ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ জেলা পুলিশ সুপার মান্দা সার্কেল অফিস ও থানার আকস্মিক পরিদর্শন


নওগাঁ জেলা পুলিশ সুপার মান্দা সার্কেল অফিস ও থানার আকস্মিক পরিদর্শন

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় রাতের বেলায় আকস্মিকভাবে মান্দা সার্কেল অফিস এবং মান্দা থানা পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, অপরাধ দমন সংক্রান্ত কার্যক্রম এবং জনগণকে প্রদত্ত পুলিশ সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপার বিশেষভাবে গতকাল রাতে সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণকে দ্রুত, হয়রানিমুক্ত ও মানসম্মত সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, পুলিশ সুপার মহোদয় চলমান মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করতে এবং জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর হাপানিয়া ইউনিয়নে পুলিশের এবং জনগণের যৌথ উদ্যোগে ছিনতাই প্রতিরোধ, ছিনতাইকারী গ্রেফতার ও ব্যবহৃত রিকশা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৫১ এম


নওগাঁর হাপানিয়া ইউনিয়নে পুলিশের এবং জনগণের যৌথ উদ্যোগে ছিনতাই প্রতিরোধ, ছিনতাইকারী গ্রেফতার ও ব্যবহৃত রিকশা জব্দ

গতকাল জনৈক মোঃ মেহেদী হাসান (২৩), পিতা- মোঃ আতোয়ার রহমান, সাং- হাতিমনডোলা, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ, তার মামার সাথে সাক্ষাত করতে নওগাঁ সদর থানার অধীন দুবলহাটি মোড়ে আসেন। মামার সাথে দেখা করে কাজ শেষ করার পর, তার মামা সাগর রাত ০৯:৪০ ঘটিকার সময় দুবলহাটি মোড় থেকে হাপানিয়া যাওয়ার জন্য একটি চার্জার রিকশা ভাড়া করে দেন। তখন রিকশাটি সদর থানার অধীন দুবলহাটি ইন্টিতলা মোড় নামক স্থানে পৌঁছালে একজন ব্যক্তি রিকশায় ওঠার জন্য দাঁড়ায়।

মেহেদী উক্ত ব্যক্তিকে রিকশায় উঠতে নিষেধ করেন, তখন লোকটি তার রিকশা ড্রাইভারের বন্ধু বলে পরিচয় দিয়ে জানান যে তিনি একটু সামনে গিয়ে নেমে যাবেন। এরপর, রিকশার ড্রাইভার সেই ব্যক্তিকে রিকশায় তুলে সোজা রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে যেতে শুরু করেন। কিছু দূর গিয়ে, রিকশার ড্রাইভার রিকশা থামিয়ে তার বন্ধু পরিচয় দেয়া ব্যক্তির সাথে আলাপ করেন।

বিষয়টি মেহেদী হাসানের সন্দেহের সৃষ্টি করে। সে প্রশ্রাব করার কথা বলে রাতের অনুমান ১০:৪৫ ঘটিকায় হাঁপানিয়া ইউনিয়নের শতপুর পুটিমারী পাকা রাস্তার উপর রিকশা থেকে নেমে আসে। তখন আসামীরা ১) মোঃ সুলতান শাহরিয়ার @ দেওয়ান সিফাত (২০), পিতা- দেওয়ান মাহবুব আলম, সাং- দেওয়ান পাড়া কুশাডাঙ্গা এবং ২) মোঃ আঃ ওয়াহেদ (২৪), পিতা- মোঃ হামিদ মোল্লা, সাং- কুশাডাঙ্গা পশ্চিম পাড়া, উভয় থানা ও জেলা- নওগাঁ সদর মেহেদী হাসানকে ধরে ফেলে। প্রথম আসামী রিকশা ড্রাইভার তীব্র ধারালো চাকু বের করে অতর্কিতে আক্রমণ করে এবং হত্যার ভয় দেখিয়ে ওয়ালেটে থাকা ৫০০০ টাকা এবং একটি সিম্পনি বাটন মোবাইল ফোন ছিনতাই করে নেয়।

এদিকে, মেহেদী হাসান এর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রাত ১১:২০ ঘটিকায় এবং আসামীদের গ্রেফতার করে। পুলিশ অতঃপর আসামীদ্বয়ের হেফাজত থেকে ছিনতাই হওয়া সমস্ত টাকা, মোবাইল ফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো চাকু ও রিকশা উদ্ধার করে জব্দ করে। এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প ঘিরে বিতর্ক, আলবেনিয়ায় বিক্ষোভে উত্তাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ এম


ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প ঘিরে বিতর্ক, আলবেনিয়ায় বিক্ষোভে উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। প্রধানমন্ত্রী এডি রামার বিরুদ্ধে সংরক্ষিত উপকূলীয় অঞ্চল বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে দেয়ার অভিযোগ এনে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। বিতর্কের কেন্দ্রে রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ১৪০ কোটি ইউরোর বিলাসবহুল রিসোর্ট প্রকল্প।

বিতর্কিত প্রকল্প বাতিলের দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে আলবেনিয়ার রাজধানী তিরানায়। স্থানীয় সময় শুক্রবারও (৫ জুন) অসংখ্য বিক্ষোভকারী রাজধানীতে জড়ো হন। এ সময় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে ধরেন।

তাদের অভিযোগ, সরকার উপকূলীয় এলাকার পরিবেশগতভাবে স্পর্শকাতর একটি অঞ্চল বিদেশি বিনিয়োগের উদ্দেশ্যে হস্তান্তর করছে। বিক্ষুব্ধরা এ সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিতর্কিত প্রকল্পটি জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স দ্বারা পরিচালিত হচ্ছে। নির্মাণাধীন রিসোর্টটি ১৪০ কোটি ইউরো ব্যয়ে আলবেনিয়ার একটি দ্বীপ ও অনুন্নত উপকূলীয় এলাকায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ওই অঞ্চলটি ফ্লেমিঙ্গো, সিল ও সামুদ্রিক কচ্ছপের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসাবে পরিচিত।

পরিবেশবাদীদের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে কয়েকশ হেক্টর অক্ষত সৈকত ও জলাভূমি বিপর্যয়ের সম্মুখীন হবে। আলবেনিয়ার প্রাণী সংরক্ষণ সংস্থা জানায়, ভিয়োসা-নার্তা অঞ্চল হচ্ছে দেশে ফ্লেমিঙ্গোদের একমাত্র বাসা বাঁধার স্থান।

প্রতিবছর প্রায় সাত হাজার ফ্লেমিঙ্গো এই প্রসঙ্গ দিয়ে যাতায়াত করে। সংস্থাটির আশঙ্কা, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে এই পাখিরা সেই অঞ্চল ত্যাগ করতে পারে।

অন্যদিকে প্রকল্প-সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি, পরিবেশগত ভারসাম্য বজায় রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। ২০২৪ সালে জ্যারেড কুশনার আলবেনিয়া ও সার্বিয়ায় বৃহৎ বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

তবে বেলগ্রেডে একটি সাবেক সামরিক সদরদফতর পুনর্নির্মাণের পরিকল্পনা জনবিক্ষোভের মুখে গত বছর প্রত্যাহার করা হয়েছিল। এবারও পরিবেশ ও উন্নয়নের দ্বন্দ্ব নিয়ে আলবেনিয়ার রাজনীতিতে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খোকন এমপির উদ্বোধনে আলিনগর ফুটবল লীগের ২০২৬, মাদকমুক্ত যুব সমাজ গড়ার প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ এম


খোকন এমপির উদ্বোধনে আলিনগর ফুটবল লীগের ২০২৬, মাদকমুক্ত যুব সমাজ গড়ার প্রত্যয়

মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে “আলিনগর ফুটবল লীগ-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

তরুণ যুবদল নেতা নুশান আহম্মেদ উজ্জ্বল-এর উদ্যোগ ও আয়োজনে শুরু হওয়া এ ফুটবল লীগকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, “বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সরকার চায় ক্রিকেটের মতো ফুটবল খেলাতেও বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করুক এবং একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করুক।”

তিনি আরও বলেন, “যেসব খেলোয়াড় জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে, তাদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হবে। এতে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং তারা দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”

আয়োজক নুশান আহম্মেদ উজ্জ্বল বলেন, “তরুণদের মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করাই আমাদের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”

উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে উপস্থিত হন। স্থানীয়রা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের দাবি জানান।

আলিনগর ফুটবল লীগ-২০২৬ এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়ানুরাগীরা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আলোচিত নওয়াক হত্যাকাণ্ড

যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১১:০৩ এম


যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

হেনরি নওয়াক হত্যাকাণ্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করছে, এ অভিযোগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

তিনি বলেছেন, হেনরি নওয়াক হত্যাকাণ্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কিছু মন্তব্য যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল।

যদিও ডাউনিং স্ট্রিট কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেনি, তবে মনে করা হচ্ছে, বিষয়টি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া কূটনৈতিক উত্তেজনার সঙ্গে যুক্ত।

জেডি ভ্যান্সের মন্তব্যে বিতর্কের সূত্রপাত ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেডি ভ্যান্স দাবি করেন, ইউরোপের রাজনৈতিক অভিজাতদের ‘স্ব-বিদ্বেষের রাজনীতি’ এবং ‘বিপুল অভিবাসন নীতি’ গ্রহণ না করলে হেনরি নওয়াক আজ বেঁচে থাকতে পারতেন।

তিনি আরও বলেন, অনেক অভিবাসী পশ্চিমা সমাজ ও পশ্চিমাপন্থী নাগরিকদের প্রতি ‘বিদ্বেষপূর্ণ মনোভাব’ পোষণ করে।

এই মন্তব্যের পর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিছু ব্যক্তি আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছেন এবং আমাদের রাস্তায় বিভাজন উসকে দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “নওয়াক পরিবার তাদের সন্তানকে হারিয়ে গভীর শোকের মধ্যে রয়েছে। তারা স্পষ্টভাবে বলেছেন, এই মৃত্যুকে ঘিরে যেন কোনও ধরনের বিভাজন, ঘৃণা বা উত্তেজনা তৈরি না করা হয়। আমাদের উচিত তাদের সেই ইচ্ছাকে সম্মান করা।”

হত্যাকাণ্ড ও বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।

হেনরি নওয়াককে ছুরিকাঘাতে হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে হাতকড়া পরাচ্ছে যখন তিনি মারাত্মকভাবে আহত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন।

হামলাকারী ভিকরাম ডিগওয়া শুরুতে নওয়াকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন, তবে পরবর্তীতে আদালতে তিনি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন এবং তাকে ন্যূনতম ২১ বছরের কারাদণ্ডসহ যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

ঘটনাটি যুক্তরাজ্যে ব্যাপক জনমত তৈরি করেছে, এবং পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি এখন স্বাধীন পুলিশ আচরণ পর্যবেক্ষণ সংস্থা তদন্ত করছে।

আন্তর্জাতিক মন্তব্যে উত্তেজনা তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরও এক বিবৃতিতে ঘটনাটিকে ‘পশ্চিমা সভ্যতার অবক্ষয়ের’ উদাহরণ হিসেবে উল্লেখ করে। তারা দাবি করে, ‘আদর্শিক শর্তায়ন’ এবং ‘দুই-স্তরের পুলিশিং’ পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগজনক লক্ষণ।

স্টারমার পরে এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “পুলিশকে অবশ্যই পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে- কে কী বলছে বা কোন দেশ থেকে বলছে, তা বিবেচ্য নয়।”

তিনি একই সঙ্গে বলেন, পুলিশের কার্যক্রম নিয়ে কঠিন প্রশ্ন তোলাও জরুরি।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও চাপ বৃদ্ধি পাচ্ছে।

লিবারেল ডেমোক্র্যাট পার্টি মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার আহ্বান জানিয়েছেন।

দলের নেতা এড ডেভি বলেন, “ট্রাম্প প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ব্রিটিশ গণতন্ত্রে আক্রমণ চালাচ্ছে এবং বিভাজন উসকে দিচ্ছে।”

ডাউনিং স্ট্রিট অবশ্য জানিয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘অত্যন্ত শক্তিশালী’ রয়েছে।

তবে পুলিশিং ইস্যু নিয়ে মতবিরোধ থাকলেও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে তিরস্কার করা হবে কি না, সে বিষয়ে তারা কোনও মন্তব্য করেনি।

দুই-স্তরের পুলিশিং বিতর্ক নিয়ে আলোচনা চলছে।

নওয়াক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু ডানপন্থী রাজনৈতিক নেতা ও ভাষ্যকার অভিযোগ তুলেছেন যে যুক্তরাজ্যে ‘দুই-স্তরের পুলিশিং’ বিদ্যমান- অর্থাৎ পরিচয় বা আদর্শের ভিত্তিতে পুলিশের আচরণ ভিন্ন হয়।

এই বিতর্কে এক্সের মালিক ইলন মাস্ক এবং রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজও মন্তব্য করেন।

তারা ঘটনাটিকে শ্বেতাঙ্গ নাগরিকদের প্রতি বৈষম্যের প্রমাণ হিসেবে উপস্থাপন করেন।

তবে সমালোচকেরা এসব মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি স্কাই নিউজকে বলেন, তিনি নওয়াক পরিবারের প্রতি মার্কিন সরকারের সমবেদনা স্বাগত জানান, তবে ‘যুক্তরাজ্যে দুই-স্তরের ফৌজদারি বিচারব্যবস্থা আছে’-এমন ধারণা তিনি স্বীকার করেন না।

স্টারমারের অবস্থান এবং তদন্ত শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী স্টারমার ইতোমধ্যে হেনরি নওয়াকের পরিবারের সঙ্গে ডাউনিং স্ট্রিটে বৈঠক করেছেন।

তিনি জানান, হ্যাম্পশায়ার পুলিশের ভূমিকা নিয়ে পর্যালোচনা চলছে এবং ‘ভুল সংশোধনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে’।

এছাড়া পুলিশ আচরণবিষয়ক স্বাধীন সংস্থা ঘটনার তদন্ত করছে, বিশেষ করে আহতাবস্থায় নওয়াককে হাতকড়া পরানোর সিদ্ধান্ত নিয়ে।

এই ঘটনার গুরুত্ব এখন একেবারেই একটি ফৌজদারি মামলার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক, অভিবাসন নীতি এবং পুলিশিং সংক্রান্ত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%