ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বার্লিনের হোটেলে বিশিষ্ট জার্মান রাজনীতিক হুবার্ট আইভাঙ্গারের মরদেহ উদ্ধার


বার্লিনের হোটেলে বিশিষ্ট জার্মান রাজনীতিক হুবার্ট আইভাঙ্গারের মরদেহ উদ্ধার

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : বার্লিনের একটি হোটেল থেকে বুধবার জার্মানির একজন বিশিষ্ট রাজনীতিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মৃত রাজনীতিকের নাম হুবার্ট আইভাঙ্গার (৫৫)। তিনি দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে আলোচনার আগে মার্কিন দূতদের সঙ্গে কথা বলেছেন জেলেনস্কি

তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

জার্মানির রাজধানী বার্লিনের পুলিশ এক বিবৃতিতে জানায়, শহরের মিটে এলাকার একটি হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ ও সরকারি কৌঁসুলিরা তার মৃত্যুর সঠিক কারণ এবং পরিস্থিতি নির্ধারণের পাশাপাশি এ ঘটনায় অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা রয়েছে কি না— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

জার্মানির দৈনিক পত্রিকা বিল্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইভাঙ্গার বার্লিনে তার দল ফ্রি ভোটার্সের একটি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।

আরও পড়ুন: দিল্লিতে ভবন ধসে নিহত ২, অনেকের আটকা পড়ার আশঙ্কা

তবে অসুস্থ বোধ করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরে হোটেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস সোয়েডার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি এ ঘটনাকে ‘এক চরম মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

সোয়েডার বলেন, ‘আইভাঙ্গার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমরা তার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন: ইসরায়েলের প্রেসিডেন্ট হারজোগ ভোটের ফলাফল মেনে নতুন সরকার গঠনের আলোচনা শুরু করেছেন

আইভাঙ্গারের নেতৃত্বাধীন ফ্রি ভোটার্স পার্টি বাভারিয়ার আঞ্চলিক সরকারে সোয়েডারের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) জোটসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করছিল।

২০০৬ সাল থেকে আইভাঙ্গার ফ্রি ভোটার্স পার্টির বাভারিয়া শাখার প্রধান ছিলেন।

তার নেতৃত্বেই ২০১৮ সালে দলটি প্রথমবারের মতো রাজ্য সরকারে অংশগ্রহণের সুযোগ পায়।

জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইভাঙ্গারের দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন: নভোএয়ারে দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব: রাষ্ট্রপতি ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব: রাষ্ট্রপতি ফখরুল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, তরুণ প্রজন্মসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ এআই বিজনেস সামিটে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘বিশ্ব মহা পরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে আছে, যার মূল অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।’

তিনি আরো বলেন, আগামী দিনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কোথায় হবে, তা নির্ধারণ করবে এআই। তবে, এআই যেন মানুষের নিয়ন্ত্রণে না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

রাষ্ট্রপতি সতর্ক করে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে।’ এ সময়, তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান সৈনিক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানান যে, এআইকে ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে না দেখে বরং নতুন পণ্য সৃষ্টি ও বাজারে নতুন কর্মসংস্থানের মাধ্যম হিসেবে দেখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসকের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


কুড়িগ্রামে রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসকের দুঃখ প্রকাশ

কুড়িগ্রামের চিলমারীতে একটি রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম "স্যরি" বলেছেন।

জানা গেছে, সাইদার আলী নামে এক ব্যক্তির হাত ভাঙা কাচের আঘাতে গুরুতর আহত হওয়ার পর ৩৫ দিন পর অন্য ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি কাচের টুকরো অপসারণ করা হয়। গত ৩০ অক্টোবর কুড়িগ্রামের সেবা ক্লিনিকে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও দায়িত্বশীলতা নিয়ে সচেতন মহল প্রশ্ন তুলছেন।

উপজেলার মজিদেরপাড় এলাকার খয়রুদ্দিনের ছেলে সাইদার আলী পেশায় একজন অটোরিকশাচালক। তিনি ২৫ সেপ্টেম্বর তার নিজ ঘরের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেন। চার্জ চলাকালীন তার স্ত্রী ও সন্তান রিকশার বডির সঙ্গে ইলেকট্রিক শকে আটকে যায়। স্ত্রী-সন্তানের প্রাণ বাঁচাতে তিনি ইলেকট্রিক মেইন সুইচ বন্ধ করতে যান।

এ সময় আলমারীর গ্লাসে ধাক্কা লেগে তার বাম হাত মারাত্মকভাবে যখম হয়। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ওয়ার্ডবয়রা তার হাতের ক্ষত স্থান না দেখেই সেলাই করে তাকে বিদায় দেন।

সাইদার আলী মাসেরও বেশি সময় ধরে বাম হাতে প্রচণ্ড যন্ত্রণা ও শারীরিক কষ্টে দিনাতিপাত করছিলেন। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে এবং হাত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলে তিনি কুড়িগ্রামের সেবা ক্লিনিকে ভর্তি হন। সেখানে এক্স-রে করে জানা যায় যে, শরীরের ভেতরে দুটি কাচের টুকরো রেখেই সেলাই করা হয়েছে। প্রায় ৩৫ দিন পর অস্ত্রোপচার করে হাতের ভেতর থেকে সেই কাচের টুকরো দুটি বের করা হয়।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ডা. আমিনুল ইসলাম জানান, "ওটা ভুলবশত হয়ে গেছে। স্যরি। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভোএয়ারে দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


নভোএয়ারে দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার যাত্রীদের জন্য প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে। এই সুবিধার আওতায়, নভোএয়ারে ভ্রমণকারী যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল এবং ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।

নভোএয়ার বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যাত্রার তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে সুবিধা নেওয়া সম্ভব হবে। এই কর্মসূচির অংশীদার হিসেবে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ মন্তব্য করেন, ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালুর মাধ্যমে যাত্রীদের জন্য ভ্রমণের বাইরেও বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে যাত্রীসেবার মান উন্নয়নে নতুন নতুন উদ্যোগ অব্যাহত রাখা হবে।

নভোএয়ার আরও জানায়, এর আগে তারা ‘এসএমআইএলইএস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করেছে। বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়,

 

শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতের দিকে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পোশাক জব্দ করে ৩৯ ব্যাটালিয়ন বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়। জব্দ করা এসব পোশাকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%