০১:৪৯ পি.এম
জনপ্রিয় চরিত্র ‘জেমস বন্ড’ আবারও পর্দায় ফিরে আসছে। নতুন ০০৭ তারকা নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে স্ক্রিন টেস্ট শুরু করতে যাচ্ছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। ‘ভ্যারাইটি’ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অভিনেতা ক্যালাম টার্নার এবং জ্যাক লোডেন।
এদিকে, এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা অভিনেতাদের প্রতিনিধিরা এখনও কোনো মন্তব্য করেননি। নতুন জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন খ্যাতনামা পরিচালক ডেনিস ভিলেনিউভ। পুরো কাস্টিং এবং অডিশন প্রক্রিয়া পরিচালনা করছেন বিখ্যাত কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড। চলতি বছরের শেষের আগেই আনুষ্ঠানিকভাবে নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে।
‘স্লো হর্সেড’ সিরিজের স্কটিশ তারকা জ্যাক লোডেনের নাম নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যান ইঙ্গিত দিয়েছেন যে, লোডেন সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। তবে এই বিষয়ে লোডেনের স্ত্রী, অভিনেত্রী সায়োরসি রোনান জানিয়েছেন, বন্ড হওয়ার বিষয়টি তাদের পারিবারিক আলোচনার বিষয় নয়।
আরও পড়ুন: চীনে মুক্তি পেল প্রথম সম্পূর্ণ এআই নির্মিত চলচ্চিত্র ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’
চলতি বছরের শুরু থেকেই বন্ড চরিত্রের জন্য ক্যালাম টার্নার ছিলেন পছন্দের তালিকায়। এমনকি তার স্ত্রী এবং জনপ্রিয় গায়িকা দুয়া লিপা বন্ডের থিম সং গাইবেন—এমন গুঞ্জনও শোনা গিয়েছে। তবে বার্লিন চলচ্চিত্র উৎসবে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসে মন্তব্য করতে অস্বীকৃতি জানান টার্নার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন