ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আলমগীরকে যে কারণে গুলি করেছিল ল্যাংড়া রুবেল, জানাল ডিবি


আলমগীরকে যে কারণে গুলি করেছিল ল্যাংড়া রুবেল, জানাল ডিবি

মাদক বিক্রির পাওনা ১৫ লাখ টাকা না দেয়ায় বিএনপি নেতা আলমগীরকে পল্লবীতে গুলি করে চিহ্নিত মাদক সম্রাট ও সন্ত্রাসী ল্যাংড়া রুবেল।

বুধবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় ইতোমধ্যে সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আরও পড়ুন: আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হবে

এদিকে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম উল্লেখ করেন, উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের কোটি টাকা ডাকাতির ঘটনায় তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে একাধিক টিম প্রচেষ্টা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রগামী বিমানে ২২ বছর বয়সী যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


যুক্তরাষ্ট্রগামী বিমানে ২২ বছর বয়সী যাত্রীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ অসুস্থ হয়ে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা ৭ আগস্ট ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন রেইন ম্যাকমিলান ওয়ালমসি নামের ওই তরুণ। এর পর বিমানের কর্মী এবং কয়েকজন যাত্রী তাকে বাঁচাতে হৃদ্‌যন্ত্র সচল করার প্রচেষ্টা চালান।

যখন বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, তখন জরুরি সেবাকর্মীরা সেখানে পৌঁছান। কিন্তু চিকিৎসাকর্মীরা তাকে আর বাঁচাতে সক্ষম হননি। শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

তবে, ঠিক কী কারণে ওই তরুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী ওই ফ্লাইটে একজন যাত্রীর সাথে চিকিৎসাজনিত একটি ঘটনা ঘটেছিল, তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

সূত্র: কেটিএলএ ডট কম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎গ্রামের বাড়ি পিতলগঞ্জে পারিবারিক মিলনমেলা, আগামীর করণীয় নিয়ে শহিদুল্লাহ কায়সারের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


‎গ্রামের বাড়ি পিতলগঞ্জে পারিবারিক মিলনমেলা, আগামীর করণীয় নিয়ে শহিদুল্লাহ কায়সারের মতবিনিময়
‎মানুষের ভালোবাসা, আত্মীয়তার টান আর আগামীর স্বপ্ন—সব মিলিয়ে গ্রামের বাড়ি পিতলগঞ্জে যেন বসেছিল এক আবেগঘন মিলনমেলা। নির্বাচন সামনে রেখে নিজের শেকড়ের মানুষের কাছে ফিরে এসে তাদের কথা শুনলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ।
‎
‎মঙ্গলবার সন্ধ্যায় হোসেনপুরের পিতলগঞ্জে প্রার্থীর নিজ গ্রামের বাড়িতে আয়োজন করা হয় এ পারিবারিক মিলনমেলা ও আগামীর করণীয় নিয়ে মতবিনিময় সভা। নিজের গ্রাম ছাড়িয়ে আশপাশের কয়েকটি গ্রামের মুরুব্বি, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।এ সভা একসময় পরিনত হয় জনসমূদ্রে।
‎
‎এ যেন শুধুই একটি রাজনৈতিক সভা নয়—দীর্ঘদিনের পরিচিত মানুষগুলোর সঙ্গে দেখা, পুরোনো সম্পর্কের টান আর এলাকার ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার এক আন্তরিক আয়োজন।
‎
‎সভায় বীর মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিন মাখনের সভাপতিত্বে বক্তব্য দেন শহিদুল্লাহ কায়সারের বড় ভাই কিশোরগঞ্জ পিটিআইয়ের সুপারিন্টেন ফরিদ আহমেদ, নিজ বংশের মুরুব্বি ও যুবকরা।
‎
‎এছাড়াও বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, জেলা নবীন দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিটন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম রবিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎মতবিনিময়ে উঠে আসে গ্রামের মানুষের সুখ-দুঃখ, এলাকার নানা সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং আগামীর করণীয় নিয়ে নানা প্রত্যাশার কথা। কেউ তুলে ধরেন যোগাযোগব্যবস্থার কথা, কেউ বলেন তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগের কথা। আবার কেউ চান এলাকার মানুষের পাশে থেকে সুখে-দুঃখে নেতৃত্ব দেওয়ার মতো একজন আপন মানুষ।
‎
‎আর এসব কথা মনোযোগ দিয়ে শুনেছেন শহিদুল্লাহ কায়সার। নিজের এলাকার মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আগামীতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎
‎পিতলগঞ্জের মানুষের কাছে শহিদুল্লাহ কায়সার শুধু একজন সম্ভাব্য প্রার্থী নন—সকলের কাছে তিনি এই মাটিরই সন্তান, পরিচিত মুখ, দীর্ঘদিনের আপনজন। তাই তাকে ঘিরে মুরুব্বিদের আশীর্বাদ আর তরুণদের উচ্ছ্বাসে পুরো আয়োজনেই ছিল আবেগের ছোঁয়া।
‎
‎অনুষ্ঠানে বিপুলসংখ্যক যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রমাণ করে—নিজ গ্রামের মানুষের সঙ্গে সম্পর্কের জায়গাটি এখনো কতটা গভীর। সন্ধ্যার পিতলগঞ্জ তাই একসময় হয়ে ওঠে আত্মীয়তা, ভালোবাসা আর প্রত্যাশার এক মিলনমেলা।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন আহমেদ।
‎
‎স্থানীয়দের ভাষ্য, নির্বাচন শুধু ভোটের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের ভালোবাসা, আস্থা, আশা-আকাঙ্ক্ষা আর এলাকার ভবিষ্যৎ। সেই প্রত্যাশাকে সামনে রেখেই গ্রামের বাড়ি পিতলগঞ্জে শহিদুল্লাহ কায়সারের এই পারিবারিক মিলনমেলা ও মতবিনিময় যেন হয়ে উঠেছে আগামীর পথচলার কথা বলার একটি উপলক্ষ।
‎
‎সবশেষে গ্রামের প্রয়াত মানুষদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‎পিতলগঞ্জের মাটিতে সেদিন যেন একটি কথাই বারবার ফিরে এসেছে—শেকড়ের মানুষকে সঙ্গে নিয়েই আগামীর পথচলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল!

