০৫:৪৯ পি.এম
টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকার তেজগাঁও রেললাইনের একাধিক স্থান পানিতে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ চালকদের সতর্কতার সঙ্গে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছে।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ থেকে এ সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, তেজগাঁও এলাকায় দুই-একটি জায়গায় পানি উঠেছে। তবে ট্রেন চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ভারী বৃষ্টির কারণে চালকদের রেললাইন মনোযোগ দিয়ে দেখে-শুনে ট্রেন চালাতে বলা হয়েছে। যদি কোথাও ঝুঁকির আশঙ্কা দেখা দেয়, সেক্ষেত্রে ধীর গতিতে ট্রেন চলানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ট্রেন থামিয়ে রেললাইন পরীক্ষা করার পর চলাচল চালিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা
এদিকে রেললাইনে পানি ওঠার কারণে ট্রেন চলাচল কিছুটা বিলম্বের সম্মুখীন হচ্ছে বলেও জানিয়েছেন রেলের কর্মকর্তারা।
তারা উল্লেখ করেছেন, স্বাভাবিক সময়ে যেখানে ট্রেন ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিতে চলে, সেখানে বর্তমানে ট্রেনের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন