০৯:১৬ পি.এম
বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই দেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের প্রতিটি সংকটময় সময়ে জিয়া পরিবার জনগণের পাশে থেকেছে।
বেগম খালেদা জিয়া কখনো অন্যায় বা অন্যায়ের সঙ্গে আপস করেননি। এই কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে মানুষের কাছে সমাদৃত হয়েছেন।’
আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের
সোমবার (২৪ আগস্ট) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জের হযরতপুর এলাকায় বেগম খালেদা জিয়া আঞ্চলিক মহাসড়কের মেরামতকাজের উদ্বোধন ও ইটাভাড়া ব্রিজের নাম ‘শহীদ কাজী নাজিমউদ্দীন সেতু’ করার উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, শিল্প ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে যে অগ্রগতি শুরু হয়েছে, তা দেশের মানুষের কল্যাণের জন্য ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। একটি সমৃদ্ধ, আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখা বিএনপির প্রত্যাশা।
নিজেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, ‘জনাব তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
আরও পড়ুন: ছোট পর্দার আলোচিত মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী উদ্বোধন করবেন বায়ো-জিন কসমেসিউটিক্যালসের শুভ উদ্বোধন
তিনি বলেন, ‘কেরানীগঞ্জ তথা ঢাকা-২ আসনে কোনো মাদক কারবারি ও সন্ত্রাসের স্থান হবে না।
আমরা কেরানীগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী ফকর উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর শফিকুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর মজিবর রহমান পাঞ্জু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন