ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নতুন নিরাপত্তা কাঠামোয় নেতৃত্ব দেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন: মেদভেদেভ


নতুন নিরাপত্তা কাঠামোয় নেতৃত্ব দেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন: মেদভেদেভ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন যে, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক এবং ইউরোপীয় নিরাপত্তার নতুন কাঠামো গঠনে এই তিন দেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি এই তথ্যটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ম্যাক্স’ (MAX) চ্যানেলে প্রকাশ করেছেন।

মেদভেদেভ লেখেন, "বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পরাশক্তি—রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও ইউরোপীয় নিরাপত্তার নতুন কাঠামো তৈরি, অস্ত্র নিয়ন্ত্রণ এবং বড় আঞ্চলিক সংঘাত নিরসনে তাদের নেতৃত্বস্থানীয় ভূমিকা নির্ধারিত হয়েছে।"

আরও পড়ুন: ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান খুঁজে পাওয়া যাচ্ছে না, রাহুলের প্রশ্ন কতটি ভূপাতিত হয়েছে

বৈঠকের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাজ্যের কঠোর সমালোচনা করেছেন রুশ এই শীর্ষ নেতা। তিনি উল্লেখ করেন, "বর্তমানে ইউরোপ (পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া ব্রিটেনও) কারো কোনো কাজেই আসছে না। এর কারণ হলো, তারা স্বাধীনতার অর্থহীন ও ফাঁকা বুলির আড়ালে নাৎসি এবং বান্দেরাইটদের তোষণ করে চলেছে।"

মেদভেদেভ আরও বলেন, ইউরোপীয় নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করে, তারা যুদ্ধের আগুন নেভানোর চেষ্টা করার বদলে উল্টো তা আরও উসকে দিচ্ছেন। সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়লেন হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়লেন হাসান মাহমুদ

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে আর খেলবেন না। পুরোনো টেনিস এলবো চোট আবারও তাঁকে ভোগাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে আমার দেশ-কে।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত প্রথম টেস্টের পর হাসানের চোট নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাসানের খেলার অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘এখনো নিশ্চিত নই। ফিজিও ও ট্রেনার তাঁকে দেখবেন। ফিট থাকলে সে খেলবে। তবে তার শারীরিক অবস্থা কেমন, সে কী অনুভব করছে, তা নিয়ে আমরা এখনো নিশ্চিত নই।’

শুক্রবার দলের ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনও হাসানের সিরিজে আর না খেলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। বিসিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দলের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এই সিরিজে আর খেলা হচ্ছে না তাঁর।

হাসানের টেনিস এলবো সমস্যা নতুন নয়। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও একই চোটের কারণে তিনি ছিটকে গিয়েছিলেন। এর আগে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও এই চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর আটক

১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্রামবাসীরা মসজিদের ইমামকে পুলিশে সোপর্দ করেছে। আটক হওয়া ইমামের নাম সাদিকুর রহমান (৪২), যিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গ্রামের লোকজন ইমাম সাদিকুর রহমানকে পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে, সকালে সাড়ে ৮ টার দিকে ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামের কক্ষ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে আশপাশের বাসিন্দারা। অভিযোগ রয়েছে যে, ওই কিশোরীকে জোর করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

ইমাম সাদিকুর রহমান গত ১১ মাস ধরে ইয়রাবাদ গ্রামের মসজিদের ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।

আটক হওয়া ইমাম পুলিশ ও গ্রামবাসীদের কাছে কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, "ওই মেয়ে তার রুমে ঢুকেছিল, মেয়ে গেছে আমি ধরছি। পরে মানুষ দেখতে পেয়ে যাওয়ার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিল। তার হাত ধরা ছাড়া অন্য কিছু করেনি তার সাথে। আমি অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমরারে আল্লার ওয়াস্তে মাফ কইরা দেইন।"

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই কিশোরী মসজিদের পাশে দোকান থেকে চা পাতা আনতে গিয়েছিল। এ সময় ইমাম তাকে জোর করে তার রুমে টেনে নেয়। গ্রামের দুই স্কুল ছাত্র ওই কিশোরীকে ইমাম তার রুমে নিয়ে যেতে দেখেন। তারা ইমামের রুমের সামনে কিশোরীর জুতা দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে গ্রামের লোকজন ইমামের রুমে ঢুকে তার বিছানায় থাকা লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। গ্রামে ঘটনাটি ছড়িয়ে পড়লে লোকজন ইমাম সাদিকুর রহমানকে মারধর করে আটকে রেখে পুলিশকে জানান। দুপুরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্র জানান, তারা সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন যে, ওই কিশোরীকে ইমামের রুমের ভেতরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে সাথেই তারা আশপাশের লোকজনকে জানান। পরে গ্রামের লোকজন ইমামের লেপের ভেতর থেকে কিশোরীকে উদ্ধার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীকে উদ্ধারকারী ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, "সকালে দুইজন স্কুল ছাত্র এসে জানায় ইমাম সাব ওই মেয়েকে টেনে তার রুমের ভেতরে নিয়ে গেছে। পরে সবার উপস্থিতিতে ইমাম সাবের রুমের ভেতরে গিয়ে তার লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর সবার সামনে ইমাম সাব মেয়ের হাত ধরার কথা স্বীকার করেছেন।"

ওই কিশোরী স্থানীয়দের জানান, সকালে চা পাতা আনার জন্য দোকানে গিয়েছিল। এ সময় মসজিদের ইমাম তার হাত ধরে রুমের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে লেপ দিয়ে ঢাকার চেষ্টা করেছিল। চিৎকার করতে চাইলে মুখে চাপ দিয়ে ধরে রেখেছিল। পরে কয়েক যাওয়ার সে মুক্ত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, "স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে। তাকে থানায় নিয়ে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন কাজের গুণগত মানের আপস নয়: চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


উন্নয়ন কাজের গুণগত মানের আপস নয়: চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, উন্নয়ন কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। তিনি উল্লেখ করেছেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই টেকসই ও মানসম্মত হতে হবে। নগরবাসী যাতে উন্নয়ন কাজের সুফল দীর্ঘদিন ধরে ভোগ করতে পারেন, সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে, চসিক প্রশাসক এলাকার চলমান উন্নয়ন কাজের অগ্রগতি, নির্মাণমান ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

শাহাদাত হোসেন আরও বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং কাজের মান নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না। নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ প্রয়োজনীয় নাগরিক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।

এ সময় সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান‌। বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান‌। বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ
 

 

 
 
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক জেলার চারবারের শ্রেষ্ঠ করদাতা বিশিষ্ট ব্যবসায়ী,বিএনপি নেতা ও আসন্ন 
তাহিরপুর আমদানিকারক গ্ৰুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোস্তাক আহমেদ।
 
শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই শুভেচ্ছা বার্তা জানান তিনি।
 
মোঃ মোস্তাক আহমেদ বলেন,১৯৬৫ সালের ২০ নভেম্বর শুক্রবার এইদিনে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্র,ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক,বিএনপির প্রতিষ্ঠাতা,সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা,বেগম খালেদা জিয়ার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান।
 
আজ শুক্রবার ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের 
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন,বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%