ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বগুড়ায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন


বগুড়ায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— স্লোগানে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে বগুড়া সদর উপজেলায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধনটি প্রধান অতিথি হিসেবে করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর উদ্যোক্তা এবং কৃষকদের উৎসাহিত করতে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।

আরও পড়ুন: রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা

পরে উপজেলায় অনুষ্ঠিত আলোচনা সভায়, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবেশন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার প্রমুখ।

মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়। ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া, স্থানীয় কৃষকদের মাঝে উচ্চফলনশীল বীজ এবং জৈব সার বিতরণ করা হয়।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গড়ে কোহলিকে ছাড়িয়ে শীর্ষে গিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


গড়ে কোহলিকে ছাড়িয়ে শীর্ষে গিল

আফগানিস্তানের বিপক্ষে এক দুর্দান্ত ইনিংস খেলে ওয়ানডে ব্যাটিং গড়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন শুবমান গিল। গড়ের হিসাব অনুযায়ী, তিনি এখন ভিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন।

লখনৌতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে, গিল ১১০ বলে ১৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই ইনিংসের পর ৬৩ ম্যাচে তার মোট রান দাঁড়িয়ে যায় ৩,১৯১, যার গড় ৫৯.০৯। ওয়ানডে ইতিহাসে অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে এটি বর্তমান সময়ের সর্বোচ্চ গড়।

অন্যদিকে, ৩১১ ম্যাচে ১৪,৭৯৭ রান করা ভিরাট কোহলির গড় ৫৮.৭১ হয়ে দাঁড়িয়েছে। গিলের এই কীর্তিতে পেছনে পড়েছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলও, যার গড় ৫৮.৪৭। আফগানদের বিপক্ষে গিলের ইনিংসে ছিল ২২টি চার ও ২টি ছক্কা।

এ তালিকায় এরপর দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ফিনিশার মাইকেল বেভান, যার গড় ৫৩.৫৮ (৬,৯১২ রান)। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স তার ক্যারিয়ার শেষ করেছেন ৫৩.৫ গড়ে (৯,৫৭৭ রান)। পাকিস্তানের বাবর আজমও আছেন ৫৩.৪৩ গড়ে।

তবে যদি মানদণ্ড কমিয়ে ১,৫০০ রান ধরা হয়, তাহলে গিল নেমে যান দ্বিতীয় স্থানে। এখানে প্রথম স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটে, যিনি ৩৩ ম্যাচে ১,৫৪১ রান করেছেন ৬৭ গড়ে। তিনি বর্তমানে ভারতের সহকারী কোচ হিসেবে কাজ করছেন।

গিলের ক্যারিয়ারের ২০২৩ সালের ২৪ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর ২১ ম্যাচ শেষে তার গড় ছিল ৭৩.৭৬। অন্যদিকে কোহলির ক্যারিয়ারের সর্বোচ্চ গড় ছিল ৬০.৩১, যা তিনি ২০১৯ সালে ২৩৯ ম্যাচ শেষে অর্জন করেছিলেন।

আফগানদের বিপক্ষে ম্যাচটিতে গিল ৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, আর ১০৮ বলে পৌঁছান দেড়শতে। শেষ পর্যন্ত নাঙ্গেয়ালিয়া খারোটের বলে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন তিনি।

ম্যাচ শেষে গিল জানান, ডাবল সেঞ্চুরির চিন্তা তার মাথায় ছিল। তবে দলকে বড় সংগ্রহে পৌঁছাতে আক্রমণাত্মক খেলা চালিয়ে যেতে হয়েছে।

গিলের ১৫৪ ও ইশান কিশানের ৭৯ বলে ১২৫ রানের ইনিংসে ভারত ৪৩ ওভারে ৩৬১ রান তোলে। তবে শেষ দিকে নিয়মিত উইকেট হারিয়ে ৪০২ রানে অলআউট হয় দলটি।

পরবর্তীতে ভারত ১৭০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজও নিশ্চিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


চট্টগ্রামে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে চুরির ঘটনার সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে পুশি। তিনটি ফ্ল্যাটের চুরির ঘটনার সাথে যুক্ত থাকা ওই দুই সদস্যের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা, এবং অন্যান্য মালামাল।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন মো. খোরশেদ (৩০) এবং অন্যজন হলেন ইসমাইল হোসেন (৩৮)। পুলিশ জানায়, পৃথক অভিযান চালিয়ে পাঁচলাইশ থানার পুলিশ তাদেরকে দুই জায়গা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, নগরীর হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ফ্ল্যাটে গত ৭ জুন ভোরবেলায় চুরি ঘটে। এরপর পাঁচলাইশ মডেল থানায় মামলার দায়ের করা হয়। মামলার পর, পুলিশ গত ১৫ জুন রাতে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে মো. খোরশেদকে গ্রেফতার করে। তার কাছে ছিল চোরাইকৃত ১ টি অপ্পো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১ টি সিম্ফনি বাটন মোবাইল ফোন। খোরশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন মৌলভীবাজার জেলার রাজনগর থানার কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ জুন রাতে কোতোয়ালী থানার একটি স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত ৪ ভরি ৯ আনা ওজনের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া, এদিন রাতে নগরীর আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনিতে তাদের বর্তমান আস্তানার বসতঘরে অপারেশন চালিয়ে উদ্ধার করা হয় ৪ টি রুপার কয়েন, ২ টি রুপার চেইন, ২ টি রুপার নূপুর, ২ টি লেডিস পার্স ব্যাগ এবং নগদ ৮৫ হাজার টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


নওগাঁয় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

নওগাঁয় তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মেলার উদ্বোধন করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত মেলায় প্রায় ১০টি স্টলে শতাধিক বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়। পরে অধিদপ্তরের সম্মেলন কক্ষে রপ্তানিযোগ্য আম উৎপাদন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজু, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণু পদ সাহাসহ কৃষি অফিসের কর্মকর্তাদের সঙ্গে কৃষকরা উপস্থিত ছিলেন।

মেলার আয়োজকরা জানালেন, এ মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং পাশাপাশি উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে ৭ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে ৭ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত
 
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৭ যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ জুন রাত ২ টার দিকে  কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি অ্যাডভেঞ্চার ইন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
এসময় অভিযানকালে অভিযুক্ত যুবকদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাজা ও ১টি হুইস্কি মদ জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া থানায় একটি পৃথক মামলাও দায়ের করেছে।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন: মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের মো. আরিফ বেপারী (২২), কুয়াকাটার তুলাতলী এলাকার মো. হাসান মৃধা (২৩), রাজবাড়ীর পাংশা উপজেলার নাচনা মুরাদপুর গ্রামের নিরব প্রামাণিক (২১), রাজবাড়ীর তামিলি দুর্গাপুর এলাকার মো. সায়েদ ইসলাম (২০), মো. হাসিবুল ইসলাম (১৯), মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের মো. বাপ্পি (১৯) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মো. বিল্লাল (২২)।
 
আদালত (১) মো. আরিফ বেপারী ওর বয়স -২২ বছর,  সাজা  তিন মাস(২)মো. হাসান মৃধা,বয়স - ২৩বছর এই  দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর পাঁচজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট  কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও কুয়াকাটা পৌর প্রশাসক  মো ইয়াসীন সাদেক বলেন, মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন নগরী কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%