ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন : আমান


জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন : আমান

ঢাকা দক্ষিণ, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বিএনপিকে ক্ষমতায় আসীন করার পেছনে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ত্যাগ, হামলা-মামলা ও নিরলস শ্রমের অবদানের স্বীকৃতি রয়েছে বলে মন্তব্য করেছেন আমান উল্লাহ আমান (এমপি), যিনি দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। তিনি বলেন, দেশের মানুষের এই ভালোবাসার পেছনে নেতাকর্মীদের আত্মত্যাগের মূল কারণ রয়েছে। নেতাকর্মীরা অতীতেও যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আরও পড়ুন: শিল্পবন্দরের চাপে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিপর্যস্ত

সারাদেশে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাজার জিয়ারত সম্পন্ন হয়েছে। পরবর্তীতে জিয়া উদ্যান সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, যা বর্তমানে সমগ্র বাংলাদেশে একযোগে পালিত হচ্ছে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের স্বনির্ভরতার দর্শন স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগে তিনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তখন তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন। তিনি সেসময়েই স্লোগান দিয়েছিলেন একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা।

গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষের মাঝে হাঁস, মুরগি, গরু, ছাগল ও বীজ বিতরণের মাধ্যমে স্বনির্ভরতার যে বীজ তিনি বপন করেছিলেন, আজ তা পূর্ণতা পাচ্ছে। একটি পরিবার স্বাবলম্বী হলে পুরো দেশ স্বাবলম্বী হবে এই নীতিতেই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বৃষ্টিতে ভিজে এতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গার ফলিয়া বাজারে আগুনের লেলিহান শিখায় ছাই ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ঢাকা-২ আসনের প্রতিটি ওয়ার্ডে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং দলের সার্বিক সাফল্যের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

ইসলামাবাদ হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির জন্য একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে, যা তাদের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে। আদালত নির্দেশ দিয়েছে যে, এই দম্পতিকে আর কোনোভাবে নির্জন কারাবাসে রাখা যাবে না এবং কারা কর্তৃপক্ষকে জেল আইন অনুযায়ী তাদের সাক্ষাৎ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তাদের ওপর চলা বিভিন্ন কড়াকড়ির বিরুদ্ধে পরিবারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায়টি ঘোষণা করে।

বিচারপতি খাদিম হুসেইন সোমরো রায় ঘোষণার সময় উল্লেখ করেন যে, আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্টকে আদালতের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিপালন প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। রায়ে বলা হয়েছে, ইমরান খানের ওপর থেকে অবিলম্বে নির্জন কারাবাসের আদেশ প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে, জেল বিধি অনুযায়ী ইমরান খান ও বুশরা বিবির মধ্যে নিয়মিত সাক্ষাতের ব্যবস্থা করতে হবে এবং ইমরান খানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। এছাড়া, তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

আদালতের এই রায়ে কারাবন্দী অবস্থায় ইমরান খানের মৌলিক ও আইনি অধিকারগুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বিচারক নির্দেশ দিয়েছেন যে, ইমরান খানকে প্রতিদিন নিয়মিত খবরের কাগজ ও বই সরবরাহ করতে হবে এবং জেল কোডের বিধান অনুযায়ী তাকে সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

এর আগে, ইমরান খানের বোন আলিমা খান এবং বুশরা বিবির কন্যা মুবাশহারা খোওয়ার মানেকা পৃথকভাবে আদালতে আবেদন করেছিলেন। তাদের অভিযোগ ছিল যে, আদিয়ালা জেলে ইমরান খানকে একঘরে বা নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন দুর্নীতি মামলায় কারাবন্দী থাকা ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ইন-ইনসাফ (পিটিআই) বরাবরই দাবি করে আসছে যে, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, বুশরা বিবি বিভিন্ন মেয়াদে দুর্নীতি মামলায় কারাবন্দী হয়ে বর্তমানে আদিয়ালা জেলেই রয়েছেন।

এদিকে, ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে জটিলতা এখনও কাটেনি। গত মাসে সুপ্রিম কোর্ট তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। তবে গত আগস্টের শেষ সপ্তাহে নিরাপত্তার কারণে তাকে সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে পুনরায় আদিয়ালা জেলে ফিরিয়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্টের আগের আদেশের বরখেলাপের অভিযোগে এই বিষয়ে একটি অবমাননা মামলার শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর তিন সদস্যের একটি বিশেষ বেঞ্চের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে বিএনপি'র গৌরবোউজ্জ্বল ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


বদলগাছীতে বিএনপি

 

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর এটিই ছিল দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ফলে নেতাকর্মীদের মাঝে দেখা যায় অভূতপূর্ব উদ্দীপনা ও উৎসবের আমেজ। র‍্যালি ও আলোচনা সভায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল এবং জিয়া সাইবার ফোর্সসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বদলগাছী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোসহ সকলের জন্য দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তারা, আদর্শ ও নীতি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

