ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্বকাপে ইরানের বিদায়ে উল্লাসে নেচেছিলেন মার্কিন কর্মকর্তা


বিশ্বকাপে ইরানের বিদায়ে উল্লাসে নেচেছিলেন মার্কিন কর্মকর্তা

চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান অপরাজিত থাকলেও হতাশার সঙ্গে বিদায় নিয়েছে। অন্যদিকে, ইরানের বিদায়ের পর খুশিতে নাচার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রধান মার্কওয়েন মুলিন।

তিনি মন্তব্য করেছেন, "আমি খুশি যে তাদের বিদায় হয়েছে, তারা আর ফিরবে না। আমরা তাদের ভিসা বাতিল করা এবং তারা মার্কিন মাটি ছেড়ে যাবে জেনে খুব খুশি।"

মার্কওয়েন মুলিন আরো বলেন, "আমি হয়তো আমি একটা-দুটো গান গেয়েছিলাম, কিংবা খুশিতে নেচেও উঠেছিলাম। ইরানের মতো আর কোনো সুনির্দিষ্ট দলের জন্য নিরাপত্তা দিতে আমাদের এত সময় ব্যয় করতে হয়নি।"

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

ইরান তাদের তিনটি ম্যাচই ড্র করায়, তাদের সেরা ৮টি তৃতীয় দলের একটি হওয়ার সুযোগ ছিল যারা বিশ্বকাপের নকআউটে উঠেছে। তবে নাটকীয়ভাবে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচটি ৩-৩ গোলে শেষ হয়। উক্ত ম্যাচে যেকোনো এক দল জিতলে শেষ ৩২ নিশ্চিত হয়ে যেত ইরানের।

আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে ইনজুরি সময়ে পরপর দুই গোল এবং ইরানের বিদায়ে নানা জল্পনা দেখা দিয়েছে। এমনকি উঠেছে ফিক্সিংয়ের অভিযোগও। আর এবার মার্কওয়েন মুলিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে নতুন বিতর্ক উসকে দিলেন।

ইরানের কোচ আমির ঘালেনোই অভিযোগ করেছেন, "যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে এবং প্রস্তুতির জন্য স্কোয়াডের যে অনুশীলন প্রয়োজন, তার অর্ধেকেরও কম সুযোগ দিয়েছে।"

গ্রুপ পর্বের পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ইরান ফুটবল দলের অধিনায়ক মেহদি তারেমি। তিনি বলেন, "এই ধরনের চাপ বিশ্বকাপের আনন্দ ম্লান করে দেয়। আমরা পৌঁছানোর শুরু থেকেই সেই চাপ অনুভব করেছিলাম।"

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


মুন্সীগঞ্জে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জেলার লৌহজং উপজেলায় আজ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি অবহিতকরণ এবং চাষের ক্ষেত্রে সুষম সারের ব্যবহার সম্পর্কে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) কর্মসূচির আওতায় এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ড. মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল কাদের, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কৃষি বিষয়ক এই পার্টনার কংগ্রেসে জেলার লৌহজং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন এবং স্থানীয় ৭০ জন কৃষক অংশগ্রহণ করেন।

কৃষির আধুনিকীকরণ, পুষ্টির নিরাপত্তা বিধান ও গ্রামীণ অর্থনীতিতে উদ্যোক্তা তৈরীর লক্ষ্য অনুসরণ করে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে। কংগ্রেসে কৃষকদের অবহিত করা হয়েছে সুষম সার ব্যবহারের এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে কবুতর ও শিক্ষা উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


পটুয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে কবুতর ও শিক্ষা উপকরণ বিতরণ

জেলার কলাপাড়া উপজেলায় পড়ালেখার পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ তৈরি করার লক্ষ্যে শতাধিক শিক্ষার্থীর মাঝে কবুতর, গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে এদের মধ্যে উপজেলার হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব উপকরণের বিতরণ করা হয়।

৩০ শিক্ষার্থীর প্রত্যেককে ৬টি করে কবুতরের বাচ্চা, ৫০ শিক্ষার্থীকে একটি করে ফলজ ও বনজ গাছের চারা এবং ২০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে একটি করে স্কুলব্যাগ, খাতা ও কলম প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কেএম মশিউর রহমান, ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান এবং হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী।

বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করানোর সাথে সাথে পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে।

তারা আরও জানান, উপজেলার ১৪টি বিদ্যালয়ের ৬৪১ জন শিক্ষার্থীকে ব্র্যাকের মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মারুফা-নাহিদাদের

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেও, ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের একাধিক নারী ক্রিকেটার উন্নতি করেছেন। মঙ্গলবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, ব্যাটিং ও বোলিং বিভাগে উন্নতি করেছেন রিতু মনি, মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং আরও কিছু খেলোয়াড়।

রিতু মনির বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে। তিনি ১১ ধাপ এগিয়ে বর্তমানে ৭৫তম স্থানে রয়েছেন। ভারতের বিপক্ষে ৫ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে হারার ম্যাচে মোট ৩ উইকেট নিয়ে তিনি এই উন্নতি করেছেন।

মারুফা আктиয়ার পেসার হিসেবে ছয় ধাপ উন্নতি করে ৩৮তম স্থানে উঠে এসেছেন। নাহিদা আক্তারের অবস্থান বর্তমানে ২৭তম, যিনি পাঁচ ধাপ এগিয়েছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন রাবেয়া খান, যিনি এক ধাপ উন্নতি করে এখন ১৭তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের শীর্ষস্থানটি সবসময় ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি।

অন্যদিকে, দেশের ব্যাটারদের তালিকায় অধিনায়ক নিগার সুলতানা সবার ওপরে বিদেশে অবস্থান করছেন। তিনি এক ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে রয়েছেন। ভারতের বিপক্ষে ২২ রান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪২ রান করেন তিনি।

চার ধাপ উন্নতি করে ৪০তম স্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারি। একইভাবে শারমিন আক্তার ছয় ধাপ এগিয়ে আরও উন্নতি করেছেন ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে।

জুয়াইরিয়া ফেরদৌস, ভারতের বিপক্ষে ৩৩ রানের ইনিংস খেলে, সাত ধাপ এগিয়ে ৯৬তম স্থানে উঠে এসেছেন এবং তিনি এখন প্রথম ১০০-এর মধ্যে অবস্থান করছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। ব্যাটারদের তালিকার শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ যাত্রায় জবির ১৭ পরিবহনে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


নিরাপদ যাত্রায় জবির ১৭ পরিবহনে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা

প্রকাশ: ৩০ জুন, ২০২৬ ১৯:২৯

নিজস্ব পরিবহনব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৭টি বাস, মিনিবাস ও মাইক্রোবাসে জিপিএসভিত্তিক ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

গতকাল সোমবার, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যানবাহনের রিয়েল টাইম (তাৎক্ষণিক) অবস্থান নির্ধারণ, গতি ও মাইলেজ পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া, ইনারশিয়া নেভিগেশন সিস্টেম (আইএনএস) প্রযুক্তির মাধ্যমে কার্যকর পারফরম্যান্স, এক্সেল ও পিডিএফ ফরম্যাটে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ফ্লিট রিপোর্ট তৈরি, জরুরি পরিস্থিতিতে নির্ধারিত ফোন নম্বরে সতর্কবার্তা পাঠানোর জন্য প্যানিক বাটন সুবিধা, লাইভ ট্রাফিক আপডেট এবং ২৪ ঘণ্টা হেল্পলাইন সাপোর্ট থাকবে।

এই কার্যক্রম বাস্তবায়নের জন্য অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২ জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠানের অভিজ্ঞতাপত্র সংযুক্ত করে নিজস্ব প্যাডে পরিবহন প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘ট্র্যাকিং সিস্টেম চালু হলে পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং যানবাহনের কার্যকর তদারকি আরো সহজ হবে। ধাপে ধাপে সব বাসে জিপিএস ট্র্যাকিং সিস্টেম বসানো হবে। ইতিমধ্যেই কয়েকটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা সবকিছু যাচাই-বাছাই করে ব্যবস্থা নেব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%