ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

উদ্ধারকাজে বিদেশি সাহায্যের দরকার নেই: নেপাল


উদ্ধারকাজে বিদেশি সাহায্যের দরকার নেই: নেপাল

আকস্মিক বন্যায় নিখোঁজ ও ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কোনো ধরনের বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের একাধিক দেশ নিজেদের নিখোঁজ নাগরিকদের উদ্ধারে সহায়তার প্রস্তাব করলেও নেপাল সরকার নিশ্চিত করেছে যে, তাদের নিজস্ব নিরাপত্তাবাহিনী এবং উদ্ধারকারী দলগুলো নিজেরাই পরিস্থিতি সামলাতে সক্ষম।

সম্প্রতি চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলাসহ নেপালের বিভিন্ন অঞ্চলে তছনছ করে দেওয়া এই প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যায় আস্ত শহর সমতল হয়ে গেছে, তছনছ হয়ে গেছে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প এবং প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে ও বানের জলে এখনো নিখোঁজ রয়েছেন কয়েকশত বিদেশি নাগরিক, যাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন। 

পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে নেপালে একটি প্রাথমিক রেসপন্স টিম পাঠিয়েছে এবং একটি পূর্ণাঙ্গ দুর্যোগ ত্রাণ দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে নেপালের এমন সরাসরি প্রত্যাখ্যানের পর সিউল নিশ্চিত করেছে যে, কাঠমান্ডু আপাতত বিদেশি উদ্ধারকারী দল না নেওয়ার নীতিতে অটল থাকলেও বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা ও দরকষাকষি চালিয়ে যাচ্ছে তারা। সেই সঙ্গে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নেপালকে দশ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

প্রতিবেদনে জানা যায়, বন্যায় একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত অন্তত নয়জন দক্ষিণ কোরীয় নাগরিক নিখোঁজ রয়েছেন এবং আরও দশজন দুর্গম এলাকায় আটকা পড়ে আছেন। কেবল দক্ষিণ কোরিয়া নয়, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দেশগুলোও তাদের নিজস্ব উদ্ধারকারী দল পাঠিয়ে সরাসরি অভিযানে অংশ নেওয়ার অনুমতি চেয়েছিল।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

রোগীবাহী বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই যানবাহনের চারজন আহত হন। 

শুক্রবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানিয়েছেন।

অ্যাম্বুলেন্সে থাকা রোগীর ছেলে বগুড়ার কাউন্সিলর বেলায়েত হোসেন আবু জানান, অসুস্থ মা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়। তার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। তাকে বারবার নিষেধ করার পরেও শোনেননি। ঘটনাস্থলে এসে গতিরোধকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনিসহ অসুস্থ মা ও বোন আহত হয়েছেন। 

প্রাইভেটকারচালক মুস্তাকিম বলেন, নারায়ণগঞ্জ থেকে বরিশাল নগরীর রুপাতলীর উদ্দেশে রওনা দিয়েছি। আমার গাড়ির গতি কম ছিল। গাড়িও রাস্তার পাশে ছিল। অ্যাম্বুলেন্স সেখানে এসে মেরে দিয়েছে। এতে আমার হাত-পা ও বুকে আঘাত পেয়েছি।

গৌরনদী মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়েছে। অ্যাম্বুলেন্স উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিনেমার প্রতিশ্রুতিতে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


সিনেমার প্রতিশ্রুতিতে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিচালক

তেলেগু চলচ্চিত্র পরিচালক পবন সাদিনেনির বিরুদ্ধে যৌন নির্যাতন ও শারীরিক আঘাতের অভিযোগ উঠেছে। এক নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

 

অভিযোগকারী উল্লেখ করেছেন যে, বিয়ে এবং সিনেমায় কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পবন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন।

তবে সম্পর্কের এক পর্যায়ে ওই নারী জানতে পারেন, পবন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, এর পরেও পবন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষ হলে তাকেই বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত ৭ আগস্ট হায়দরাবাদের গোলকোন্ডা থানায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।

 

পুলিশ পরে পবন সাদিনেনিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ম্যাজিস্ট্রেট তাকে বিচারিক হেফাজতে চাঞ্চলগুডা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগকারী দাবি করেছেন, এক বছরেরও বেশি সময় ধরে পবনের সঙ্গে তার সম্পর্ক ছিল। শুরুতে পবন তাকে আর্থিকভাবে সহযোগিতা করতেন এবং প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতেন।

 

এছাড়া, তার স্বাস্থ্য, ক্যারিয়ার ও আর্থিক বিষয়ে পাশে থাকার আশ্বাসও দিতেন।

ওই নারী নিজে একটি সিনেমা পরিচালনার পরিকল্পনা করেছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পবন সেই সিনেমাটি প্রযোজনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

একপর্যায়ে পবন বিবাহিত এবং তার সন্তান রয়েছে বলে জানতে পারেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানার পর পবন তাকে বলেন, তার বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে।

 

সেটি শেষ হলে তাকেই বিয়ে করবেন বলে আশ্বাস দেন।

তবে অভিযোগকারীর দাবি, সময়ের সঙ্গে তাদের সম্পর্ক মূলত যৌন সম্পর্কে সীমাবদ্ধ হয়ে পড়ে। এ সময় বিয়ে, বাড়ি, আর্থিক নিরাপত্তা এবং সিনেমায় কাজের সুযোগ দেওয়ার মতো নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলোর কোনোটিই পূরণ করেননি পবন।

অভিযোগে আরো বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কথা জানানোর পরও তাকে যৌন সম্পর্কে বাধ্য করা হতো। এমনকি প্যানিক অ্যাটাকের কথা জানালেও ভিডিও কলের মাধ্যমে যৌন কার্যকলাপে বাধ্য করার অভিযোগ করেছেন ওই নারী।

তার আশঙ্কা, এসব ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে।

অভিযোগে গত ৫ আগস্টের একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ওই নারীর দাবি, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজের বাড়িতে পবন তাকে শারীরিকভাবে আঘাত করেন।

তার অভিযোগ, মুখে আঘাত করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মুখ ও চোখের আশপাশে ফোলা, মাথাব্যথা এবং পিঠে ব্যথা অনুভব করেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারা, অর্থাৎ প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এবং ১১৫(২) ধারা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মামলা করেছে।

২০১৩ সালে ‘প্রেম ইশক কাদাল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় পবন সাদিনেনির। এরপর তিনি পরিচালনা করেন ‘সাবিত্রী’।

তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ২০২৩ সালের ওয়েব সিরিজ ‘দয়া’। এটি বাংলাদেশের জনপ্রিয় সিরিজ ‘তাকদির’-এর রিমেক।

বর্তমানে দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত সিনেমা ‘আকাশম লো ওকা তারা’ পরিচালনা করছেন পবন সাদিনেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু ঘটেছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এছাড়া, একই সময়ে আরও ছয়জনের হাম রোগ শনাক্ত করা হয়েছে। চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে। হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ জনের।

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ৫ মাস, অপরজনের ১১ মাস এবং অন্য শিশুর বয়স ৯ মাস।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ৩৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৪০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১১০ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনটি জানায়, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের বিষয়ে সজাগ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১১ পি.এম


জামায়াতের বিষয়ে সজাগ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, জামায়াত কি না আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য দেশের রাজনীতি ঘোলাটে করার চেষ্টা করছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

 

ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৬ মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এ কারণে সরকারের কিছু সময় প্রয়োজন।

তিনি বলেন, বিরোধী দল ৬ মাসও না যেতেই সরকারের বিরুদ্ধে লেগেছে, যেন সরকার দেশের জন্য কাজ করতে না পারে।

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ এই ব্রিজে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল।

 

দক্ষিণ সিটির উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে এটি সংস্কার করা হয়েছে।

এটি চালুর ফলে ওই এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন। যানবাহন চলাচল না করলেও এখন থেকে সম্পূর্ণ নিরাপদে পায়ে হেঁটে পার হতে পারবেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%