ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান আইরিশ ক্রীড়াবিদদের


ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান আইরিশ ক্রীড়াবিদদের

আয়ারল্যান্ডের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা আসন্ন উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচগুলো বয়কট করার জন্য ১৬০ জনেরও বেশি আইরিশ ক্রীড়াবিদ একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

এই তথ্যটি সোমবার ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ গ্রুপ প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরিতে এবং ৪ অক্টোবর সার্বিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে খেলবে আয়ারল্যান্ড। খেলোয়াড় ও ভক্তরা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন। এই কারণে উভয় ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে এবং দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ‘কেইন-রুটের মত হয়ত আর কাউকে কখনো দেখব না’

সংগঠনটি জানিয়েছে, স্বাক্ষরকারীদের মধ্যে অলিম্পিয়ান সিয়ারা ম্যাগিয়ান, সাবেক ফুটবলার লুইস কুইন, সাবেক রাগবি ফ্লাইহাফ টনি ওয়ার্ড এবং বক্সার টাইরন ম্যাককেনা ও এরিক ডোনোভানের মতো তারকারা রয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই মুহূর্তে আপনারা সঠিক কাজ করার সুযোগ পাচ্ছেন। ম্যাচ না খেলা হবে সবচেয়ে ক্রীড়াসুলভ পদক্ষেপ। আপনাদের নেতৃত্ব ও সাহসের মাধ্যমে খেলাধুলার শক্তি একত্রিত হওয়ার বার্তা দেবে, আমাদের যৌথ মূল্যবোধের কথা মনে করিয়ে দেবে এবং খেলার বাইরেও প্রভাব ফেলবে।”

এর আগে মে মাসে শীর্ষ আইরিশ ফুটবলাররা সেলিব্রিটিদের সঙ্গে মিলিত হয়ে একই ধরনের বয়কটের আহ্বান জানিয়েছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আয়ারল্যান্ড ইসরায়েলের গাজায় গণহত্যার বিরুদ্ধে সবচেয়ে সরব সমালোচক দেশগুলোর একটি। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা ২০২৫ সালের শেষ দিকে ইসরায়েলকে অবিলম্বে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন্য উয়েফাকে অনুরোধ জানাতে বিপুল ভোটে রায় দিয়েছেন।

আরও পড়ুন: মিরপুর টেস্টে সাদমানের ৯৯ রানে অপরাজিত, আলোকস্বল্পতায় শেষ প্রথম দিন

তবে পরে এফএআই জানায়, সম্ভাব্য নিষেধাজ্ঞা ও জাতীয় দল ও সংগঠনের ক্ষতির আশঙ্কায় তারা ম্যাচগুলো খেলবে।

আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন গত সপ্তাহে বলেন, তিনি খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন এবং “আমাদের কেউই এই ম্যাচগুলো খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মদক্ষতার স্বীকৃতি, ইউএনও হলেন তানভীর হায়দার

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


কর্মদক্ষতার স্বীকৃতি, ইউএনও হলেন তানভীর হায়দার

জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য সিলেট বিভাগে বদলি হয়েছেন।
তানভীর হায়দার জামালপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও জনসেবামুখী কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
তরুণ এই কর্মকর্তা দায়িত্বের প্রতি মমত্ববোধ ও পেশাগত দক্ষতার মাধ্যমে একজন কর্মনিষ্ঠ প্রশাসক হিসেবে নিজেকে তুলে ধরেছেন। ভূমি ব্যবস্থাপনা, সরকারি সেবা প্রদানসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে সংশ্লিষ্টরা জানান।
পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্বে যাওয়ায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তানভীর হায়দারের সাফল্য কামনা করেছেন। জামালপুরে দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের স্মৃতিও তাঁরা তুলে ধরেন।
নতুন কর্মস্থলে তানভীর হায়দার আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত এখনও হয়নি: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত এখনও হয়নি: স্পিকার

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়া এবং দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে পুলিশের নেওয়া আইনি ব্যবস্থা তার সংসদ সদস্য পদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

 

ঘটনার প্রেক্ষাপট ও দলীয় বহিষ্কার

চলতি বছরের ২২ জুলাই, ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। একই সঙ্গে, বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে, সংবিধানের বিধান অনুযায়ী, রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলে সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় না। দলীয় ও আইনি জটিলতার কারণে ইতিমধ্যে তাকে বিভিন্ন সংসদীয় কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে।

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু ও আইনি জটিলতা

ঘটনাটি নতুন মোড় নেয় গত রবিবার, যখন রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের ১৯ বছর বয়সী দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মরিয়মের বাবা একটি মামলা দায়ের করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামাকে আসামি করা হয়েছে। বর্তমানে গাজী নজরুল পুলিশ রিমান্ডে রয়েছেন। অন্যদিকে, এক দিনের রিমান্ড শেষে তার প্রথম স্ত্রী মাকছুদাকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

সাংবিধানিক বিধান ও স্পিকারের বক্তব্য

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংসদ সদস্য পদ হারানোর বা অযোগ্য হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে:

 

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে কেউ সংসদ সদস্য থাকার যোগ্যতা হারান।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কেউ নিজ থেকে পদত্যাগ করেন বা দলের বিপক্ষে ভোট দেন, তবে কেবল তখনই আসন শূন্য হয়; কিন্তু দল থেকে বহিষ্কার হলে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ কী আইনি পদক্ষেপ গ্রহণ করে এবং পরবর্তীতে আদালত বা নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আইনি প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংবিধান ও সংসদীয় বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ফরিদপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ফরিদপুরে ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে মামলা

ঋণের অর্থ পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে ফরিদপুরে সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। তিনি ফরিদপুর শহরের রঘুনন্দন এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ নজরুল আলমের ছেলে।

ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আব্দুল মান্নান বাদী হয়ে সোমবার ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর সৈয়দ নাজমুল আলম পারভেজ ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে এক লাখ টাকা ঋণ নেন। পরে তিনি আরও ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, আসল, সুদ ও বিলম্ব সার্ভিস চার্জসহ বর্তমানে তার কাছে মোট ৫ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা পাওনা রয়েছে।

অভিযোগে বলা হয়, ঋণ নেওয়ার পর ব্যাংকের নির্ধারিত শর্ত অনুযায়ী অর্থ পরিশোধ না করায় তিনি ঋণখেলাপিতে পরিণত হন। পাওনা অর্থ পরিশোধের জন্য ব্যাংকের কর্মকর্তারা একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করেন। তবে তিনি বিভিন্ন সময়ে সময়ক্ষেপণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, পাওনা অর্থ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হলেও তিনি তা গ্রহণ না করে ফেরত পাঠান। পরে ব্যাংকের কর্মকর্তারা সরাসরি যোগাযোগ করেও পাওনা অর্থ আদায় করতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে।

মামলা দায়েরের পর অভিযোগটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বলে আইনজীবী সূত্রে জানা গেছে।

মামলার বাদী আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন ধরে আসামি ঋণের অর্থ পরিশোধের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছিলেন। সর্বশেষ পাওনা অর্থ পরিশোধে অস্বীকৃতি জানানোর পর ব্যাংকের অর্থ আদায়ে আদালতের আশ্রয় নেওয়া হয়েছে।

তবে মামলার আসামি সৈয়দ নাজমুল আলম পারভেজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সৈয়দ নাজমুল আলম পারভেজ কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

এ ছাড়া, তার বিরুদ্ধে চেক সংক্রান্ত তিনটি মামলায় আদালতের রায়ে কারাদণ্ড হওয়ার এবং কয়েক মাস ফরিদপুর জেলা কারাগারে সাজা ভোগের পর বর্তমানে জামিনে থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি বাগেরহাট আদালতে চেক সংক্রান্ত আরও একটি মামলা চলমান রয়েছে বলেও জানা গেছে।

সম্প্রতি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে তার মালিকানাধীন ‘আজকের সারাদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি চিকিৎসাপ্রতিষ্ঠানে অনুমোদন না থাকার অভিযোগে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় বলে জানা গেছে।

এ ছাড়া, সম্প্রতি তার মালিকানাধীন একটি পত্রিকা হস্তান্তর ও বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। তিনি ওই হস্তান্তর ও বিক্রির বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানা গেছে।

তবে এসব অভিযোগ ও মামলার বিষয়ে সৈয়দ নাজমুল আলম পারভেজের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের সরকার পতন ঘটানোর জন্য বিদেশে বসে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও তৈরি করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সোমবার, চট্টগ্রামের হাটহাজারি উপজেলার ধলই কাটিরহাট বাজারে পতিত স্বৈরাচার এবং নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পলাতক দোসরদের উদ্দেশ্যে তিনি বলেন-আপনারা নিষিদ্ধ হয়েছেন, কর্মীদের ফেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে বিদেশে পালিয়েছেন। এখন হাটহাজারীসহ দেশের অন্যান্য এলাকার দরিদ্র পরিবারের ছেলেদের জীবন বিপন্ন করছেন, এটি করবেন না। যদি নিজেদের নির্দোষ মনে করেন, তাহলে সৎ সাহস নিয়ে দেশে ফিরে আসুন এবং আইনের কাছে আত্মসমর্পণ করুন; বিচারের সম্মুখীন হন।

তিনি আরো বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য আমি-ডামি কিংবা রাতের ভোটে নির্বাচিত হয়নি। রাজপথে থেকে জনগণের অধিকার আদায় করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।’

তিনি দলের নেতা-কর্মীদের আহ্বান জানান যে, তারা ঐক্যবদ্ধ থেকে গুপ্ত, সুপ্ত এবং পলাতক নিষিদ্ধ অপরাধীদের থেকে নিজেদের এলাকা মুক্ত রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%