ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বগুড়ায় বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই অন্যান্য সবজিতেও


বগুড়ায় বেড়েছে আলুর দাম, স্বস্তি নেই অন্যান্য সবজিতেও

পবিত্র ঈদুল আজহা শেষ হওয়ার পর থেকে বগুড়ার বাজারে আলুর দাম বেড়ে গেছে। এছাড়া স্বাভাবিক সরবরাহ থাকা সত্ত্বেও বেশকিছু সবজি বাড়তি মূল্যে বিক্রি হতে দেখা যায়। এ কারণে ক্রেতারা অসুবিধায় রয়েছেন।

ক্রেতাদের অভিযোগ, আড়ত বন্ধ বা সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে কিছু মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে চড়া দাম নিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর সবজির সরবরাহ কমে গেছে। তবে আলুর দাম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৫ জুন) বগুড়ার ফতেহ আলী, রাজাবাজার, কলোনী ও খান্দার বাজারসহ শহরের বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকার আলু মান ও জাতভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা ঈদের আগে ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া সরবরাহ স্বাভাবিক থাকলেও বেগুন ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ টাকা, পেঁয়াজ, ঝিংগা ও শশা ৪০ থেকে ৪৫ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কাকরোল ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, আদা ১৫০ থেকে ১৬০ টাকা, রসুন ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়ার ফতেহ আলী বাজারে প্রতি এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা এবং পাঁচ লিটার তেল ৯৬০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের

এদিকে ঈদের পর মুরগির বাজারে দাম কিছুটা কমে গেছে। ব্রয়লার মুরগির কেজিতে ২০ টাকা পর্যন্ত দাম কমে ১৬০ টাকা, পাকিস্তানি ককরেল মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা এবং দেশি মুরগি ৬৪০ টাকায় বেচাকেনা হচ্ছে। ফার্মের ডিম প্রতি হালি ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। এদিন বাজারে আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা এবং একই ওজনের সিলভার কার্প মাছ ২৮০ থেকে ৩০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। টেংরা মাছের কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং পাবদা মাছ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

বগুড়া কলোনী বাজারের ব্যবসায়ী মোঃ মামুন মিয়া জানিয়েছেন, ঈদের পর বাজারে আলুর দাম বেড়েছে। কারণ, কৃষকের আলু নষ্ট হয়ে যাচ্ছে। তাঁর মতে, বাজারে কিছু কিছু সবজি বৃদ্ধি পেয়েছে।

বাজার করতে আসা মোঃ রোস্তম আলী জানিয়েছেন, বাজারে আলুসহ অন্যান্য সবজির দাম বেড়ে গেছে। ফলে নি¤œ ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য সমস্যা তৈরি হচ্ছে।

আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুশইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের নজরদারি জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


পুশইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের নজরদারি জোরদার

পুশইন প্রতিরোধের উদ্দেশ্যে কোস্ট গার্ড সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সারাবেলা টহল কার্যক্রম ও নজরদারি বৃদ্ধি করেছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এই মুহূর্তে কোনো পুশইনের ঘটনা দেখা যায়নি।

এছাড়াও, সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশইন প্রতিরোধসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে।

সাব্বির আলম উল্লেখ করেছেন, আমরা সচেতন নাগরিকদের আহ্বান জানাচ্ছি যে, পুশইন সংক্রান্ত যেকোন তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশইন প্রতিরোধে সহযোগিতা করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ)-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পরিবেশ দূষণের উৎসসমূহ যথাযথভাবে চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ু সহনশীল কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তিনি অত্যন্ত ভালোভাবে তুলে ধরেন।

তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জিইএফ’র লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিশ্বের ১৮৬টি সদস্য দেশের প্রতিনিধি, পরিবেশবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং বেসরকারি খাতের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে বাসচাপায় আড়াই বছরের শিশুর মৃত্যু, দুই ঘণ্টা অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


মাদারীপুরে বাসচাপায় আড়াই বছরের শিশুর মৃত্যু, দুই ঘণ্টা অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজট

মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় বাসচাপায় আয়শা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ইতালি প্রবাসী আবুল ঘরামির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা তার দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে ঘুরতে ও মিষ্টি খেতে এসেছিল। বাজার এলাকায় অবস্থানকালে একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসীর দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং মানুষের প্রাণহানি রোধ করা সম্ভব হবে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। আমরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আড়াই বছরের নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট অধিবেশন নিয়ে ডিএমপি যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


বাজেট অধিবেশন নিয়ে ডিএমপি যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এবং পার্শ্ববর্তী এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী রোববার (৭ জুন) অনুষ্ঠিত হবে। অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিত করার জন্য জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জরুরি। তাই, ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে নিম্নলিখিত এলাকায় আগামী শনিবার (৬ জুন) দিবাগত রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

এতে আরও জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকবে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সকল রাস্তা ও গলিপথ।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত গৃহীত এ আদেশ বলবৎ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%