০২:১৬ পি.এম
ইরান জানিয়েছে, যদি উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের সহায়তা কিংবা সহযোগিতা করে, তবে সেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করার মতো বিবেচিত হবে।
বুধবার (১৯ আগস্ট) ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এই সতর্কবার্তা প্রদান করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য তুলে ধরেছে।
আব্দোল্লাহি যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, দক্ষিণ উপসাগরের তীরে অবস্থিত যেসব দেশ প্রকাশ্যে জানিয়ে দিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে অভিযান করার জন্য নিজেদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না, তাদেরকে অবগত থাকতে হবে— ‘আমাদের দৃষ্টি এড়িয়ে কিছুই যায় না।’
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
তিনি আরও বলেন, অঞ্চলটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিপুলসংখ্যক মার্কিন সামরিক বিমান, বিশেষ করে জ্বালানি সরবরাহকারী (এয়ার ট্যাংকার) বিমান অবস্থান করছে। স্বাগতিক দেশগুলোর অজ্ঞাতসারে এসব বিমান ও সামরিক সরঞ্জাম সেখানে উপস্থিত রয়েছে—এমনটি বিশ্বাস করা কঠিন।
ইরানের ওই সামরিক কর্মকর্তা কঠোরভাবে সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী’ সামরিক বাহিনীকে যেকোনো ধরণের সহায়তা বা সহযোগিতা করা হলে সেটি মার্কিন বাহিনীর সঙ্গে অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন