ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৬ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। উপজেলার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও মাদ্রাসার ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায়ে আগমন ও তাঁর জীবনের প্রতিটি আদর্শ মানবজাতির জন্য চিরন্তন দিকনির্দেশনা। শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নবীজীর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, উত্তরোত্তর সমৃদ্ধি এবং শান্তি কামনা করা হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজ ছাড়বেন না, অন্যের হক নষ্ট করবেন না: মাইজভান্ডারী

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


নামাজ ছাড়বেন না, অন্যের হক নষ্ট করবেন না: মাইজভান্ডারী

‘নামাজ ছাড়বেন না এবং অন্যের হক নষ্ট করবেন না’—পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন আহ্বান জানিয়েছেন আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়ার প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী।

তিনি উল্লেখ করেন, মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা প্রয়োজন।

মানুষের অধিকার রক্ষার পাশাপাশি নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে এবং কোনোভাবেই অন্যের হক নষ্ট করা যাবে না।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ বলেন, মহানবী (দ.)-এর শিক্ষা শুধু ধর্মীয় জীবনের জন্য নয়, বরং মানুষের সামগ্রিক জীবন পরিচালনার ক্ষেত্রেও অনুসরণীয়। তার আদর্শ ধারণ করতে পারলে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হবে।

 

তিনি আরও বলেন, মহানবী (দ.)-এর পৃথিবীতে আগমন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি সত্য, ন্যায়, ক্ষমা, সহনশীলতা ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তার জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

দরুদ পাঠের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হাশরের মাঠে কোনো আমলনামা কবুল না হলেও দরুদ কবুল হবে।

 

এ সময় তিনি সবাইকে বেশি বেশি দরুদ পাঠের আহ্বান জানান।

ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘মিলাদ আগে, সিরাত পরে।’ শবে বরাতসহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা বিরোধিতা করেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা ইয়াজিদের ইসলামের পক্ষে, আর আমরা হোসাইনি ও মদিনার ইসলামের পক্ষে।’

তিনি আরো বলেন, ঈদে মিলাদুন্নবী (দ.) শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়; মহানবী (দ.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করারও দিন। তার সুন্নাহ ও মানবিক মূল্যবোধ অনুসরণের মধ্য দিয়েই এ দিনের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করতে হবে।

 

অনুষ্ঠানে মুফতি আব্দুল মতিন চাঁদপুরী, মুফতি নজরুল ইসলাম রেজভী ও মাওলানা নজরুল ইসলাম মুন্সীগঞ্জীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য দেন। এতে সংগঠনের নেতৃবৃন্দ, আশেকান ও ভক্তরা অংশ নেন।

আলোচনা সভা শেষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে জশনে জুলুশ বের করা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হওয়া জুলুশটি মৎস্য ভবন, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে জোহরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বিপক্ষে ইতিহাসের পাতায় লঙ্কান ব্যাটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


ভারতের বিপক্ষে ইতিহাসের পাতায় লঙ্কান ব্যাটার

শ্রীলঙ্কার সোনাল দিনুশা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। গলে দুই ইনিংসে বড় রান করার পর কলম্বো টেস্টেও তিনি সেঞ্চুরি তুলে নিয়েছেন। কিংবদন্তি জহির আব্বাস ও এভারটন উইকসের পাশে নাম লেখাতে তিনি টানা তিন ইনিংসে ৮০ বা তার বেশি রান করেছেন।

কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ের মাঝে ২৫ বছর বয়সী দিনুশা একপ্রান্ত আগলে রাখেন। ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬২ বলে তিনি ১০৩ রান করেন।

এর আগে গলে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছিলেন দিনুশা। ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসে ৮০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছেন তিনি।

এই কীর্তিতে দিনুশার আগে ছিলেন মাত্র দুজন। ১৯৪৮ সালে ভারতের বিপক্ষে নিজের প্রথম পাঁচ ইনিংসে ৮০-এর বেশি রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এভারটন উইকস। তাঁর পাঁচ ইনিংসে রান ছিল যথাক্রমে ১২৮, ১৯৪, ১৬২, ১০১ ও ৯০। পরবর্তী ইনিংসে তিনি ৫৬ রান করেছিলেন।

এর প্রায় তিন দশক পর ১৯৭৮ সালে ভারতের বিপক্ষে নিজের প্রথম তিন ইনিংসেই ৮০-এর বেশি রান করেছিলেন পাকিস্তানের জহির আব্বাস। তাঁর ইনিংসগুলো ছিল ১৭৬, ৯৬ এবং অপরাজিত ২৩৫ রানের।

প্রায় ৪৮ বছর পর সেই তালিকায় যুক্ত হলেন দিনুশা। তবে তাঁর দুর্দান্ত সেঞ্চুরিও শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে ফলো-অন এড়াতে সাহায্য করতে পারেনি।

ভারতের প্রথম ইনিংসে করা ৫০৩ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ২৯০ রানে। ফলে ফলো-অনে পড়ে চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান।

শ্রীলঙ্কার ইনিংস ব্যবধানে হার এড়াতে প্রয়োজন আরও ১৩০ রান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ

হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জশনে জুলুশ বের করা হয়।

জুলুশে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক মিছিল অংশগ্রহণ করে। নবীপ্রেমিকরা জুলুশে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ছিল নানা সাজে সজ্জিত মোটরসাইকেল, বিভিন্ন ধরনের যানবাহন, ব্যানার ও ফেস্টুন।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুশটি হবিগঞ্জ পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়। আয়োজকরা জানান, এতে দশ হাজারেরও বেশি নবীপ্রেমিক অংশ নেন।

পরে পৌরসভা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলা করার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:২১ পি.এম


ইরানে হামলা করার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

সংবাদ মাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানে নতুন করে কোনো বড় সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, ওয়াশিংটন এখন সামরিক আগ্রাসনের পরিবর্তে কূটনৈতিক এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যদিও যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান থেকে পিছিয়ে এসেছে, তবে ইরান যদি আগে আক্রমণ করে, তাহলে পাল্টা হামলার পথ খোলা রাখা হয়েছে। তবে আপাতত ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ আরোপ করে ইরানকে কোণঠাসা করা। এই কৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারে তেল সরবরাহ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নীতি একইভাবে পরিচালিত হতে পারে। ওয়াশিংটন বিশ্বাস করে যে, এই ধারাবাহিক অর্থনৈতিক চাপই ইরানকে পুনরায় আলোচনায় ফিরে আসতে বাধ্য করবে। তবে এই পরিস্থিতিতে আপাতত দুই দেশের মধ্যে কোনো প্রত্যক্ষ মধ্যস্থতা বা আলোচনা চলছে না।

সূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%