০৩:৫৯ পি.এম
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এ সময় বলেছেন, সড়ক দুর্ঘটনা অপূরনীয় ক্ষতির সৃষ্টি করে, আর্থিক সহযোগিতা বা অন্য কোনও কিছুর বিনিময়ে এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু দুর্ঘটনা কমিয়ে আনতে হলে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।
আজকে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করছে, তবে দুর্ঘটনা প্রতিরোধের জন্য প্রত্যেককে সচেতন হতে হবে। কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হলে সুফল পাওয়া যাবে না।
সড়ক পারাপারের সময় সকলকেই সচেতন হতে হবে। রাস্তার পাশে বা ফুটপাতে যত্রতত্র দোকান বসানো যাবে না। চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপার বা গাড়ি চালানো উচিত নয়।
গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরিধান করা আবশ্যক। সড়ক দুর্ঘটনার বিষয় নিয়ে সামগ্রিকভাবে সচেতন হওয়া অতিব জরুরি, বলেও তাগিদ দেন প্রতিমন্ত্রী।
এ সময় জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে বিআরটিএ ট্রাস্টিবোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনার শিকার ৫০ জনের হাতে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করেন তিনি।
আরও পড়ুন: নেতানিয়াহু হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান, দাবি বিরোধীদের
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবির। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ অপু সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, ক্ষতিগ্রস্ত যাত্রী গোলাম মওলা, জেলা মটর মালিক সমিতির সভাপতি আব্দুর রব আকন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম এবং বিআরটিএ কর্মকর্তা ইফাত হাসেম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন