ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন


বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে যোগ্য ও দক্ষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) একটি সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি)।

আরও পড়ুন: ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ

পদের সংখ্যা: ২৪

আবেদন শুরু: ০৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা।

আবেদন শেষ: ৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা।

পদের নাম ও বেতন-গ্রেড

আরও পড়ুন: রূপগঞ্জে কারিগরদের হাত ধরে ফিরছে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন

১. সহকারী ব্যবস্থাপক (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/উৎপাদন পরিকল্পনা): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।

২. সহকারী ব্যবস্থাপক (সমন্বয়): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।

৩. সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।

৪. প্রশাসনিক কর্মকর্তা: বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৯৮০ থেকে ৪১ হাজার ৪৪০ টাকা।

আরও পড়ুন: ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

৫. হিসাব রক্ষণ কর্মকর্তা (ফিন্যান্স): বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৪৮০ থেকে ৪২ হাজার ৪৪০ টাকা।

৬. উপসহকারী প্রকৌশলী (উৎপাদন): বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৪৮০ থেকে ৪৯ হাজার ৪৪০ টাকা।

৭. অর্থ সহকারী: বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

৮. অডিটর কাম কম্পিউটার অপারেটর: বাকেশি গ্রেড-১০; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

আরও পড়ুন: শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ র‌্যালি

৯. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (ঢাকা সিটি অফিসের জন্য): বাকেশি: গ্রেড-১৩; বেতন ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

১০. প্রকর্মী (ল্যাব): বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

১১. মেশিন অপারেটর (চালক): বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

১২. ফিটার: বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আর্থিক সহায়তা, আবেদন যেভাবে

১৩. পাইপ মিস্ত্রি: বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৪. প্রকর্মী (মটর গ্যারেজ): বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৫. গাড়িচালক (ঢাকা সিটি অফিসের জন্য): বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৬. সহকারী বাবুর্চি: বাকেশি গ্রেড-১৬; বেতন: ১০ হাজার ৭৩০ থেকে ২৫ হাজার ৯৭০ টাকা।

আরও পড়ুন: রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ এমপি মনিরুলের

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী ব্যবস্থাপক (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/উৎপাদন পরিকল্পনা): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি প্রয়োজন। অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সহকারী ব্যবস্থাপক (সমন্বয়): স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। ইংরেজিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): স্নাতক পাস এবং সেনা, নৌ, বিমান বাহিনী বা বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বয়স অনূর্ধ্ব ৪৫ বছর। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

প্রশাসনিক কর্মকর্তা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

হিসাব রক্ষণ কর্মকর্তা (ফিন্যান্স): হিসাববিজ্ঞানে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

উপসহকারী প্রকৌশলী (উৎপাদন): ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার বা মেকানিক্যাল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। বৈদ্যুতিক অথবা টেলিযোগাযোগ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অর্থ সহকারী: বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

অডিটর কাম কম্পিউটার অপারেটর: স্নাতক পাস হতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর: স্নাতক পাস হতে হবে। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।

প্রকর্মী (ল্যাব): এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস হতে হবে।

মেশিন অপারেটর (চালক): এসএসসি ভোকেশনালসহ এসএসসি বা সমমান পাস হতে হবে।

ফিটার: এসএসসি ভোকেশনাল (জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন) পাস হতে হবে। দুই বছরের অভিজ্ঞতা থাকলে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক অথবা টেলিযোগাযোগ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে মেশিন রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পাইপ মিস্ত্রি: এসএসসি ভোকেশনাল (প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং) পাস হতে হবে। দুই বছরের অভিজ্ঞতা থাকলে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রকর্মী (মটর গ্যারেজ): এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ) পাস হতে হবে। পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গাড়িচালক: অষ্টম শ্রেণি পাস হতে হবে। গাড়ি চালানোর বৈধ লাইসেন্সসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী বাবুর্চি: অষ্টম শ্রেণি পাস হতে হবে। রান্নার কাজে পারদর্শী হওয়াসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

তিনি বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০ টাকার জন্য কলেজছাত্রী পিংকির মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


১০০ টাকার জন্য কলেজছাত্রী পিংকির মর্মান্তিক মৃত্যু

লতিকা হেলেন পিংকির উচ্চশিক্ষার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, তিনি ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার পরিকল্পনা ছিল তার। পিংকি মায়ের কাছে ৯ হাজার টাকা নিয়েছিলেন ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচের জন্য। তবে, যাওয়ার আগে তিনি মায়ের কাছে আরও ১০০ টাকা চেয়েছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও বকাঝকার একপর্যায়ে তিনি নিজের শোবার ঘরে চলে যান।

পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পিংকিকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লতিকা হেলেন পিংকি (১৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর কন্যা। তিনি শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাইম ইসলাম জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে পিংকিকে মৃত ঘোষণা করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

বগুড়ার ধুনট পৌর এলাকায় ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণাধীন এই ড্রেনটি পৌর এলাকার জিরো পয়েন্ট থেকে পূর্ব ভরণশাহী ইছামতি নদী পর্যন্ত বিস্তৃত। স্থানীয়দের মধ্যে কাজের মান ও অনিয়ম নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে, যা দেখে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্মাণকাজের বিষয়ে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে ধুনট পৌরসভার প্রশাসক মীর আল মনসুর শোয়াইব সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি নির্মাণকাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নির্মাণকাজের মান ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে খোঁজখবর নেন।

স্থানীয়দের অভিযোগ, বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে নির্মিতব্য গুরুত্বপূর্ণ এই ড্রেনের কাজে অনিয়ম হয়ে থাকলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ, ড্রেনটি নির্মিত হলে পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে পৌর প্রশাসক মীর আল মনসুর শোয়াইব বলেন, "সরেজমিন পরিদর্শনে যে অনিয়ম পাওয়া গেছে সেই স্থানগুলোতে চিহ্নিত করে নতুনভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা সোনি রাজদান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা সোনি রাজদান

দীপাবলির উৎসবের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এই উৎসবের আনন্দের অংশ হিসেবে বাজি পোড়ানোর পরিবর্তে পরিবেশবান্ধব দীপাবলি পালনের আহ্বান জানিয়েছেন বিনোদন জগতের একাধিক তারকা। সম্প্রতি, অভিনেত্রী দিয়া মির্জার মাধ্যমে একটি সচেতনতামূলক ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে প্রকাশ করে বৃহন্মুম্বই পৌরসভা (বিএমসি)। তবে পরে সেই ভিডিওটি মুছে ফেলা হয়।

এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এবার বাজি পোড়ানোর বিরোধিতা করেছেন অভিনেত্রী আলিয়া ভাটের মা, সোনি রাজদান।

বুধবার, সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে সোনি রাজদান। সেখানে দীপাবলিতে বাজি পোড়ানোর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন তিনি। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী।

সোনি রাজদান মন্তব্য করেন, "যে কোনো ছোট শিশুর বাবা-মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, বায়ুদূষণের কারণে তাদের সন্তানরা কতটা ভুগছে। অসুস্থতার জন্য কত দিন স্কুলে যেতে পারছে না তারা।" এর পরেই বাজি পোড়ানোর পক্ষে যারা যুক্তি দিচ্ছেন, তাদের নিয়ে প্রশ্ন তোলেন সোনি রাজদান।

আলিয়ার মা আরও বলেন, "পরিবেশকে গুরুত্ব না দিয়ে যারা বাজি পোড়ানোকে সমর্থন করছেন, তারাই আসলে দেশদ্রোহী।" এমন পরিস্থিতিতেও যদি কেউ বলেন, এ বছর দীপাবলিতে অন্তত একটি বাজি পোড়ানো উচিত, তাহলে তাকেই তিনি জীবনবিরোধী, স্বাস্থ্যবিরোধী এবং দেশবিরোধী বলবেন।

তিনি বলেন, "নিজের এবং সন্তানের স্বাস্থ্যের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।" দিয়া মির্জার ভিডিও নিয়ে বিতর্কের কয়েক দিন পরেই সোনি রাজদান এ মন্তব্য করেছেন।

এদিকে, মুম্বাইয়ের বাসিন্দাদের উদ্দেশে ভিডিওতে দিয়া মির্জা বলেছিলেন, উৎসবের মৌসুমে আনন্দের সঙ্গে দীপাবলি পালন করতে হবে ঠিকই, তবে পরিবেশ ও স্বাস্থ্যের কথাও মাথায় রাখতে হবে। বাজি থেকে তৈরি হওয়া শব্দ ও বায়ুদূষণ আমাদের সবার জন্য ক্ষতিকর। তাই শব্দ নয়, আনন্দ দিয়ে দীপাবলি উদযাপন করুন। কিন্তু সেই ভিডিও মুছে দেয় বৃহন্মুম্বই পৌরসভা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%