আলোচনা সভায় এমপি ফজলে হুদা বলেন, ” বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই উপজলার সভাপতি হিসেবে, সংসদ সদস্য এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমাদের দলে প্রতিষ্ঠাবার্ষিকী তার মানে কি, দল সুসংগঠিত করতে হবে। এখন উন্নয়নের কর্মসূচি চলছে, কি কি করেছি এবং কি কি পরিকল্পনা, সব হবে ইনশাল্লাহ্।

আমরা দেখেছি কারা আন্দোলন সংগ্রামে ছিল। যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিল, তারা এই ৫ বছরে মধ্যে অবশ্যই কোন না কোনভাবে মূল্যায়িত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় সেনেগাল উইঙ্গার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় সেনেগাল উইঙ্গার

অ্যাস্টন ভিলা তরুণ প্রতিভায় উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ইংলিশ ক্লাবটি পিএসজির ১৮ বছর বয়সী সেনেগালিজ উইঙ্গার ইব্রাহিম এমবায়েকে দলে ভেড়ানোর জন্য ফরাসি ক্লাবটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এমবায়েকে দলে নিতে ভিলার খরচ হচ্ছে ৫৫ মিলিয়ন ইউরো।

এই তরুণ উইঙ্গারকে দলে পেতে আগ্রহী ছিল আরবি লাইপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি ও লিভারপুলের মতো ক্লাবগুলোও। তবে সকল প্রতিযোগিতাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত এমবায়েকে ভিলা পার্কে নিয়ে আসতে সক্ষম হয়েছে অ্যাস্টন ভিলা। এমবায়ে নতুন ক্লাবে ১৯ নম্বর জার্সি পরে পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন।

পিএসজির একাডেমি থেকে উঠে আসা এমবায়ে গত মৌসুমে লুইস এনরিকের দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। এই সময়ে তিনি ৪টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। যদিও প্রতিভার প্রমাণ দেখানোর পরও নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি।

এদিকে, পিএসজির আক্রমণভাগে ফেরান তোরেস, মিকা গডৎস ও মাগনেস আকলিউশের মতো খেলোয়াড়দের যোগদান ঘটেছে। ফলে প্যারিসে থাকলে এমবায়ের জন্য নিয়মিত খেলার সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়তে পারতো। অধিক খেলার সুযোগ ও নিয়মিত মাঠে থাকার আশায় তিনি নতুন ঠিকানা বেছে নিয়েছেন।

অ্যাস্টন ভিলায় যাওয়ার পথও ইতোমধ্যে পরিষ্কার হয়েছে। শনিবার পিএসজি ভিলার হয়ে মেডিকেল পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেনেগালিজ এই তরুণ দ্রুতই নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন।

তবে নতুন ক্লাবে যোগ দেওয়ার পর পুরোনো দলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে তাঁর। চ্যাম্পিয়নস লিগের ষষ্ঠ ম্যাচে আগামী ৮ ডিসেম্বর ভিলা পার্কে পিএসজিকে আতিথ্য দেবে অ্যাস্টন ভিলা। এর আগে অবশ্য প্রিমিয়ার লিগে অভিষেক হতে পারে এমবায়ের। শনিবার হাল সিটির বিপক্ষে ম্যাচে ভিলার জার্সিতে তাঁর অভিষেকের সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এক জটিল পরিস্থিতিতে আটকা পড়েছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এক জটিল পরিস্থিতিতে আটকা পড়েছে: ইরান

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এক জটিল পরিস্থিতিতে বা সংকটময় পরিস্থিতিতে আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই মন্তব্য করেন, ওয়াশিংটন তাদের নিজস্ব ‘মারাত্মক ভুল’ এবং ‘ভুল হিসাব-নিকাশের’ কারণে এই সংকটে পতিত হয়েছে।

বাঘাই আরও জানান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করছে। 

তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই যে যুদ্ধ শুরু করেছিল, তা থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে-সে পথ তারা জানে না।

তিনি জানান, ‘এটি স্পষ্ট হয়ে উঠেছে যে তারা এখন তাদের করা বিশাল ভুলের মধ্যে আটকে গেছে, এবং অতিরিক্ত দাবি তোলা তাদের নিয়মিত অভ্যাস। প্রতিবারই তারা ভুল হিসাব-নিকাশের কবলে পড়ে। আমাদের ওপর চাপিয়ে দেওয়া কোনো আদেশ আমরা মেনে নিতে পারি না। তারা যদি এই মনোভাব বজায় রাখে, তবে তারা ভিন্ন কোনো ফলাফল পাবে না।’

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%