ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কিছুটা কমবে: মন্ত্রী


আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কিছুটা কমবে: মন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আশা প্রকাশ করে জানিয়েছেন, আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে। রবিবার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

জ্বালানিমন্ত্রী এ সময় বলেন, ‘এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে। সোলারকে এগিয়ে নিতে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি, আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কমাতে পারব।’

তিনি আরও জানান, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শেষে এলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের বিষয়ে তিনি মন্তব্য করেন, পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে অনেক সমস্যা আছে। সমাধান হয়ে গেলে আর গ্রামে লোডশেডিং হবে না।

মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।

বিদ্যুৎ খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ১৭ বছর বিদ্যুৎ খাতে অনেক উন্নয়নের কথা বলা হয়েছে। অথচ বিদ্যুতে লুটপাটের ফল ভোগ করতে হচ্ছে এখন।

সৌরবিদ্যুৎ প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: বেকারত্ব বাড়লে অপরাধ ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে যাবে: সাইফুল হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে মানবপাচার চক্রের শীর্ষ সদস্য আবদুল করিম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


টেকনাফে মানবপাচার চক্রের শীর্ষ সদস্য আবদুল করিম গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। অভিযানের সময় তাঁকে একটি সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, জানিয়েছে অভিযানে অংশগ্রহণকারী সংস্থাটি।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া এলাকায় কচ্ছপিয়া ঘাটে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে আবদুল করিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবদুল করিম টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলায় এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি হওয়ার তথ্য পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের পর আবদুল করিমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে জাতীয় যুব দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


হোসেনপুরে জাতীয় যুব দিবস পালিত
‎‎'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে
‎কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। 
‎
‎রবিবার (১ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ  উদ্যোগে  এ কর্মসূচি পালন করা হয়। 
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের  সভাপতিত্বে  শুভেচ্ছা বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ওসি রাশেদুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম শিহাব, উপজেলা নির্বাচন অফিসার আলীমুল রাজী, উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.মানসুরুল হক রবিন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমূখ। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, দুইজন গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে চাপাতি দিয়ে কুপিয়ে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর করেরগাঁও এলাকার রাজিব হোসেন রাজু (৩০) এবং আব্দুল্লাহপুর পশ্চিমপাড়া এলাকার আবু সাঈদ (৩৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন, নগদ দুই হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানান, রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড-সংলগ্ন সড়কে মো. সুজন মিয়া (৩২) ছিনতাইয়ের শিকার হন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পালড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকার আশুলিয়ার নবীনগর গাজীরচট এলাকায় বসবাস করছেন।

ঘটনার দিন সুজন মোটরসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় গতি কমালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। তখন ধারালো চাপাতি ও চাকু দেখিয়ে তারা তার মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। এক পর্যায়ে এক ছিনতাইকারী চাপাতি দিয়ে সুজনের বাঁ হাতের কবজির ওপর দুটি কোপ দেয়, যার ফলে তার হাত গুরুতর জখম হয়। পরে ছিনতাইকারীরা তার কাছে থাকা দুটি মুঠোফোন ও নগদ আট হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সুজন মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই সুজেল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে রাজিব হোসেন রাজু ও আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিবের কাছ থেকে ছিনতাই হওয়া অনার এক্স৯এ স্মার্টফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। অপর আসামি আবু সাঈদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া নগদ দুই হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হচ্ছে। এ ঘটনায় করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপের সাফল্য নিয়ে দেশে ফিরল আর্চারি দল, চোখ বিশ্বমঞ্চে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


এশিয়া কাপের সাফল্য নিয়ে দেশে ফিরল আর্চারি দল, চোখ বিশ্বমঞ্চে

বাংলাদেশ আর্চারি দল আন্তর্জাতিক মঞ্চে অভূতপূর্ব সাফল্য ও স্বর্ণালী গৌরব নিয়ে দেশে ফিরে এসেছে। ইরাকের সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে ঐতিহাসিক স্বর্ণপদকসহ একাধিক পদক জয় করেছে লাল-সবুজের আর্চাররা। বিশেষ করে রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে কাজাখস্তানকে পরাস্ত করে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের স্বর্ণজয়ের নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এশিয়া জয়ের পর আর্চারদের মূল লক্ষ্য বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিকের মতো বৈশ্বিক সেরা মঞ্চগুলোতে দেশের জন্য পদক আনা।

রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আর্চারি দল। দেশে পৌঁছালে বিমানবন্দরে তাদের উষ্ণ ও সাড়ম্বর সংবর্ধনা জানানো হয়। এ সময় প্রতিনিধিদলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এবং যুগ্ম সম্পাদক রুবেল হোসেন।

সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এবারের আসরে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জয়ের এক অনন্য নজির গড়েছেন বন্যা আক্তার। নারী কম্পাউন্ড ব্যক্তিগত ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ স্কোরে হারিয়ে বাজিমাত করেন তিনি। পাশাপাশি নারী দলীয় ইভেন্টেও স্বর্ণপদক নিজেদের পকেটে পুরেছেন বাংলাদেশের কন্যারা।

অন্যদিকে, পুরুষদের রিকার্ভ দলীয় ইভেন্টে আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফির সমন্বয়ে গড়া বাংলাদেশ দল কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে বিধ্বস্ত করে ঐতিহাসিক স্বর্ণ নিশ্চিত করে। এছাড়া ব্যক্তিগত ইভেন্টে কুলসুম আক্তার মনি অর্জন করেন ব্রোঞ্জপদক।

দেশের মাটিতে পা রেখে উচ্ছ্বাস প্রকাশ করে বন্যা আক্তার বলেন, ‘এটা আমার প্রথম ব্যক্তিগত এশিয়া কাপের স্বর্ণপদক। এই সাফল্য আগামীতে বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিংবা অলিম্পিকের মতো বড় আসরে ভালো করার অনুপ্রেরণা দেবে। এখানকার অভিজ্ঞতা পরবর্তী প্রতিযোগিতায় কাজে লাগাতে চাই।’

রিকার্ভ পুরুষ দলের ঐতিহাসিক স্বর্ণজয়কে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও সাধনার ফসল হিসেবে মূল্যায়ন করেছেন দলের অন্যতম আর্চার সাগর ইসলাম। সামনে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপেও এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্য অব্যাহত রাখতে চান তারা। একই সঙ্গে বিশ্বকাপ ও অলিম্পিকে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্নের কথা জানান তিনি। তবে এবারের প্রতিযোগিতায় প্রস্তুতির কিছু সীমাবদ্ধতা এবং ব্যক্তিগত ইভেন্টে প্রত্যাশা অনুযায়ী শতভাগ ফল না পাওয়ার খানিকটা আক্ষেপও রয়েছে তাদের কণ্ঠে।

দলের প্রধান কোচ ফ্রেডেরিক মার্টিনের চোখে এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় অর্জন তরুণ আর্চারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন। নিজের সমীকরণ ও মূল্যায়ন তুলে ধরে তিনি জানান, বর্তমান দলের প্রায় ৮০ শতাংশ সদস্যই ছিলেন তরুণ ও নতুন মুখের। বিশেষ করে অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের খেলোয়াড়দের ভবিষ্যতের কথা মাথায় রেখে ও বড় মঞ্চের চাপ সামলানোর অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়েছিল। গ্যালারির বিশাল দর্শক, উচ্চশব্দের ঘোষণা এবং বড় ভিডিও স্ক্রিনের সামনে আন্তর্জাতিক ফাইনাল খেলার এই বাস্তব অভিজ্ঞতা আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে দলকে মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে বলে বিশ্বাস করেন এই কোচ।

এদিকে দেশের ক্রীড়াবিদদের মানোন্নয়নে সরকারের দীর্ঘমেয়াদি রূপরেখা ও পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। তিনি জানান, দেশের বিভিন্ন খেলায় প্রতিভাবান প্রায় ৩০০ জন নিবন্ধিত খেলোয়াড়কে বর্তমানে মাসিক ১ লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে উদীয়মান প্রতিভা অন্বেষণের মাধ্যমে নির্বাচিত তরুণ খেলোয়াড়দের বিকেএসপিতে পড়াশোনা ও বিশ্বমানের আধুনিক প্রশিক্ষণের যাবতীয় দায়িত্ব নিচ্ছে সরকার। পাশাপাশি প্রতিটি ক্রীড়া ফেডারেশনের আন্তর্জাতিক ক্যালেন্ডার ও প্রতিযোগিতা সূচি অনুযায়ী বছরব্যাপী নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের মূল লক্ষ্য শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় আনুষ্ঠানিক অংশগ্রহণ নয়, বরং বিশ্বমঞ্চ থেকে পদক নিয়ে আসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%