ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অস্ট্রেলিয়া বাংলাদেশকে দুশো ছুঁইছুঁই লক্ষ্য দিলো


অস্ট্রেলিয়া বাংলাদেশকে দুশো ছুঁইছুঁই লক্ষ্য দিলো

আগের ম্যাচে ১৩১ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশকে, আজ একই মাঠে, দুশো ছুঁইছুঁই রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ও টিম ডেভিডের একশ ছুঁইছুঁই রানের জুটির ফলে তারা ৫ উইকেটে ১৯৬ রান করেছে।

চার নম্বরে নেমে রেনশ করেছেন ৮৯ রান।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পাওয়ার প্লেটা শেষ করেছিল এগিয়ে থেকে। ৬ ওভার শেষে, তারা ৩ উইকেট তুলে নেয়ার পাশাপাশি অজিদের আটকে রাখতে সক্ষম হয় মাত্র ৪৪ রানে। জশ ইংলিস ১১, কুপার কনোলি ১ ও মিচেল মার্শ ২০ রান করে যথাক্রমে নাসুম আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের শিকার হন। কিন্তু এরপর ম্যাচের লাগাম অস্ট্রেলিয়ার দিকে টেনে নেন ম্যাট রেনশ ও টিম ডেভিড।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেন সংঘর্ষে ৬৮ জনের মৃত্যু

চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও টিম ডেভিড মিলে ৯৭ রানের জুটি গড়েন। রিশাদের হোসেনের এক ওভারে ২১ ও আবদুল গাফ্‌ফার সাকলাইনের এক ওভারে তারা তুলেন ১৯ রান। দলীয় ১৪১ রানের মাথায় ডেভিড যখন সাকলাইনের শিকার হন, তখন ২৬ বলে ৪৫ রান করেন। তবে রেনশ শেষ পর্যন্তই অপরাজিত ছিলেন।

নিখিল চৌধুরীর সঙ্গে ৮ রানের মাথায় জুটি ভেঙে গেলেও জোয়েল ডেভিসের সঙ্গে হয় ৪২ রানের জুটি। ৫২ বলের ইনিংসটি তিনি সাজান ৪ চার ও ৫ ছয়ের মারে। ডেভিস করেন ১৩। মোস্তাফিজুর রহমান শেষ ওভারে ১৮ রান না দিলে কিপটের খাতায় লেখা হত তার নাম, আগের ৩ ওভারে তিনি দিয়েছিলেন মোটে ১৬ রান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এ সময় বলেছেন, সড়ক দুর্ঘটনা অপূরনীয় ক্ষতির সৃষ্টি করে, আর্থিক সহযোগিতা বা অন্য কোনও কিছুর বিনিময়ে এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু দুর্ঘটনা কমিয়ে আনতে হলে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।

আজকে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করছে, তবে দুর্ঘটনা প্রতিরোধের জন্য প্রত্যেককে সচেতন হতে হবে। কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হলে সুফল পাওয়া যাবে না।

সড়ক পারাপারের সময় সকলকেই সচেতন হতে হবে। রাস্তার পাশে বা ফুটপাতে যত্রতত্র দোকান বসানো যাবে না। চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপার বা গাড়ি চালানো উচিত নয়।

গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরিধান করা আবশ্যক। সড়ক দুর্ঘটনার বিষয় নিয়ে সামগ্রিকভাবে সচেতন হওয়া অতিব জরুরি, বলেও তাগিদ দেন প্রতিমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে বিআরটিএ ট্রাস্টিবোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনার শিকার ৫০ জনের হাতে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবির। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ অপু সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, ক্ষতিগ্রস্ত যাত্রী গোলাম মওলা, জেলা মটর মালিক সমিতির সভাপতি আব্দুর রব আকন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম এবং বিআরটিএ কর্মকর্তা ইফাত হাসেম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাব খাওয়ার জেরে বৃদ্ধকে উলঙ্গ করে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


ডাব খাওয়ার জেরে বৃদ্ধকে উলঙ্গ করে মারধর

খুলনার পাইকগাছায় গাছ থেকে ডাব পেড়ে খাওয়ায় গফুর গাজী (৭০) নামে এক বৃদ্ধকে টেনে হিচরে উলঙ্গ করে ফেলাসহ বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দিন মো. গফুর গাজী তার বাড়ির পাশে নিজের লাগানো একটি নারকেল গাছ থেকে ডাব পেড়ে খায়। এরপর তিনি কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ মৃত আলেক মোড়লের ছেলে মাজেদ মোড়ল (৪৫) সহ তার ভাই ছবেদ মোড়ল (৪৮) ও ছবেদ মোড়লের ছেলে রানা মোড়ল (২৮) এসে বৃদ্ধ গফুর গাজীকে ডাব পেড়ে খাওয়ার কারণ জানতে চান। তখন গফুর বলেন, "আমি আমার লাগানো গাছ থেকে ডাব পেড়ে খেয়েছি, তাতে সমস্যা কি?" এ কথা বলার সাথে সাথে তারা এলোপাথাড়ি মারধর করে, মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলে এবং তার পরনের লুঙ্গি খুলে গলায় পেঁচিয়ে শাঁস রুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়।

এই সময় বৃদ্ধ গফুর গাজী জ্ঞান হারিয়ে ফেললে তাকে সেখান থেকে হাত-পা বেঁধে উলঙ্গ করে টেনে হিচড়ে নিয়ে পার্শ্ববর্তী মাজেদ মোড়লের বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পুনরায় মারধর করতে থাকে। এ সময় স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা লোকজন ইউপি সদস্যের সহযোগিতায় উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে, প্রত্যক্ষদর্শী গৃহবধূ মাহফুজা বেগম ও ছবিরন বিবিসহ একাধিক এলাকাবাসী জানান, বৃদ্ধ গফুর গাজীর সঙ্গে যে ঘটনাটি হয়েছে তা খুবই ন্যাক্কারজনক। আমরা গ্রামবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, মারপিটের বিষয়ে জানতে পেরে আমি সেখানে গিয়ে দেখি গফুরকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় আমি কয়েকজন স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

তিনি আরও জানান, বিষয়টি খুবই ন্যাক্কারজনক ঘটনা। সামান্য বিষয় নিয়ে তাকে এভাবে মেরে আহত করাটা ঠিক নয়।

এ বিষয়ে প্রতিপক্ষ ছবেদ মোড়লের ছেলে আরিফ হোসেন বলেন, গফুর গাজী প্রায়ই আমাদের গাছ থেকে ডাব ও নারকেল পেড়ে খায়। আজ সে হাতেনাতে ধরাপড়ে। রাগের মাথায় কিছু মারপিট করে আমার পিতা, ছোটভাই ও চাচা। পরে প্রতিপক্ষরা সঙ্গবদ্ধ হয়ে আমার ছোট ভাই রানাকেও বেদম মারপিট করেছে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে খুমেক হাসপাতালে পাঠান রেফার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : টুকু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : টুকু

আজ টাঙ্গাইল পৌরসভায় ৬৮০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, "প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।" আর বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে, "নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।"

আজ শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ঈদগা মাঠ সংলগ্ন জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নাধীন ৬৮০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, "জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের প্রকল্প সেই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।"

তিনি আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং আশেকপুর বাইপাস এলাকায় ওভারহেড পানির ট্যাংক নির্মিত হলে টাঙ্গাইল শহরের স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা পাবেন, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল পৌরসভার আওতাধীন শহরের আশেকপুর বাইপাস এলাকায়ও নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে আরও একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাচ্য প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


প্রাচ্য প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ জনের মৃত্যু

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত একটি নৌকায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এ হামলাটি বৃহস্পতিবার পরিচালিত হয় এবং এতে তিনজন নিহত হয়েছেন।

ট্রাম্প প্রশাসন বর্তমানে লাতিন আমেরিকায় কথিত পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রচেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ হামলার পর সেপ্টেম্বরের শুরু থেকে, ট্রাম্প প্রশাসন যাদের ‘নারকো-টেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসী বলে উল্লেখ করেছে, তাদের লক্ষ্য করে চালানো মার্কিন সামরিক নৌকা হামলায় নিহতের সংখ্যা অন্তত ২১১ জনে পৌঁছেছে।

পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে এই হামলা নিয়ে মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, তারা কথিত মাদক পাচারকারীদের লক্ষ্যবস্তু বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে সামরিক বাহিনী নৌকাটি মাদক বহন করছিল, এমন কোন প্রমাণ এখনও প্রকাশ করেনি।

এক্সে প্রকাশিত একটি ভিডিওতে, আঘাত পাওয়ার পরে নৌকাটি আগুন ধরে যাওয়ার আগে দ্রুত গতি নিয়ে পানিতে চলছিল বলে দেখা যায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকার মাদক চক্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সশস্ত্র সংঘাত চলছে। তিনি এই হামলাগুলোকে যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ কমানো এবং মাদক অতিরিক্ত সেবনে মৃত্যু ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তবে তার প্রশাসন মাদক-সন্ত্রাসীদের হত্যার দাবির পক্ষে খুব কম প্রমাণ দিয়েছে।

সমালোচকরা এই নৌ-হামলার বৈধতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ফেন্টানাইলসহ প্রাণঘাতী মাদকের অধিকাংশ অংশ মেক্সিকো থেকে স্থলপথে যুক্তরাষ্ট্রে আসে, যা চীন ও ভারত থেকে আসা রাসায়নিক দিয়ে প্রস্তুত করা হয়।

বৃহস্পতিবার সিনেটররা পেন্টাগনের নিকট হামলার সম্পাদনা-বিহীন ভিডিও প্রকাশের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%