০৫:১৪ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল, প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির নেতারা এই নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার উল্লেখ করেন, সংবাদমাধ্যমের তথ্যানুসারে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা রাজধানীতে একত্রিত হয়ে রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতি নিচ্ছিল। দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতার বাসভবনে হামলার পরিকল্পনা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যক্কারজনক।
সাদা দলের নেতারা আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় অস্থিতিশীলতা ও ভীতির পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন ষড়যন্ত্র মেনে নেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: তথ্যমন্ত্রী: নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তা যুক্তিযুক্ত
বিবৃতিতে তারা আটক ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে এই ঘটনার পেছনে যাদের ইন্ধন রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন