০৩:৪৯ পি.এম
অভিনেতা, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন, পরিচালক ও লেখক হাসান মাসুদ জানিয়েছেন, হজ পালনের পর তার জীবনে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতা জানান, এখন তিনি নিয়মিত অভিনয় করেন না। তিনি বলেন, কেবল বিজ্ঞাপনের কাজ পেলে তাতেই যুক্ত হন।
সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ তার বর্তমান জীবন এবং অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ সম্পর্কে জানান। তিনি বলেন, "আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। এই কারণেই শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। আমি একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।"
হাসান মাসুদ নিজের ধর্মীয় জীবনের পরিবর্তন প্রসঙ্গে জানান, সম্প্রতি তিনি হজ পালন করেছেন। মক্কা ও মদিনায় তিনি ৪১ দিন কাটিয়েছেন। তবে তার পরিবর্তনটি হজ পালনের আগে থেকেই শুরু হয়েছে, জানান তিনি। তিনি বলেন, "আমি এবার হজ করেছি। যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে, মক্কা-মদিনায়। তবে আসলে আমার পরিবর্তনটা এসেছে আরও আগে থেকে। এখন পুরোপুরিই আমি পরিবর্তিত, সেটা বলতে পারেন।"
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
এছাড়া, অতীতে প্রচুর বই পড়লেও বর্তমানে আর বই পড়েন না হাসান মাসুদ। তিনি জানান, বেশি বই পড়ার কারণে নিজেকে অনেকটা যন্ত্রের মতো মনে হতো। তিনি বলেন, "বই পড়ার অধ্যায়টা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। আমি এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। আমার ভেতরে কোনো ভাবাবেগ কাজ করত না।"
সে জন্য তিনি নিজের সংগ্রহে থাকা প্রায় ১২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন। হাসান মাসুদ জানান, বইগুলো তিনি খুব কম দামে বিক্রি করেছিলেন। এরপর থেকে তিনি আর বই পড়েন না।
এটি উল্লেখ্য যে, হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। সাত বছর পর ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন তিনি এবং এরপর সাংবাদিকতায় যুক্ত হন। প্রথমে দ্য নিউ নেশনে কাজ করার পর ১৯৯৫ সালে দ্য ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি, অভিনয়েও নিজের স্থান তৈরি করেন হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ সালে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর মেড ইন বাংলাদেশসহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
তার অভিনয়ের মধ্যে হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্র্যাজুয়েট, রঙের দুনিয়া, আমাদের সংসার, গণি সাহেবের শেষ কিছুদিন ও বাতাসের ঘরসহ বিভিন্ন নাটক দর্শকের প্রশংসা অর্জন করেছে।
অভিনয়ের পাশাপাশি, সংগীতের ক্ষেত্রেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। ব্যাচেলর চলচ্চিত্রের 'আজকে না হয় ভালোবাসো' গানে তিনি কণ্ঠ দেন। ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল তার প্রথম গানের অ্যালবাম 'হৃদয়ঘটিত'।
ক্যারিয়ারের নানা অধ্যায় পার করার পর, হাসান মাসুদ বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন। বর্তমানে ধর্মীয় জীবন ও নিজের ভিন্নভাবে সময় কাটানোতেই তার অধিকাংশ মনোযোগ।
আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন