০৮:২৭ এম
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণের সময় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক।
এ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলাসংলগ্ন এলাকায়।
নাবিলা বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী এবং তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি (এমডি) বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।
আরও পড়ুন: সুন্দরবনের সাবেক জলদস্যুদের অপরাধীর তকমা পিছু ছাড়ছে না, স্বাভাবিক জীবনে ফেরার লড়াই
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তার স্বামী শুভ এবং আরও দুই সহকর্মী কুয়াকাটা ভ্রমণে গিয়ে একটি অভিজাত আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারে ঘুরতে যান। সন্ধ্যার পরে সেখান থেকে ইজিবাইকে কুয়াকাটা ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে তাদের ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় নাবিলার মাথায় গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
আরও পড়ুন: গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে ফিরেছেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন