ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া মাসুমা পেলেন এ গ্রেড


বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া মাসুমা পেলেন এ গ্রেড

বাবার মরদেহ তখনো বাড়িতে ছিল। চারপাশে স্বজনদের কান্না এবং শোকের মাতম ছিল। এমন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যেও বাবার স্বপ্ন পূরণের আশায় যশোরের বেনাপোলের মেধাবী শিক্ষার্থী আফিয়া মাসুমা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বুকভরা কষ্ট এবং চোখের জল নিয়ে একের পর এক পরীক্ষা শেষ করে অবশেষে বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড অর্জন করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তার এই সাফল্য পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্য আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে।

আফিয়া মাসুমা শার্শা উপজেলা কলেজের শিক্ষার্থী। তিনি বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের প্রয়াত ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুস সামাদের ছোট মেয়ে। মৃত আব্দুস সামাদ (৬৪) ছিলেন বেনাপোলের মেসার্স তাজমহল ট্রান্সপোর্ট ও হাজী মুছা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী।

আরও পড়ুন: বাগেরহাটে ১১ বস্তা নকল সিগারেটসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আফিয়া মাসুমার চাচা গফুর জানান, গত ২৮ জুলাই সন্ধ্যায় আব্দুস সামাদ স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। ওই রাতেই মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন সকালে বাবার মরদেহ বাড়িতে রেখেই বেনাপোল কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যান মাসুমা। মেয়ের পরীক্ষার কথা বিবেচনা করে পরিবারের সদস্যরা তার বাবার দাফনের সময় পিছিয়ে দেন। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে বাবার দাফনে অংশ নেন মাসুমা। এরপর বাবাকে হারানোর গভীর শোক বুকে নিয়েই বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করেন তিনি।

ফলাফল প্রকাশের পর আবেগাপ্লুত মাসুমা জানান, তার বাবা সব সময় চাইতেন তিনি ভালো ফলাফল করুক। পরীক্ষার সময় বাবাকে হারানো ছিল জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। বাবার স্বপ্ন পূরণের কথা ভেবেই নিজেকে সামলে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

মাসুমা বলেন, ‘আমি আরও ভালো ফলাফল করতে পারতাম। পরীক্ষার খাতায় লিখতে গিয়ে বারবার বাবার মুখটা ভেসে আসছিল। বাবা বেঁচে থাকলে আমার এই ফলাফল দেখে খুব খুশি হতেন।’

বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে মাসুমা জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে পরিবারের প্রত্যাশা পূরণ করতে চান তিনি।

আরও পড়ুন: সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন

শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ মো. হাসানউজ্জামান বলেন, মাসুমা শুরু থেকেই মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থী। তার ভালো ফলাফলের বিষয়ে শিক্ষকদের প্রত্যাশা ছিল। বাবার মৃত্যুর মতো কঠিন পরিস্থিতির মধ্যেও পরীক্ষায় অংশ নিয়ে এ গ্রেড অর্জন করা তার মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে।

তিনি আরও বলেন, ‘বাবার মৃত্যুর ঘটনা না ঘটলে মাসুমা জিপিএ-৫ অর্জন করতে পারত বলে আমাদের বিশ্বাস। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।’

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাবাকে হারানোর শোক নিয়েও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাসুমার ভালো ফলাফল করা প্রশংসনীয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে তার পরিবার সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। বাবার মৃত্যুর পরদিনই পরীক্ষার হলে বসা, বুকের ভেতর অসহনীয় কষ্ট নিয়ে পরীক্ষা শেষ করা; সবকিছু পেরিয়ে মাসুমার এই ফলাফল শুধুমাত্র একটি শিক্ষাগত অর্জন নয়, বরং প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব ও স্বপ্নের প্রতি অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। বাবা নেই, কিন্তু বাবার স্বপ্ন বেঁচে আছে মেয়ের হৃদয়ে।

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু তদন্তে নতুন তথ্য, দীপ মদ পান করেননি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০ নেতাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ এম


জামায়াতের বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০ নেতাকর্মী

খুলনা থেকে লংমার্চে অংশগ্রহণ করে ফেরার সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় বাসে থাকা জামায়াত-শিবিরের ৩০ জন কর্মী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজার এলাকায়। নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, আব্দুল খালেক নিহত হন সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায়। খুলনা থেকে লংমার্চে অংশ নিয়ে ফেরার সময় একটি বাস তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ‘খুলনার লংমার্চ শেষে আসার পথে মির্জাপুর এলাকায় ওই বৃদ্ধাকে বাঁচাতে জামায়াত নেতা-কর্মী থাকা একটি বাস খাদে পড়ে যায়। এ সময় আমাদের অন্তত ৩০জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ এম


আজ ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যেতে হয়। তবে, মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থাকে।

রোববার (১ নভেম্বর) তারিখে কোন কোন মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে, তা দেখে নিন।

বন্ধ থাকবে যেসব মার্কেট

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলার আগে নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


ইরানের হামলার আগে নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে, যা ইরানের ওপর নতুন সামরিক হামলার পরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল রোববার (১ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।

ওয়াল স্ট্রিট জার্নালকে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, শনিবার সকালে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ফোনালাপটি হয়। এই সময় যুক্তরাষ্ট্র ইরানে ফের হামলা শুরুর পরিকল্পনা করছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পূর্বে বলেছিলেন, ট্রাম্প ইরান সংঘাতের কূটনৈতিক সমাধান চান। তবে তিনি মনে করেন, সামরিকভাবে নিজেদের লক্ষ্য অর্জনের সক্ষমতা ওয়াশিংটনের রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা, সে বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগে অস্পষ্টতা বিরাজ করছে। এই কারণে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় ফেরার জন্য আরেকটি সুযোগ দিতে চায়।

তবে ইসরায়েলি সেনা কমান্ডারদের মতে, ইরান অর্থনৈতিক মন্দার মধ্যে থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তিতে যাবে না, যেখানে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বাদ দিতে হবে। পারমাণবিক কার্যক্রমের সঙ্গে ইরানকে শর্ত দেওয়া হচ্ছে যে, তাদের ব্যালিস্টিক মিসাইল উৎপাদনও বন্ধ করতে হবে, যা ইরান কোনোভাবেই মানবে না।

ইসরায়েলি কমান্ডারদের ধারণা, ইরান এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে, যাতে মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধের প্রভাব পড়ে।

তারা আরও বলছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন হামলার সম্ভাবনা নেই। তবে যদি মার্কিনিরা বুঝতে পারে যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে, তখনই নির্বাচনের আগে হামলা হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে দেশটির আইনসভা কংগ্রেসের সব আসন এবং সিনেটের এক তৃতীয়াংশ আসনে ভোট হবে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের দাবি, ইরানের পিকঅ্যাক্সে ১০ মিনিটে হামলা সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


ট্রাম্পের দাবি, ইরানের পিকঅ্যাক্সে ১০ মিনিটে হামলা সম্ভব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পাহাড়সহ অন্যান্য দুটি পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, এসব স্থাপনা ধ্বংস করতে তাদের মাত্র ১০ মিনিট সময় প্রয়োজন হবে।

শনিবার (৩১ অক্টোবর) পাম সমুদ্র সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন।

তিনি বলেন, "আমরা তাদের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছি। তবে আমাদের এখনো, আমি বলব এক থেকে দুটি স্থাপনা দেখতে (হামলা চালাতে) হবে। তবে আমরা এটি মাত্র ১০ মিনিটে করতে পারব।"

"আপনার পিকঅ্যাক্স পাহাড়ের দিকে দেখতে পারেন, আমাদের ওই পাহাড়টি নিয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা যা খুব দ্রুত সময়ে করতে পারব।"

পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান তাদের পারমাণবিক উপকরণ পিকঅ্যাক্স পাহাড়ের নিচে গোপন স্থানে রেখেছে। তবে এটি শুধুমাত্র তাদের অনুমান।

গত দুই বছরে যুক্তরাষ্ট্র ইরানে দুটি হামলা চালালেও পিকঅ্যাক্স পাহাড়কে লক্ষ্যবস্তু করেনি। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে দীর্ঘদিন ধরে পরামর্শ দিয়ে আসছেন যে, তাদের এ পাহাড়ে হামলা চালানো উচিত।

সূত্র: টাইমস অব ইসরায়েল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%