ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

মিরপুরে ডেঙ্গু মোকাবিলায় চালু হলো মোবাইল ফিভার ক্লিনিক


মিরপুরে ডেঙ্গু মোকাবিলায় চালু হলো মোবাইল ফিভার ক্লিনিক

ডেঙ্গু রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক আয়োজিত ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক এই আহ্বান জানান।

এ সময় প্রশাসক উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে দেশ পরিচালনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। দেশের মানুষের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসাসেবা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং যেকোনো চক্রান্ত প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, "আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।"

আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ

নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পায়, সেক্ষেত্রে এই মোবাইল ফিভার ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতা ছিল বলেই মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত অবৈধ স্থাপনা ও দখলমুক্ত করে নগরবাসীর চলাচলের জন্য ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এ সময় তিনি যেকোনো প্রয়োজনে নগরবাসীকে অতীতের মতো পাশে থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলী-পটিয়ায় ১০ কিমি দীর্ঘ ফ্লাড ওয়াল নির্মাণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


কর্ণফুলী-পটিয়ায় ১০ কিমি দীর্ঘ ফ্লাড ওয়াল নির্মাণের উদ্যোগ

কৃষিজমি জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে, নিচু এলাকার বসতবাড়িগুলো প্লাবিত হচ্ছে। কৃষিকাজ, শিল্পায়ন এবং বেসরকারি বিনিয়োগের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

চট্টগ্রামের কর্ণফুলী ও পটিয়া উপজেলার কর্ণফুলী নদী (শিকলবাহা-মুরালি খাল)-সংলগ্ন এলাকায় এই পরিস্থিতির সমাধানে ১০ দশমিক ৪৫ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ দেয়াল বা ফ্লাড ওয়াল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর প্রাথমিক কারিগরি প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পের আওতায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপোল সেতু থেকে ভেল্লাপাড়া সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার এবং পটিয়া উপজেলার কৈয়গ্রাম সেতু থেকে শিকলবাহা-মুরালি খালের উৎসমুখ পর্যন্ত ৬ দশমিক ৪৫ কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ দেয়াল নির্মাণের প্রয়োজন রয়েছে। দুই অংশ মিলিয়ে প্রস্তাবিত দৈর্ঘ্য ১০ দশমিক ৪৫ কিলোমিটার হবে।

প্রকল্পের প্রয়োজনীয়তা, কারিগরি দিক, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে জোয়ারের পানি থেকে এলাকার সুরক্ষায় পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরো কয়েকটি প্রশাসনিক ধাপ অতিক্রম করতে হবে।

পাউবোর কারিগরি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কর্ণফুলী নদীর বাম তীরে শিকলবাহা ইউনিয়নসংলগ্ন মুরালি বা শিকলবাহা খালটি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে সাঙ্গু নদীতে গিয়ে মিশেছে। কর্ণফুলী ও সাঙ্গু নদীর সংযোগকারী এই খালে জোয়ার-ভাটার প্রভাব বিদ্যমান।

জোয়ারের পানি খালের দুই পাশের নিচু এলাকায় প্রবেশ করে জলাবদ্ধতা ও প্লাবন সৃষ্টি করছে। বিশেষ করে শিকলবাহা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কালারপোল সেতু থেকে ভেল্লাপাড়া সেতু পর্যন্ত এলাকায় প্রতিদিন জোয়ারের সময় প্রায় ১৫০ হেক্টর জমি প্লাবিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে কৃষিজমির স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিল্পকারখানা ও অন্যান্য বেসরকারি বিনিয়োগের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, পটিয়া অংশের পরিস্থিতিও উদ্বেগজনক। কৈগ্রাম সেতু থেকে শিকলবাহা-মুরালি খালের উৎসমুখ পর্যন্ত ৬ দশমিক ৪৫ কিলোমিটার এলাকায় প্রয়োজনীয় বন্যা নিয়ন্ত্রণ দেয়াল না থাকার কারণে সংলগ্ন কৃষিজমি ও বসতবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাউবোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এসব জমি কৃষিকাজ ও বিনিয়োগের জন্য পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

পাউবোর নথি অনুযায়ী, পটিয়ার কৈয়গ্রাম থেকে ধলঘাট পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ করা হয়েছে অথবা নির্মাণকাজ চলমান রয়েছে। তবে কৈয়গ্রাম থেকে শিকলবাহা-মুরালি খালের উৎসমুখ পর্যন্ত ৬ দশমিক ৪৫ কিলোমিটার অংশে বাঁধ না থাকায় সংশ্লিষ্ট এলাকার মানুষ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ, বিদ্যমান প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো গড়ে উঠলেও সংযোগবর্তী একটি গুরুত্বপূর্ণ অংশে বাঁধের ঘাটতি রয়ে গেছে। প্রস্তাবিত বন্যা নিয়ন্ত্রণ দেয়াল নির্মাণের মাধ্যমে সেই ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে।

এদিকে, প্রাথমিক কারিগরি প্রস্তাবে ১০ দশমিক ৪৫০ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ দেয়াল, দুই ভেন্টবিশিষ্ট একটি রেগুলেটর এবং ৮ দশমিক ৩৬ হেক্টর জমি অধিগ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে প্রকল্পের কারিগরি ও প্রশাসনিক দিক অধিকতর যাচাইয়ের জন্য প্রস্তাবটি পাউবোর পরিকল্পনা-১ পরিদপ্তরে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের জেলা প্রশাসক সম্মেলনে কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়নের কালারপোল থেকে ভেল্লাপাড়া কোল্ডরোল স্টিল ফ্যাক্টরি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের বিষয়টি আলোচনায় আসে। কারখানাবেষ্টিত ওই এলাকায় প্রচলিত মাটির বাঁধের পরিবর্তে দেয়াল নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে পাউবো জানিয়েছে।

এই উদ্যোগের পেছনে রয়েছে শিল্পাঞ্চল ও আশপাশের নিচু এলাকার জোয়ারজনিত প্লাবন থেকে সুরক্ষার প্রয়োজনীয়তা। তবে প্রস্তাবিত দেড় কিলোমিটার অংশের উদ্যোগ এবং বৃহত্তর ১০ দশমিক ৪৫ কিলোমিটার এলাকার পরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সমীক্ষা ও অনুমোদনের অগ্রগতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পাউবোর প্রধান প্রকৌশলী, পরিকল্পনা দপ্তর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে শিকলবাহা-মুরালি খালের বন্যা ব্যবস্থাপনা ও নিষ্কাশন উন্নয়ন পরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। ‘শেরপুর জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা এবং চট্টগ্রাম জেলার শিকলবাহা/মুরালি খালের বন্যা ব্যবস্থাপনা ও নিষ্কাশন উন্নয়ন পরিকল্পনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক এ প্রকল্পের প্রস্তাবিত মেয়াদ জুলাই ২০২৬ থেকে জুন ২০২৯ পর্যন্ত।

প্রস্তাবিত সমীক্ষায় ভবিষ্যৎ স্থায়ী প্রকল্প গ্রহণের জন্য প্রয়োজনীয় কারিগরি ও পরিকল্পনাগত বিষয় যাচাই করার কথা রয়েছে। তবে পাওয়া দাপ্তরিক নথিতে সমীক্ষা প্রকল্পের চূড়ান্ত অনুমোদন, মাঠপর্যায়ে সমীক্ষা শুরু কিংবা মূল ফ্লাড ওয়াল নির্মাণ প্রকল্পের অনুমোদনের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ জানিয়েছেন, পটিয়া উপজেলার শিকলবাহা/মুরালি খালের বন্যা ব্যবস্থাপনা ও নিষ্কাশন উন্নয়নসহ ভবিষ্যতে নতুন স্থায়ী প্রকল্প নিতে সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প (পিএফএস) প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত সমীক্ষা প্রকল্পটি জুলাই ২০২৬ থেকে জুন ২০২৯ মেয়াদে বাস্তবায়নের জন্য বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরো বলেন, সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত সুপারিশের আলোকে পটিয়া উপজেলায় সেচব্যবস্থা ও বেড়িবাঁধ নির্মাণে নতুন টেকসই ও স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব: অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব: অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী

‘ত্বকের গণ্ডি পেরিয়ে মানুষটিকে দেখুন’ বা ‘লুক বিয়ন্ড মাই স্কিন’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব সোরিয়াসিস দিবস-২০২৭ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব এবং বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটির উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হল ৫০৭-এ একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে ডি-ব্লকের পাশ দিয়ে সি-ব্লক ও কেবিন ব্লক হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, সোরিয়াসিস একটি দৃশ্যমান ত্বকের রোগ। এই রোগে আক্রান্ত রোগীদের কাছ থেকে নিকটাত্মীয়, পরিবারের সদস্য, সমাজ বা কর্মক্ষেত্রের মানুষ অনেক সময় দূরে থাকতে চান। সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। এই রোগ কখনোই ছোঁয়াচে নয়। আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে তাঁরা নিজেদের বিচ্ছিন্ন বা অবহেলিত মনে করেন।

অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী আরও বলেন, এ রোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি ত্বকে দৃশ্যমান হয়। এই রোগীদের এক-তৃতীয়াংশ আর্থ্রাইটিসে ভুগেন। যদি এই আর্থ্রাইটিস প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় এবং সঠিক চিকিৎসা প্রদান করা হয়, তবে তা ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। সোরিয়াসিসও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে যদি তা করা না হয়, তাহলে আর্থ্রাইটিস মারাত্মক আকার ধারণ করতে পারে। তখন এটি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ ও মেরুদণ্ড আক্রান্ত করে এবং চলাচলের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, যুগের অগ্রগতির সঙ্গে অনেক আধুনিক চিকিৎসাপদ্ধতি এসেছে। এসব চিকিৎসা রোগীদের প্রদান করা গেলে সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তিরাও সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এজন্য সাধারণ মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা বার্তা ছড়িয়ে দেবেন। সোরিয়াসিস চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। এটি কখনোই ছোঁয়াচে রোগ নয়।

তিনি আরও বলেন, সোরিয়াসিস চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করা কিংবা তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার কোনো কারণ নেই। মনে রাখতে হবে, সোরিয়াসিস কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মুনীর রশিদ, সোরিয়াসিস সচেতনতা ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হক, বিএমইউর চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. লুবনা খন্দকার, সহযোগী অধ্যাপক ডা. একেএম রেজাউল হক, সহযোগী অধ্যাপক ডা. মোস্তাক মাহমুদ, সহযোগী অধ্যাপক ডা. শারমিন সুলতানা, ডা. মোহাম্মদ আবু নাছেরসহ উক্ত বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশীদ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী।

এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক ডার্মাটোলজিস্ট জুম মিটিংয়ের মাধ্যমে যোগদান করেন। তাঁরা সোরিয়াসিস রোগ, এর মেডিক্যাল ম্যানেজমেন্ট এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব কর্মসূচিতে দেশের ৩০০ জনের অধিক ডার্মাটোলজিস্ট অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশের ৮ উচ্চপদস্থ কর্মকর্তা স্থায়ীভাবে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


বাংলাদেশ পুলিশের ৮ উচ্চপদস্থ কর্মকর্তা স্থায়ীভাবে বরখাস্ত

বাংলাদেশ পুলিশের ক্যাডারভুক্ত আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে দুই জন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, একজন সাবেক পুলিশ সুপার (এসপি) এবং তিনজন সহকারী পুলিশ সুপার (এসি/এএসপি) রয়েছেন।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের এই শাস্তি দেওয়া হয়।

বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশীদ, ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান, ডিএমপির ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন এবং সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। (প্রজ্ঞাপন অনুযায়ী তালিকায় আটজনের মধ্যে সাতজনের সুনির্দিষ্ট নাম ও পরিচয় উল্লেখ রয়েছে)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কাজী মিজানুর রহমানকে নারীসংক্রান্ত অনৈতিক সম্পর্কের অভিযোগে এবং যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ‘ক্রসফায়ার’-এর নামে সাঈদুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইম্বলডনের পর ভিয়েনাতেও ফেরিকে উড়িয়ে সেমিফাইনালে জভেরেভ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


উইম্বলডনের পর ভিয়েনাতেও ফেরিকে উড়িয়ে সেমিফাইনালে জভেরেভ

উইম্বলডনের পর ভিয়েনা ওপেনেও আর্থার ফেরির বিপক্ষে দাপুটে জয় অর্জন করেছেন আলেক্সান্ডার জভেরেভ। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ব্রিটিশ তারকাকে ৬-০, ৬-২ গেমে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছেন জার্মান তারকা। ম্যাচটি শেষ করতে জভেরেভের সময় লেগেছে মাত্র ৫৯ মিনিট।

এবারের উইম্বলডনের সেমিফাইনালেও ফেরিকে হারিয়েছিলেন জভেরেভ। ভিয়েনায় কোয়ার্টার ফাইনালে তিনি শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম সেটে ফেরিকে একটি গেমও জিততে দেননি। দ্বিতীয় সেটে ফেরি দুটি গেম জিতলেও, ম্যাচে ফেরার কোনো সুযোগ তৈরি করতে পারেননি। পুরো ম্যাচে জভেরেভ ১৯টি উইনার মেরেছেন।

২৯ বছর বয়সী জভেরেভ বর্তমানে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের চ্যাম্পিয়ন। সোমবার প্রকাশিতব্য র‍্যাঙ্কিংয়ে জ্যানিক সিনারের জায়গা নিয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি। বরিস বেকারের পর জভেরেভ হবেন বিশ্বের এক নম্বর হওয়া দ্বিতীয় জার্মান পুরুষ টেনিস খেলোয়াড়।

ম্যাচ শেষে ফেরির প্রশংসা করেছেন জভেরেভ। তিনি মন্তব্য করেন, "ফেরি তার আগের প্রতিপক্ষের তুলনায় ভিন্ন ধরনের খেলোয়াড়; শক্তির দিক থেকে হয়তো পিছিয়ে, কিন্তু কৌশলগতভাবে খুব ভালো এবং দারুণ দ্রুতগতির।" একই সঙ্গে ফেরিকে হতাশ না হয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

সেমিফাইনালে জভেরেভের প্রতিপক্ষ পঞ্চম বাছাই অ্যালেক্স দে মিনর। কোয়ার্টার ফাইনালে দে মিনর ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৭-৬ (৭-৪), ৬-২ গেমে পরাজিত করেছেন। এটি চলতি বছরে জভেরেভের ১২তম সেমিফাইনাল।

এদিকে ভিয়েনা ওপেনের আরেক কোয়ার্টার ফাইনালে অ্যাড্রিয়ান মানারিনোকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে মৌসুমের শেষ আট খেলোয়াড়ের প্রতিযোগিতা এটিপি ফাইনালে জায়গা করে নিয়েছেন দানিল মেদভেদেভ। রুশ তারকার এটি ক্যারিয়ারে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতায় খেলার সুযোগ। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ছয়বার যোগ্যতা অর্জনের পর গত বছর বাদ পড়েছিলেন তিনি।

মেদভেদেভের সঙ্গে ইতিমধ্যে জভেরেভ, কার্লোস আলকারাস ও বেন শেলটনও এটিপি ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। জ্যানিক সিনারও যোগ্যতা অর্জন করেছেন, তবে চোটের কারণে তিনি মৌসুমের শেষ প্রতিযোগিতায় খেলবেন না। ফলে আরও চারটি জায়গা এখনো খালি রয়েছে।

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা মেদভেদেভ ২০২৩ সালের পর প্রথমবারের মতো ৫০ জয়ের মাইলফলক পেরিয়েছেন এবং জিতেছেন চারটি শিরোপা। ভিয়েনায় মানারিনোর বিপক্ষে শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখে প্রথম সেট জেতেন তিনি। দ্বিতীয় সেটে ৩-৩ অবস্থায় প্রতিপক্ষের সার্ভ ভেঙে এগিয়ে যান এবং শেষ দিকে আবারও সার্ভ ভেঙে ম্যাচ নিশ্চিত করেন।

সেমিফাইনালে মেদভেদেভের প্রতিপক্ষ আলকারাস। স্প্যানিশ তারকা কোয়ার্টার ফাইনালে টমি পলকে ৬-৪, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে শেষ চারে উঠেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%