ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে এলো সৌদির সড়কে নিহত ২ প্রবাসীর মরদেহ


দেশে এলো সৌদির সড়কে নিহত ২ প্রবাসীর মরদেহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী, আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২০৬) তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ ডেস্ক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর নিহতদের দুই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সেখান থেকে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

নিহত দুই প্রবাসী হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।

আরও পড়ুন: শুধু ৯ দেশ-ই নয়, বিশ্ব এক হলেও হারবে? কারণ- ইয়েমেনের জন্য নবী (সা.) দোয়া করেছিলেন!

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবারকে আরো ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।’

এর আগে গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে একটি প্রাইভেট কারে জেদ্দা বিমানবন্দরে যাচ্ছিলেন কয়েকজন বাংলাদেশি। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে গাড়িচালকসহ চার বাংলাদেশি নিহত হন।

দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রায় এক মাস পর বৃহস্পতিবার তাদের মধ্যে সিলেটের দুই প্রবাসীর মরদেহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। স্বজনেরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, ‘নিহত দুজনই আমার ইউনিয়নের বাসিন্দা। পরিবারের সচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন তারা। দেশে ফেরার প্রস্তুতির সময় এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পুরো ইউনিয়নের মানুষ শোকাহত।

আরও পড়ুন: জাপান বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার

‎রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দীন মৃধাপাড়ার ছোরাপ মন্ডলের মেয়ে বিথী আক্তার (২৭) আর নে"ই।

‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। দীর্ঘদিন ধরে অ"সুস্থ থাকার পর শেষ পর্যন্ত না ফে"রার দেশে চলে গেলেন তিনি।

‎বিথী আক্তার পেশায় একজন ডিপ্লোমা মিডওয়াইফ ছিলেন। তিনি স্বামীর সঙ্গে গোয়ালন্দের জামতলা হাট এলাকায় বসবাস করতেন।

‎পরিবারের অভিযোগ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক ডা. অরবিন্দের মাধ্যমে বিথীর অ"স্ত্রোপচার করা হয়। পরিবারের দাবি, ওই অস্ত্রোপচারের পর তার পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছিল।

‎অ"স্ত্রোপচারের পর থেকেই বিথী আক্তার নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকেন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সি"সিইউতে ছিলেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃ"ত্যু হয়।

‎‎পরিবারের সদস্যরা জানান, প্রায় চার মাস ধরে অসুস্থতার কারণে বিথী নিজের নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেননি। এমনকি সন্তানকে কোলে নেওয়া কিংবা দুধ খাওয়ানোর মতো অবস্থাতেও ছিলেন না তিনি। মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে তার ছোট্ট সন্তান।

‎বিথীর পরিবার দাবি করেছে, চিকিৎসায় অবহেলার কারণে তার এমন পরিণতি হয়ে থাকলে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত চিকিৎসকদের জবাবদিহিতা, শাস্তি ও জরি"মানার দাবি জানিয়েছেন তারা।

‎‎পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসা সংক্রান্ত নথিপত্র ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তাদের কাছে সংরক্ষিত রয়েছে। বিথী নিজেও তার চিকিৎসার বিষয়ে ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক ডা. অরবিন্দের নাম উল্লেখ করেছিলেন বলে পরিবার জানিয়েছে।

‎বিথীর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, চিকিৎসার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, পরিবারের প্রতি ন্যায্য ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎বিথী আক্তারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেছেন।


‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা পাটেকরের শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


নানা পাটেকরের শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ফলে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ৭৫ বছর বয়সে তার প্রয়াণের পর, মহারাষ্ট্র সরকার অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা গ্রহণ করেছে।

মহারাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী আশীষ শেলার বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, নানা পাটেকরের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। মারাঠি নাট্যজগৎ এবং মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে তার দীর্ঘ সময়ের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হচ্ছে।

নানা পাটেকরের শিল্পী হয়ে ওঠার যাত্রা ছিল সংগ্রামময়। মহারাষ্ট্রের ইয়েওলার সাধারণ পরিবেশ থেকে উঠে এসে, তিনি নিজের অভিনয় প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মারাঠি থিয়েটারে একটি শক্ত অবস্থান তৈরি করেন। পরবর্তীতে, হিন্দি চলচ্চিত্রেও তিনি অভিনয়ের এক স্বতন্ত্র ছাপ রেখে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেন।

জানা গেছে, বৃহস্পতিবার গোয়া থেকে নানা পাটেকরের মরদেহ পুনেতে নিয়ে যাওয়া হবে। সেখানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হবে। এরপর পুনের ডোঞ্জেতে অবস্থিত তার ফার্মহাউসে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে, গোয়ার বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হন নানা পাটেকর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ এবং ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় তার অভিনয় আজও দর্শকদের মনে অমলিন।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন নানা পাটেকর। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। তার মৃত্যুতে শুধুমাত্র বলিউড নয়, বরং ভারতীয় অভিনয়জগতের একটি উজ্জ্বল অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার সামনে চার মেজর জেতার চ্যালেঞ্জ, শুরু দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


অস্ট্রেলিয়ার সামনে চার মেজর জেতার চ্যালেঞ্জ, শুরু দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে

দক্ষিণ আফ্রিকার সফর দিয়ে এই কঠিন যাত্রার শুরু হবে। এরপর অস্ট্রেলিয়ার সামনে ভারত ও ইংল্যান্ডের সফর রয়েছে। এই সফর শেষ হওয়ার পর ওয়ানডে বিশ্বকাপ ধরে রাখার লড়াই শুরু হবে। মিচেল স্টার্কের ভাষায়, অস্ট্রেলিয়ার সামনে ররি ম্যাকইলরয়ের এক মৌসুমে চারটি গলফ মেজর জেতার সমান চ্যালেঞ্জ রয়েছে।

শুক্রবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হবে। এরপর আগামী বছর ভারত ও ইংল্যান্ড সফর এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ আসবে।

অস্ট্রেলিয়া শেষবার ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছিল ২০০১ সালে, ভারতে ২০০৪ সালে এবং দক্ষিণ আফ্রিকায় ২০১৪ সালে। এই সফরগুলো সাম্প্রতিক সময়ে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্টার্ক মন্তব্য করেন, “এক বছরে তিনটি বড় সিরিজ বাইরে খেলা অস্বাভাবিক। এর মধ্যে দুটি জায়গায় আমরা অনেকদিন ধরে জিততে পারিনি। আবার আমরা একটি পুরনো দল, অনেকদিন ধরে একসঙ্গে খেলছি—এগুলোই চাপ বাড়াচ্ছে। তবে যদি আগামী ১২–১৪ মাসে আমরা তিনটি অ্যাওয়ে সিরিজ ও বিশ্বকাপ জিততে পারি, সেটা হবে ররি ম্যাকইলরয়ের চার মেজর জেতার সমান।”

অস্ট্রেলিয়ার মূল খেলোয়াড়দের মধ্যে অনেকেই এখন ত্রিশোর্ধ্ব। ৩৬ বছর বয়সী স্টার্ক স্বীকার করেছেন যে বয়স নিয়ে আলোচনা হচ্ছে, তবে দলের লক্ষ্য এখনও বড়।

তিনি বলেন, “আমরা জানি বাইরে থেকে বয়স নিয়ে কথা হচ্ছে। জানি সামনে বড় সিরিজ আছে। একসময় গল্প শেষ হবে, কিন্তু আমরা জানি কী অর্জন করতে পারি। আমরা সবকিছু জিততে চাই, এখনও অনেক কিছু অর্জন করা বাকি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ৮ পরিদর্শক বদলি, পল্লবী ও রূপনগরে নতুন ওসি নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ডিএমপির ৮ পরিদর্শক বদলি, পল্লবী ও রূপনগরে নতুন ওসি নিয়োগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এর মধ্যে দুজনকে পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য প্রকাশিত হয়।

আদেশ অনুসারে, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে (সিটিটিসি) বদলি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া, শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%