ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন


দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা ও থানায় মামলা না নেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের সপরিবারে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন মামলা না নিয়ে অভিযোগটি রেখে দিয়েছেন। গত চার দিনেও মামলা গ্রহণ না করে তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। উল্টো আহত সাংবাদিকদের বিরুদ্ধেই তথ্য-প্রমাণ ছাড়াই চাঁদাবাজির অভিযোগ নেওয়া হয়েছে।

তারা অভিযোগ করেন, ‘চড়ুইভাতি পার্টি সেন্টারে’ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজও এখনো পুলিশ সংগ্রহ করেনি। পাশাপাশি এতিমদের সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকেরা।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তারা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ প্রমূখ।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার, মামলা ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার, মামলা ৪৫

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে, যেখানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ৯০ জন, মতিঝিল বিভাগ থেকে ৮৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮০ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৪ জন, রমনা বিভাগ থেকে ৩৮ জন, লালবাগ বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৩৪ জন, গুলশান বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় ওয়ান শুটারগান, ১টি শিশার কার্তুজ, ২টি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২৩ বোতল বিদেশি মদ, ১টি পিকআপ, ১১টি মোবাইল ফোন, ১টি স্টিলের রড, ৫টি কাঠের স্ট্যাম্প, ২টি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার, নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং একজন অপহৃত ভিকটিম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এই সাক্ষাৎটি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। জুবাইদা রহমান মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

হোয়াইট হাউসের উদ্যোগে মেলানিয়া ট্রাম্পের পরিচালনায় ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


ফেনীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

ফেনী, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : গতকাল মঙ্গলবার দুপুরে শহরের রেলগেট সংলগ্ন আব্বাস প্লাজায় পূবালী ব্যাংক পিএলসি ফেনী শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই তিন দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালীর আঞ্চলিক প্রধান সাইফুল ইসলাম।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ফেনী শাখার ব্যবস্থাপক মো. মুক্তার হোসেন। ব্যাংকের কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কম্পিউটার) স্বপন চন্দ্র দেবনাথ, শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, পূবালী ব্যাংক পিএলসি ফেনী বাজার ইসলামী ব্যাংকিং শাখার ব্যবস্থাপক মহিউদ্দিন, অফিসার সাহাব উদ্দিন সুমন, ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে পস, বাংলা কিউ আর কোড, পিআই অ্যাপস, ই-কেওয়াইসি একাউন্টসহ বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন চলছে।

শুরুতে ফিতা কেটে ক্যাশলেস সেবা বুথ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, "আমরা এক দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর যুগে বসবাস করছি। বিশ্ব অর্থনীতি আজ দ্রুতগতির ডিজিটাল বা ক্যাশলেস ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশও সেই অগ্রযাত্রার বাইরে নয়। ‘ক্যাশলেস বাংলাদেশ’ কোনো কাল্পনিক ধারণা নয়; এটি আমাদের বর্তমান অর্থনীতির অন্যতম বড় ভিত্তি এবং একটি আধুনিক, স্বচ্ছ ও গতিশীল অর্থনীতি গড়ে তোলার মূল চাবিকাঠি।"

তিনি আরও বলেন, "কাগজি টাকার ব্যবহার কমিয়ে কিউআর কোড, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে আর্থিক লেনদেন করার এই রূপান্তর কেবল গ্রাহকদের জীবনকেই সহজ করছে না, বরং সমগ্র দেশের অর্থনীতিতে এক ইতিবাচক বিপ্লব আনছে।"

তিনি আরো বলেন, "পকেটে নগদ টাকা নিয়ে চলাচলের ঝুঁকি, চুরি বা ছিনতাইয়ের ভয় ক্যাশলেস ব্যবস্থায় একদমই থাকে না। ব্যাংকের দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে বা নগদ টাকা গোনার ঝামেলা ছাড়া মুহূর্তের মধ্যেই যেকোনো স্থান থেকে লেনদেন সম্পন্ন করা সম্ভব। প্রতিটি লেনদেনের একটি ডিজিটাল হিসাব বা ট্রেইল থাকে, যা অর্থপাচার ও জালিয়াতি প্রতিরোধে সাহায্য করে এবং দেশের রাজস্ব বৃদ্ধি করে। আমাদের ফেনীর স্থানীয় ছোট ছোট ব্যবসায়ী, দোকানদার ও উদ্যোক্তারা বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে খুব সহজেই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারছেন। এরফলে তাদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত হওয়া সহজ হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-র অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে, যা নারায়ণগঞ্জকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন গতকাল এনডিএ অফিসের উদ্বোধন করেন। এই তথ্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%