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বর্তমানে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদের জন্য তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। তবে মনোনয়ন চূড়ান্ত হলে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে বিএনপির মহাসচিব পদেও পরিবর্তন আসতে পারে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি হওয়ায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। গত কয়েক সপ্তাহ ধরে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক ও সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

তবে রাষ্ট্রপতি পদে তার মনোনয়নের বিষয়ে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায় আসার মধ্যেই মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তার কার্যালয়ে দেখা যায় ভিন্ন চিত্র। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে শুভেচ্ছা জানাতে আসেন অনেক শুভাকাঙ্ক্ষী। তারা মন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানানোর চেষ্টা করেন।

তবে এ বিষয়ে মির্জা ফখরুলকে খুব একটা উৎসাহী মনে হয়নি। শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগে হোক, তারপর।’

এরপরও তিনি সবার সঙ্গে হাসিমুখে কথা বলেন। সচিবালয়ে সন্ধ্যা পর্যন্ত অফিস করার পর তিনি বেইলি রোডের সরকারি বাসভবনে যান। সেখানেও সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি ছিল।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

রাজনীতিতে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাষ্ট্রপতি পদে অবশেষে চূড়ান্ত হয়, তাহলে তার মন্ত্রিসভা ও দলের সাংগঠনিক দায়িত্বে কী ধরনের পরিবর্তন আসে, সেই দিকেও রাজনৈতিক মহলের নজর রয়েছে।

দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে মির্জা ফখরুলের শেষ কর্মদিবস আজ অথবা আগামীকাল হওয়ার সম্ভাবনাই বেশি।

তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কিছু দায়িত্ব পালন করার সুযোগ তার থাকতে পারে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে গত কয়েক দিন ধরে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনাও হয়েছে। মির্জা ফখরুলের পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও আলোচনা হয়েছে।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নাম নিয়েও দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত মির্জা ফখরুলের নামই বেশি গুরুত্ব পাচ্ছে।

গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল নিজেই সাংবাদিকদের বিষয়টি জানিয়েছিলেন।

দলের ভেতরে মির্জা ফখরুলের নাম গুরুত্ব পাওয়ার পেছনে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির মহাসচিব হিসেবে এক দশকের বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করে আসছেন। জাতীয় রাজনীতিতে তার পরিচিতি দীর্ঘদিনের। পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।

দলের নেতাকর্মীদের মতে, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংকটের সময় মির্জা ফখরুল সামনে থেকে দলের নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে দলের নানা প্রতিকূলতার সময় তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। পরে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেও বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সজ্জন ও তুলনামূলকভাবে সংযত রাজনৈতিক নেতা হিসেবেও মির্জা ফখরুলের আলাদা পরিচিতি রয়েছে। ২০১১ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালের জাতীয় কাউন্সিলের পর থেকে তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতি পদে নিজের সম্ভাব্য মনোনয়ন নিয়ে মির্জা ফখরুল অবশ্য এখনো সরাসরি কিছু বলেননি। গতকাল বিকেলে তিনি বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে এই মুহূর্তে কিছুই বলার নেই। ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, বিষয়টি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। লুকোচুরির কোনো বিষয় নেই। আমরা দলের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত আগেই জানিয়েছি রাষ্ট্রপতি প্রার্থী দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন পার্টির চেয়ারম্যান তারেক রহমান।

মনোনয়নপত্রে স্বাক্ষর বা সম্মতি দিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, মনোনয়ন ফরম তুলতে হলে স্বাক্ষর বা সম্মতির কিছু নেই। স্বাক্ষরের বিষয় রয়েছে মনোনয়ন ফরম জমা দেওয়ার ক্ষেত্রে। এখানে গণমাধ্যম অতিউৎসাহী হয়ে অনেক কিছুই লিখেছে। এটা কোনো স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে পড়ে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমরা চেয়ারম্যানের ওপর এ দায়িত্ব দিয়েছি। তিনিই সিদ্ধান্ত নেবেন। দলের তিনজনের নাম বেশ আলোচনায় আসছিল। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বেশি আলোচনায় আছে। এখন দেখা যাক, চেয়ারম্যান কী সিদ্ধান্ত নেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা ও বৈঠক হবে।

তবে দলীয় সূত্রের তথ্য, রাজনৈতিক অঙ্গনের আলোচনা এবং মির্জা ফখরুলের সাম্প্রতিক কর্মকাণ্ড সব মিলিয়ে তার নামই এখন সবচেয়ে বেশি আলোচিত। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্যের তালিকা প্রকাশ করেছে।

তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট। ওই দিন জাতীয় সংসদের অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর এই ব্যবস্থা চালু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের বিধান থাকায় কে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা গোপন থাকে না।

এ ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদও গুরুত্বপূর্ণ। দলীয় প্রতীকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হওয়ার বিধান রয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার রাজনৈতিক সুযোগ কার্যত খুবই সীমিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমরের বাঁশিতেই মাঠে গড়াবে এবারের উয়েফা সুপার কাপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ওমরের বাঁশিতেই মাঠে গড়াবে এবারের উয়েফা সুপার কাপ

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে না পারার হতাশা পেছনে ফেলে এবার বড় মঞ্চে আবার ফিরছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। তিনি ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ম্যাচ উয়েফা সুপার কাপ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। ইউরোপের বাইরের প্রথম রেফারি হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ওমর আরতান।

বিশ্বকাপের রেফারি হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ওমর আরতান। তবে সেখানে সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মায়ামি থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। ফিফার এলিট রেফারিকে এভাবে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়।

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ হারানোতে হতাশা অনুভব করলেও, হাল ছাড়েননি ওমর। বরং তিনি কঠিন সময় পেরিয়ে নতুন স্বীকৃতি পেয়েছেন। উয়েফা সুপার কাপের মতো মর্যাদাপূর্ণ ম্যাচে বাঁশি বাজানোর দায়িত্ব তার ক্যারিয়ারের জন্য নতুন মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।

নিজের দুঃসময় স্মরণ করে ওমর বলেন, 'সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা। সেখানে সুযোগ পেয়েও ম্যাচ পরিচালনা করতে না পারাটা খুবই হতাশাজনক ছিল। তবে আমি চেষ্টা করে গেছি। যারা এতদিন আমাকে সমর্থন জুগিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।'

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে এই নতুন অর্জনে উচ্ছ্বসিত এই সোমালি রেফারি। নিজের জন্ম ও বেড়ে ওঠার নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেছেন তিনি।

ওমর বলেন, 'নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। এমন একটি জায়গায় জন্ম ও বেড়ে ওঠার পরও কখনো হাল ছাড়িনি। আজ দেখুন, সেই প্রতিবন্ধকতাগুলো আমার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই খবরটা আমার ও আমার পরিবারের জন্য ভীষণ আনন্দের।'

উয়েফা সুপার কাপের দায়িত্ব পাওয়ায় সোমালিয়ার মানুষও আনন্দিত। ইউরোপ ও অস্ট্রিয়ায় বসবাসরত অনেক সোমালিরা এই ম্যাচকে ঘিরে উচ্ছ্বসিত বলেও জানান ওমর।

বুধবার রাতে অস্ট্রিয়ার সালজবুর্গের রেড বুল অ্যারেনায় মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। সেই মহারণে বাঁশি হাতে থাকবেন সোমালিয়ার ওমর আরতান। বিশ্বকাপের বেদনা পেছনে ফেলে তিনি নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%