ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার


মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইনসহ মোঃ গোলাম হোসেন (৬০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে এসআরবি-৫। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ১টি সিএনজি এবং নগদ ৪,৯০০ টাকা জব্দ করা হয়।  
গ্রেফতার গোলাম হোসেন, সে রাজশাহীর মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।  
বৃহস্পতিবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী কাটাখালিতে গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


রাজশাহী কাটাখালিতে গাঁজা ও  ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত কাটাখালী থানার এমাদপুর গ্রামে পৃথক দুই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বসতবাড়ি থেকে ৩,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৭,৩৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মাদক কারবারী মোঃ আবুল কালাম আজাদ ও একই গ্রামের বাসিন্দা মানিক। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি মোঃ মানিক ইসলাম (৪৪) কৌশলে পালিয়ে যায়। তারা সকলেই নগরীর কাটাখালি থানার এমাদপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, বুধবার রাতে গ্রেফতার আবুল কালাম আজাদকে গ্রেফতার করে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে কাটাখালী থানার এমাদপুর গ্রামে মানিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির টাইলসের নিচে ড্রাম দিয়ে তৈরি একটি গোপন গোডাউন থেকে ব্যাগে লুকিয়ে রাখা ৩,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি মোবাইল ফোন, ও মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র ও মাদক আইনে মোট ৮টি মামলা রয়েছে। পাশাপাশি অপর আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর জেলা প্রাণী সম্পদ অফিসের মেঝেতে বস্তাবন্দি পড়ে থাকা ভ্যাকসিনের খবরটা না করতে সাংবাদিককে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


শেরপুর জেলা প্রাণী সম্পদ অফিসের মেঝেতে বস্তাবন্দি পড়ে থাকা ভ্যাকসিনের খবরটা না করতে সাংবাদিককে হুমকি

 

যেখানে সরকার ভর্তুকি দিয়ে কাজ করে যাচ্ছে প্রাণী সম্পদ রক্ষার জন্য,আর অন্য দিকে শেরপুরের প্রাণী সম্পদ কর্মকর্তারা কাজ করছে প্রাণী সম্পদ ধ্বংস করার জন্য।যে সরকারি ভ্যাকসিন খামারিদের একমাত্র ভরসার জায়গা,সেই ভ্যাকসিনই যদি কাল হয়ে দাঁড়ায়। তাহলে গায়ের রক্ত পানি করা, মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে গড়া স্বপ্নের খামার বিলীন হয়ে যায়।আর তখন খামারীরা হবে দিশেহারা ধব্বংস হবে প্রাণী সম্পদ সেক্টর দেশের মানুষ থাকবে প্রোটিন, আমিষ ঘাটতিতে। খামারিদের স্বপ্ন ও সম্বল বাঁচানোর লড়াইয়ে ভ্যাকসিন সংরক্ষণ ও
পরিবহনের ভুল সিদ্ধান্তে এবং নষ্ট টিকার কারণে গবাদিপশু মৃত্যুর অভিযোগ উঠেছে। ২ দিন যাবৎ বস্তাবন্দি মাটিতে পড়ে থাকা প্রায় নয় লাখ ভ্যাকসিনের নিউজ করতে গেলে সাংবাদিককে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার হুমকি। তবে খামারী,সচেতন মহল,ও সাংবাদিকদের মনে প্রশ্ন
ভ্যাকসিন নিদিষ্ট নিয়মে ও সঠিক সময়ে হ্যান্ডেলিং ও পরিবহন না করার পিছনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রেজওয়ানুল হক ভূইয়ার বড় কোন সুবিধা আছে কি না।

গবাদিপশুর জীবন সুরক্ষায় সরকারের সরবরাহ করা হাঁসের ড্রাকপ্লেগ,মুরগীর ভিসি আরডিবি আরডিভি, গরুর তরকা,খুরা,ছাগলের পিপি আর রোগের মত মূল্যবান জীবন রক্ষাকারী ভ্যাকসিন সংরক্ষণের কথা ছিল হিমাঙ্কের নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু প্রাণী সম্পদ বিভাগ এর ধারের কাছেও নেই।অনুসন্ধানে দেখা যায় প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালীর পরিচালক এর ২১.০৯.২৬ তারিখে স্বাক্ষরিত পএে ৩৩.০১.০০০০.৪০০.৫৭ নং স্মারকে ভ্যাকসিন সিডিওলে ২২.০৯.২৬ তারিখে সন্ধ্যা ৭ টায় শেরপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নিজস্ব জনবল দ্বারা কুলভ্যান হতে টিকার বক্স বা ভ্যাকসিন ক্যারিয়ার ঠান্ডা আছে কিনা নিশ্চিত হয়ে নামানো ও ওঠানোর জন্য অনুরোধ করেছে মহাখালীর পরিচালক। ২২ তারিখে রাতে রিসিভ হয় ড্রাগপ্লেগ ৫০০০০, পিজিয়ন পক্স এক লক্ষ,ফাউল পক্স এক লাখ, রানীক্ষেত ৫ লাখ, বাচ্চা রানীক্ষে ৫ লাখ, তড়কা ২০০০০,ক্ষুরা ৪০০০,এলএসডি ১৭৯০
মোট ৮২৫৭৯০ লাখ ডোজ। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় যে শেরপুর জেলা প্রাণী সম্পদে অফিসে বড় দায়িত্বশীল ৩-৪ জন চৌকস কর্মকর্তা থাকার পরও ৮ বস্তা ভ্যাকসিন ২ দিন যাবৎ বস্তাবন্দি মাটিতে পড়ে থাকার পরে ২৪ তারিখে ৩৩.০১.৮৯০০.০০০.০০০.০১৬.০০৩.২৬.-স্মারকের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার স্বাক্ষরিত পএে
শেরপুরের পাঁচ উপজেলায় ভ্যাকসিন ক্যারিয়ারে বরফ ছাড়াই বিতরণ করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকেই যদি জীবন রক্ষাকারী এসব টিকা কোল্ড চেইন মেইনটেইন না করেই চালের পলিথিনের বস্তা ও সাধারণ ব্যাগে থেকে বের করে ভ্যাকসিন ক্যারিয়ারে আইসপ্যাক বা বরফ ছাড়াই মাঠ পর্যায়ে বিতরণ করা হয়।।ভ্যাকসিন ক্যারিয়ারে ভ্যাকসিন ওঠানোর পর নিদিষ্ট সময়ের মধ্যে গন্তব্য স্টেশনে পৌঁছাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার দেশের সব সার কারখানা খুব দ্রুত চালু করতে চায়: বিসিআইসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


সরকার দেশের সব সার কারখানা খুব দ্রুত চালু করতে চায়: বিসিআইসি চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া, ২২ অক্টোবর, ২০২৬ : সরকার দেশের সকল সার কারখানার উৎপাদন পুনরায় চালু করার লক্ষ্যে কাজ করছে, যা ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয় করবে বলে জানিয়েছেন বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

আজ বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ সার কারখানা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গ্যাস সংকটের কারণে গত বছরের ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানা বন্ধ রয়েছে। তবে বিসিআইসি চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন যে চলতি বছর গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানার উৎপাদন শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, "বিসিআইসির কারখানাগুলোকে আমরা সচল করতে চাই। আমাদের ২৬-২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। আমাদের কারখানাগুলো যদি সচল থাকে, আমরা যদি কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পাই, তাহলে আমরা দেশের চাহিদার পরিমাণ উৎপাদন করেও রপ্তানি করার সক্ষমতা রাখি।"

তিনি আরও উল্লেখ করেন, "আমাদের মূল সমস্যা হচ্ছে গ্যাসের সংকট। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত করে আমাদের কারখানাগুলো চালু করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। কারখানাগুলো চালু করতে পারলে আমাদের আর সার আমদানি করতে হবে না।"

এ সময় উপস্থিত ছিলেন, আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আলী আশরাফ এবং উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়াসহ কারখানার অন্যান্য কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাটা গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চরমে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


টাটা গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চরমে

১৫৮ বছরের পুরোনো টাটা গ্রুপে কর্মীসংখ্যা ১০ লাখের বেশি, বার্ষিক আয় প্রায় ১৮০ বিলিয়ন ডলার। ভারতের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠীর নিয়ন্ত্রণ নিয়ে এখন তীব্র ক্ষমতার লড়াই চলছে। এ দ্বন্দ্বের মধ্য দিয়ে সামনে এসেছে ভারতীয় পুঁজিবাদের নিয়ন্ত্রণ নিয়ে একটি মৌলিক প্রশ্ন—দেশের বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব কার হাতে থাকবে? মালিকপক্ষ, পেশাদার ব্যবস্থাপক, নাকি সরকার?

টাটা গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে একদিকে রয়েছে পরিবার পরিচালিত দাতব্য ট্রাস্টগুলো, যেগুলোর হাতে গোষ্ঠীটির হোল্ডিং কোম্পানি টাটা সন্সের প্রায় দুই-তৃতীয়াংশ মালিকানা। অন্যদিকে রয়েছেন গ্রুপটির ব্যবসা পরিচালনার দায়িত্বে থাকা শক্তিশালী চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন। ভারত সরকারও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পক্ষ হয়ে উঠেছে। সরকার টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছে। এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে কোম্পানিটির মালিকানা ও নিয়ন্ত্রণ কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে, যা প্রতিষ্ঠাতা পরিবারের প্রভাবকে দুর্বল করতে পারে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

প্রতিবেদন অনুযায়ী, অন্তত এক বছর ধরে টাটা গ্রুপের অভ্যন্তরে এ বিরোধ দানা বাঁধছিল। গত আগস্টে তা প্রকাশ্যে আসে, যখন ভারতের অন্যতম সফল করপোরেট নির্বাহী চন্দ্রশেখরন ঘোষণা দেন, তিনি চেয়ারম্যান হিসেবে আরেকটি পাঁচ বছর মেয়াদি দায়িত্ব নিতে চান না। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির পরও তার দায়িত্বে থাকা নিয়ে বোর্ডের একজন সদস্য আপত্তি জানিয়েছেন।

সে সময় এক চিঠিতে চন্দ্রশেখরন সতর্ক করে বলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি কৌশলগত প্রকল্প যখন বাস্তবায়নের সংকটময় পর্যায়ে, তখন নেতৃত্ব নিয়ে ‘সর্বসম্মত সমর্থনের অভাব’ কোম্পানির জন্য ক্ষতিকর হতে পারে। কর্মী, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার স্বার্থে নেতৃত্বের বিষয়ে স্পষ্টতা থাকা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তবে এক মাসের ব্যবধানে অবস্থান বদলান চন্দ্রশেখরন। গত ১৭ সেপ্টেম্বরের এক সভায় পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে পুনর্নিয়োগের পক্ষে ভোট দেন। এর বিরোধিতা করেন টাটা ট্রাস্টের প্রধান ও টাটা সন্সের বোর্ড সদস্য নোয়েল টাটা। টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ শেয়ারের মালিক এই দাতব্য ট্রাস্টগুলোর নেতৃত্বে থাকা নোয়েল দাবি করেন, তার ভেটো দেওয়ার অধিকার উপেক্ষা করা হয়েছে। তিনি পুনর্নিয়োগের ভোটকে ‘অবৈধ’ বলেও অভিহিত করেন।

সেদিনই নোয়েল লেখেন, চন্দ্রশেখরন স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন নতুন অধ্যায় শুরুর সময় এসেছে। এরপর থেকে নোয়েলের কার্যালয়-সংশ্লিষ্ট পক্ষ ভোটের বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক আইনি পদক্ষেপ নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, টাটা গ্রুপের এই বিরোধের প্রভাব ভারতের বৃহত্তর ব্যবসায়িক অঙ্গনেও পড়তে পারে। দেশটির অনেক বড় কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পেশাদার ব্যবস্থাপকেরা পরিচালনা করলেও চূড়ান্ত মালিকানা ও নিয়ন্ত্রণ থাকে প্রতিষ্ঠাতা পরিবারগুলোর হাতে। ফলে টাটার বিরোধটি শুধু একটি শিল্পগোষ্ঠীর নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নয়; বরং পারিবারিক মালিকানা ও পেশাদার ব্যবস্থাপনার ক্ষমতার সীমা নিয়েও বড় প্রশ্ন তুলেছে।

মুম্বাইভিত্তিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর অ্যাডভাইজরি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা অমিত ট্যান্ডনের ভাষ্য, ভারতে কোনো নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডারের বিরুদ্ধে পরিচালনা পর্ষদের এমন বিদ্রোহের নজির তার জানা নেই। দেশটির বৃহত্তম কোম্পানিগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ পারিবারিক মালিকানাধীন। তার মতে, এই বিরোধ ব্যবসায়ী পরিবারগুলোর জন্য সতর্কবার্তা—শুধু মালিকানা থাকলেই কোম্পানির ওপর কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত হয় না।

ভারতের ব্যবসায়ী পরিবারগুলোর আশঙ্কা, প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব একসময় তাদের নিয়োগ দেওয়া পেশাদার ব্যবস্থাপকদের হাতে চলে যেতে পারে। অন্যদিকে চন্দ্রশেখরনের সমর্থকদের যুক্তি, টাটা গ্রুপ ভারতের অর্থনীতি ও জনজীবনের সঙ্গে এত গভীরভাবে যুক্ত যে, এর ভবিষ্যৎ কেবল পুরোনো মালিকানা কাঠামো কিংবা প্রতিষ্ঠাতা পরিবারের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া যায় না।

টাটা সন্সের মালিকানাধীন সাতটি দাতব্য সংস্থার ট্রাস্টি এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব বিজয় সিং মালিকানা ও ব্যবস্থাপনার মধ্যে স্পষ্ট পার্থক্যের কথা তুলে ধরেছেন। তার বক্তব্য, ট্রাস্টিরা কোম্পানির মালিক হতে পারেন, কিন্তু সে কারণে কোম্পানি পরিচালনার অধিকার তাদের হাতে থাকা উচিত নয়। দাতব্য কার্যক্রম ও ব্যবসায়িক ব্যবস্থাপনাকে আলাদা রাখার কথা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

টাটা গ্রুপের গুরুত্ব বুঝতে হলে ভারতের দৈনন্দিন জীবনে এর বিস্তৃতি বিবেচনায় নেওয়াই যথেষ্ট। বিমান পরিবহন, হোটেল, ট্যাক্সি, রিয়েল এস্টেট, জীবনবিমা, চা, ঘড়ি ও গয়নাসহ নানা খাতে রয়েছে গোষ্ঠীটির ব্যবসা। ভারতের আইফোন উৎপাদন ও সংযোজন কার্যক্রমেও টাটার ভূমিকা রয়েছে। ফলে টাটার সিদ্ধান্তের প্রভাব শুধু বিনিয়োগকারী বা ব্যবসায়িক মহলে সীমাবদ্ধ নয়; তা দেশটির বিপুলসংখ্যক কর্মী, ভোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপরও পড়তে পারে।

ব্যবসার পাশাপাশি জনহিতকর কার্যক্রমের জন্যও টাটা গ্রুপ ভারতের মানুষের আস্থা অর্জন করেছে। টাটা ট্রাস্ট ক্যানসার চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা, পুষ্টি কর্মসূচি ও শিল্পকলার বিকাশে সহায়তা দেয়। এসব উদ্যোগের কয়েকটির শিকড় ভারতের স্বাধীনতারও আগের সময়ে। বর্তমানে ব্যবসায়িক সাম্রাজ্য ও দাতব্য ট্রাস্ট—টাটা গ্রুপের এই দুই গুরুত্বপূর্ণ স্তম্ভই যেন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে।

মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার বংশধর নোয়েল টাটা ট্রাস্টগুলোর কার্যক্রম পরিচালনা করেন। ট্রাস্টগুলো টাটা সন্সের প্রায় দুই-তৃতীয়াংশের মালিক। টাটা সন্স আবার শেয়ারবাজারে তালিকাভুক্ত একাধিক টাটা কোম্পানির বড় অংশের শেয়ার ধারণ করে। পাশাপাশি গ্রুপটির বেসরকারি ব্যবসা, রিয়েল এস্টেট সম্পদ ও সামগ্রিক ব্র্যান্ড পরিচালনার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অন্যদিকে, সেখান থেকে প্রায় দেড় মাইল দূরে অবস্থিত ‘বোম্বে হাউস’ থেকে টাটা গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন চন্দ্রশেখরন ও তার ব্যবস্থাপনা দল। ১৯২৪ সালে নির্মিত এই সদর দপ্তর ২০১৭ সালে চন্দ্রশেখরন দায়িত্ব নেওয়ার পর সংস্কার করা হয়। ভবনটির চতুর্থ তলার বোর্ডরুমে তার সহযোগীরা এমন এক পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন, যেটিকে তারা নোয়েল টাটার ‘অযাচিত হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন।

টাটা গ্রুপের ইতিহাস ঊনবিংশ শতাব্দীতে বিস্তৃত হলেও বর্তমান বিরোধের তাৎপর্য শুধু ঐতিহ্যবাহী একটি শিল্পগোষ্ঠীর নেতৃত্ব পরিবর্তনের প্রশ্নে সীমাবদ্ধ নয়। এর কেন্দ্রে রয়েছে টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ। এ উদ্যোগ বাস্তবায়িত হলে মালিকানা, জবাবদিহি ও নিয়ন্ত্রণের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। ফলে পরিচালনা পর্ষদের বিরোধ ক্রমেই বৃহত্তর মালিকানা ও কর্তৃত্বের লড়াইয়ে রূপ নিচ্ছে—যার পরিণতি ভারতের করপোরেট জগতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%