ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দিল নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগের সন্ত্রাসীরা


রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দিল নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগের সন্ত্রাসীরা

রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসে অগ্নিসংযোগ করেছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতেও সন্ত্রাসীরা কিছু বাসে আগুন দেয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মিরপুর-১০ গোলচত্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির আসন ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। বাসটির চালক ও সহকারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: বাগেরহাটে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, বসিলায় মেরামতের জন্য রাখা এসপিবিএনের একটি গাড়িতে রাতের বেলায় সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এছাড়া, রংপুর মহানগরীর আর কে রোড এলাকায় ভোরে বিআরটিসির বাস কাউন্টারের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়, তবে ইঞ্জিনসহ পুরো বাসটি পুড়ে যায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা এবং চলন্ত দুটি বাসেও আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

পুলিশ জানায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ৬টি মোটরসাইকেলে ১২ জন এসে বাসের নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে দেশীয় অস্ত্র দেখিয়ে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ডা. শফিকুর রহমান: দেশের সামগ্রিক অবস্থা কঠিন

এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় মেঘলা পরিবহন নামে চলন্ত একটি বাসে যাত্রীবেশে থাকা দুই যুবক আগুন দিয়ে পালিয়ে যান। বাসে আগুন দেখতে পেয়ে বাকি যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে আসেন।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ ধরে বোমা বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির ঘিরে দলটি নেতাকর্মীরা এ সহিংসতা চালিয়েছে।

এরপর বোমাবাজি ও বাসে আগুনের ঘটনা কমলেও আবার শুরু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার কয়েক স্থানে বোমা বিস্ফোরণ হয়েছে এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে, শনিবার রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের মুখোমুখি হন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপি ও যুবদলের মশাল মিছিল, আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ

মন্ত্রী বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হয়েছে এবং শ্রমিকদের মধ্যেও অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%