ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের মাইলফলক অর্জিত হয়েছে : অর্থ উপদেষ্টা


১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের মাইলফলক অর্জিত হয়েছে : অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ফাউন্ডেশনগুলোকে ক্লাস্টারভিত্তিক কাজ করার সিদ্ধান্ত হয়েছে। এসব ফাউন্ডেশনের কয়েকটি আগামী পাঁচ বছরে এক কোটির বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য জানিয়েছে।

শনিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটরিয়ামে মন্ত্রণালয় ও বিভাগগুলোর আওতাধীন পিকেএসএফসহ ২২টি ফাউন্ডেশনের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি, সরকারের নির্বাচনী ইশতেহার এবং সংস্কার ও উন্নয়নের জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’-এর দার্শনিক ভিত্তির আলোকে ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের মাধ্যমে সমৃদ্ধির পথে যেতে সরকার পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশল অনুমোদন করেছে। এরই আলোকে গত ১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের মাইলফলক অর্জিত হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন ও সমৃদ্ধির কাজে সবার অংশগ্রহণ প্রয়োজন। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত ফাউন্ডেশনগুলো নিজ নিজ ম্যান্ডেট অনুযায়ী কাজ করার পাশাপাশি পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলের সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করবে। এজন্য ফাউন্ডেশনগুলোকে ক্লাস্টারভিত্তিক কাজের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা বলেন, ফাউন্ডেশনগুলোর কাজের ধরন অনুযায়ী কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, নারী উন্নয়নসহ বিভিন্ন খাতে তাদের ভূমিকা রয়েছে। এসব কাজ সমন্বিতভাবে এগিয়ে নিতে পাঁচটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রথমটি হলো ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচির আলোকে সারা দেশে ফাউন্ডেশনগুলোর কার্যক্রম পরিচালনা। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

দ্বিতীয়ত, বিদ্যুতের গ্রাহকদের উৎপাদকে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুৎ উৎপাদনে ফাউন্ডেশনগুলোর ভূমিকা রাখার সুযোগ তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তিনি বলেন, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ফাউন্ডেশনগুলো এরই মধ্যে দুই গিগাওয়াটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে এ পরিমাণ আরও বাড়তে পারে।

স্বাস্থ্যখাতের বিষয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। একসময় সংক্রামক রোগ বেশি থাকলেও এখন জীবনযাপনজনিত রোগের প্রকোপ বেড়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়াতে ফাউন্ডেশনগুলোকে সমন্বিতভাবে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


নেত্রকোণায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

নেত্রকোণা, ২৯ আগস্ট, ২০২৬ : জেলার মদন উপজেলায় আজ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে মদন উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ও মদন উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন । 

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, একটি গাছ শুধু চারপাশের পরিবেশকেই সবুজ করে না বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আজকের এই চারাগুলোই আগামী দিনে শিক্ষার্থীদের মতো বড় হয়ে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখবে।

এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৬ : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। 

আজ শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মাদ্রাসার মেহমানখানায় আমিরে হেফাজতের সঙ্গে প্রতিমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সরকারকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সর্বজন মুরুব্বি আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে আমিরে হেফাজতের সাথে দেখা করতে এবং এখানে আসতে উদগ্রিব ছিলাম।’

তিনি আরও বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়-নীতি অনুসরণ করে ও আদর্শ ধারণ ও লালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।’

এ সময় হেফাজত নেতৃবৃন্দ, প্রশাসনের কমকর্তা, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দায়িত্বশীল কর্মকর্তাসহ আলেম-ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রাজশাহী বিভাগের বগুড়া জেলা শাখার নেতাদের সঙ্গে এক সাংগঠনিক আলোচনা সভায় মিলিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় ও সাংগঠনিক সভা শুরু হয়।

সভায় বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতা, উপজেলা পর্যায়ের প্রতিনিধি ও তৃণমূলের নেতারা অংশ নেন।

জানা গেছে, সভায় মূলত দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা এবং আগামী দিনের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

এসময় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া জেলার নেতাদের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তিনি তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং দলের আদর্শ প্রচারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত

নজরুল শতবর্ষ উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম-এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় শহরের প্রচ্ছদ কুড়িগ্রামের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গানে-সুরে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক ইকবাল হোসেন বাবলা, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি শ্যামল ভৌমিক, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি ইমতে আহসান শিলু, বিশিষ্ট নাট্যশিল্পী পার্থ প্রতিম চক্রবর্তী, রঞ্জিত কুমার দাসসহ অন্যরা।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্যামলী ভৌমিক, দ্বিপিকা রায়, লিটন দাসসহ অন্যান্য শিল্পী। নজরুলের গান ও কবিতার পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%