ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পানি সম্পদ প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পরিদর্শন


পানি সম্পদ প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পরিদর্শন

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পরিদর্শনে পিএমখালী সফর করেন।

এই সময় সেখানে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলও উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় তারা আলোচনা করেন ইতিহাস ও ঐতিহ্যবাহী এই এলাকার উন্নয়নের সম্ভাবনা, জলাবদ্ধতা নিরসন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে।

আরও পড়ুন: তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খাল উপলক্ষে নতুন স্বপ্ন ও সম্ভাবনার বার্তা নিয়ে গতকাল তাদের এই সফর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার করেছে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির উদ্যোগে তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৩৮ এম


বিএনপির উদ্যোগে তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার ঈদ পুনমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

কামরুজ্জামান কামরুল বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পর বিএনপি জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, ভোটদানকালে হাতে লাগানো কালি মুছে যাওয়ার পূর্বেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়ন এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে বিএনপি সরকারের কার্যক্রমকে সফল করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় বাংলা বাজার সংলগ্ন মাঠে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্যটি প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা প্রায় ৬০ জন সমর্থকের বিনামূল্যে পাওয়া বিশ্বকাপ টিকিট বাতিল করেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৪ এম


ফিফা প্রায় ৬০ জন সমর্থকের বিনামূল্যে পাওয়া বিশ্বকাপ টিকিট বাতিল করেছে

এবারের বিশ্বকাপকে ঘিরে যে টিকিটের উচ্চমূল্য সবচেয়ে বড় সমালোচনা সৃষ্টি করেছে, সেখানে বিনামূল্যে টিকিটের প্রাপ্তি ঘটেছে। মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে ওঠা এই অবিশ্বাস্য সুযোগ পাওয়ার পরও বেশ কিছু সমর্থকের জন্য ভাগ্য সঙ্গ দেয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত বিনামূল্যে বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন প্রায় ৬০ জন সমর্থক, তবে ফিফা তাদের টিকিট বাতিল করেছে।

বৃহস্পতিবার (৪ মে) এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, চেকআউট প্রক্রিয়ার সময় অর্থপ্রদানের সমস্যার কারণে ওই টিকিটগুলোর মূল্য বরাদ্দ হয় ‘শূন্য ডলার (০ মার্কিন ডলার)’।

ফিফা তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘এই ভুল এবং এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য ফিফা দুঃখ প্রকাশ করছে। সংশ্লিষ্ট সমর্থকদের চাওয়া টিকিটগুলো সংরক্ষিত রাখা হয়েছে এবং তাদের সঠিক মূল্য পরিশোধের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’

বিশ্বকাপের টিকিট বিক্রি সম্পর্কে চলমান বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলস অফিস এবং নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলস অফিস টিকিট বিক্রয় কার্যক্রমে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আছে কি না, তা তদন্ত করছে।

ফিফার তথ্য অনুযায়ী, গত ২১ মে ভুল মূল্যে টিকিটগুলোর বিক্রি হয়েছিল বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

এদিকে, তিন মাসেরও বেশি আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছিলেন যে বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

তবে আগামী বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের টিকিট এখনও বিক্রি করছে ফিফা। কম চাহিদাসম্পন্ন ম্যাচগুলোর টিকিটের দাম ফিফার বিতর্কিত ‘সার্জ প্রাইসিং’ মডেলের আওতায় কমবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ফিফা নিজস্ব পুনর্বিক্রয় (রিসেল) প্ল্যাটফর্মও চালু করেছে, যেখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ কমিশন নেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য হলো টিকিট ব্যবসায়ীদের প্রভাব কমানো। তবে শুক্রবারও অনেক ম্যাচের টিকিট সহজলভ্য ছিল সিটগিকের মতো প্ল্যাটফর্মে।

২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম আগের যেকোনো আসরের তুলনায় অনেক বেশি। ফিফার দাবি, এই অতিরিক্ত আয় থেকে অর্জিত বিলিয়ন ডলার বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সদস্য ফেডারেশনগুলোর মধ্যে বিতরণ করা হবে।

বিশ্বকাপ পরিচালনার অংশ হিসেবে টিকিটের মূল্য নির্ধারণ ও বিক্রির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ফিফার হাতে রয়েছে। আগে এটি আয়োজক দেশগুলোর স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে যৌথভাবে করা হত।

২০১৮ সালে যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব জয় করেছিল, তখন তারা গ্রুপ পর্বের ম্যাচের জন্য ২১ ডলার মূল্যে কয়েক লাখ টিকিট বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন ফিফা ফাইনালের মাঠের সামনের সারির অফিসিয়াল টিকিট বিক্রি করছে ৩২ হাজার ৯৭০ ডলারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা পুলিশ সুপার মান্দা সার্কেল অফিস ও থানার আকস্মিক পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৪৭ এম


নওগাঁ জেলা পুলিশ সুপার মান্দা সার্কেল অফিস ও থানার আকস্মিক পরিদর্শন

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় রাতের বেলায় আকস্মিকভাবে মান্দা সার্কেল অফিস এবং মান্দা থানা পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, অপরাধ দমন সংক্রান্ত কার্যক্রম এবং জনগণকে প্রদত্ত পুলিশ সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার বিশেষভাবে গতকাল রাতে সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণকে দ্রুত, হয়রানিমুক্ত ও মানসম্মত সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, পুলিশ সুপার মহোদয় চলমান মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করতে এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর হাপানিয়া ইউনিয়নে পুলিশের এবং জনগণের যৌথ উদ্যোগে ছিনতাই প্রতিরোধ, ছিনতাইকারী গ্রেফতার ও ব্যবহৃত রিকশা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৫১ এম


নওগাঁর হাপানিয়া ইউনিয়নে পুলিশের এবং জনগণের যৌথ উদ্যোগে ছিনতাই প্রতিরোধ, ছিনতাইকারী গ্রেফতার ও ব্যবহৃত রিকশা জব্দ

গতকাল জনৈক মোঃ মেহেদী হাসান (২৩), পিতা- মোঃ আতোয়ার রহমান, সাং- হাতিমনডোলা, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ, তার মামার সাথে সাক্ষাত করতে নওগাঁ সদর থানার অধীন দুবলহাটি মোড়ে আসেন। মামার সাথে দেখা করে কাজ শেষ করার পর, তার মামা সাগর রাত ০৯:৪০ ঘটিকার সময় দুবলহাটি মোড় থেকে হাপানিয়া যাওয়ার জন্য একটি চার্জার রিকশা ভাড়া করে দেন। তখন রিকশাটি সদর থানার অধীন দুবলহাটি ইন্টিতলা মোড় নামক স্থানে পৌঁছালে একজন ব্যক্তি রিকশায় ওঠার জন্য দাঁড়ায়।

মেহেদী উক্ত ব্যক্তিকে রিকশায় উঠতে নিষেধ করেন, তখন লোকটি তার রিকশা ড্রাইভারের বন্ধু বলে পরিচয় দিয়ে জানান যে তিনি একটু সামনে গিয়ে নেমে যাবেন। এরপর, রিকশার ড্রাইভার সেই ব্যক্তিকে রিকশায় তুলে সোজা রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে যেতে শুরু করেন। কিছু দূর গিয়ে, রিকশার ড্রাইভার রিকশা থামিয়ে তার বন্ধু পরিচয় দেয়া ব্যক্তির সাথে আলাপ করেন।

বিষয়টি মেহেদী হাসানের সন্দেহের সৃষ্টি করে। সে প্রশ্রাব করার কথা বলে রাতের অনুমান ১০:৪৫ ঘটিকায় হাঁপানিয়া ইউনিয়নের শতপুর পুটিমারী পাকা রাস্তার উপর রিকশা থেকে নেমে আসে। তখন আসামীরা ১) মোঃ সুলতান শাহরিয়ার @ দেওয়ান সিফাত (২০), পিতা- দেওয়ান মাহবুব আলম, সাং- দেওয়ান পাড়া কুশাডাঙ্গা এবং ২) মোঃ আঃ ওয়াহেদ (২৪), পিতা- মোঃ হামিদ মোল্লা, সাং- কুশাডাঙ্গা পশ্চিম পাড়া, উভয় থানা ও জেলা- নওগাঁ সদর মেহেদী হাসানকে ধরে ফেলে। প্রথম আসামী রিকশা ড্রাইভার তীব্র ধারালো চাকু বের করে অতর্কিতে আক্রমণ করে এবং হত্যার ভয় দেখিয়ে ওয়ালেটে থাকা ৫০০০ টাকা এবং একটি সিম্পনি বাটন মোবাইল ফোন ছিনতাই করে নেয়।

এদিকে, মেহেদী হাসান এর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রাত ১১:২০ ঘটিকায় এবং আসামীদের গ্রেফতার করে। পুলিশ অতঃপর আসামীদ্বয়ের হেফাজত থেকে ছিনতাই হওয়া সমস্ত টাকা, মোবাইল ফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো চাকু ও রিকশা উদ্ধার করে জব্দ করে। এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%