০৮:২৯ এম
বিশ্বজুড়ে প্রতিবছর পালন করা হয় বিশ্ব নগর পরিকল্পনা দিবস, যা পরিকল্পিত, বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে। নগর পরিকল্পনার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং নগর উন্নয়নে পরিকল্পনাবিদ, নীতিনির্ধারক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণ উৎসাহিত করাই দিবসটির মূল উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখে আজ রবিবার বাংলাদেশেও পালিত হবে বিশ্ব নগর পরিকল্পনা দিবস।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিকল্পনার মাধ্যমে গড়ে ওঠে সুন্দর জনপদ’। এবারের দিবসে নগর পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর মতামত, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি পেলে আরো অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, স্বাস্থ্যকর ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলা সম্ভব।
১৯৪৯ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর পরিকল্পনাবিদ কার্লোস মারিয়া দেলা পাওলেরার উদ্যোগে দিবসটির সূচনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগ নেতা হাফিজ আহমেদ আটক
নগর বিশেষজ্ঞ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান কালের কণ্ঠকে বলেন, ‘একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; বরং পরিবেশ, আবাসন, যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মধ্যে সমন্বয় থাকতে হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন