ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাইজেরিয়ায় ৩৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় খিরি


নাইজেরিয়ায় ৩৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় খিরি

বাস্কেটবল কোর্টে তার পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসার কথা ছিল। কিন্তু মাঠের বাইরের একটি ঘটনার কারণে নেতিবাচক সংবাদে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের একজন বাস্কেটবল খেলোয়াড়।

নাইজেরিয়ার লাগোস বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে গ্রিন ডামন্টে খিরিকে। ২৮ বছর বয়সী এই খেলোয়াড়ের লাগেজ থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

নাইজেরিয়ার মাদকবিরোধী সংস্থা এনডিএলইএ জানিয়েছে, বুধবার লাগোসের প্রধান বিমানবন্দরে গ্রেপ্তার হন খিরি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা এই খেলোয়াড় থাইল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে নাইজেরিয়ায় আসেন।

আরও পড়ুন: মেক্সিকোতে সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেসের হত্যা, তদন্তের আহ্বান

সংস্থাটির তথ্য অনুযায়ী, বিমানবন্দরের কর্মকর্তারা খিরিকে দুটি চেক-ইন করা ব্যাগ ফেলে শুধু হাতব্যাগ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতে দেখেন। এরপর ওই ব্যাগ দুটি পরীক্ষা করে ৩২ প্যাকেট গাঁজা পাওয়া যায়, যার মোট ওজন ৩৩.৯৫ কেজি। ‘লাউড’ নামে পরিচিত গাঁজার এই প্রজাতি বেশ শক্তিশালী। ব্যাগ দুটি থেকে একটি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে খিরি জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে পেশাদার বাস্কেটবল খেলতেন। তিনি দাবি করেছেন যে, নিজের ক্যারিয়ারের জন্য যোগাযোগ বাড়াতে নাইজেরিয়ায় এসেছেন। এনডিএলইএ জানিয়েছে, তার মোবাইল ফোন পরীক্ষা করে মাদক পাচারে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) ওয়েবসাইটে ডামন্টে গ্রিন নামে একজন খেলোয়াড়ের তথ্য রয়েছে। থাইল্যান্ডের ফুকেট এলিট কাপে গত ২৬ সেপ্টেম্বর ছিল তার সর্বশেষ ম্যাচ। তবে গ্রেপ্তার হওয়া খেলোয়াড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: সৌদিতে গ্রেপ্তার নাবালক শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারে নারীর ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারে নারীর ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দুর্বৃত্তদের হাতে এক অজ্ঞাতপরিচয় নারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। জনবহুল এলাকায় এমন একটি হত্যাকাণ্ডের ফলে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। একপর্যায়ে সেখানে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়। তবে নিহত নারীর নাম এবং পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেন এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করার জন্য বাজারের আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। পরিচয় পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচের ভিডিও ছড়িয়ে পড়ায় ঢাবি শিক্ষিকা মোনামির ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


নাচের ভিডিও ছড়িয়ে পড়ায় ঢাবি শিক্ষিকা মোনামির ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ভিডিওটি তার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের।

আজ সোমবার, তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। মোনামি পোস্টে উল্লেখ করেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

পোস্টে মোনামি জানান, একটি বন্ধুর শেয়ার করা ভিডিও কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। তিনি সেই ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করেছিলেন। তার ধারণা ছিল, এটি বন্ধু তালিকার মানুষের কাছে ব্যক্তিগত পোস্ট হিসেবে নিরাপদ থাকবে। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে যাওয়ায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, “হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।”

তিনি বলেন, বয়স বা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য - এমন ধারণার ভিত্তিতে তিনি প্রশ্ন তোলেন।

নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, সে আশঙ্কা তার ছিল। তবে তিনি এতে বিচলিত হননি। কারণ, এটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের। পোস্টে তিনি আরো লেখেন, ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচ ছিল তার আনন্দ প্রকাশের একটি মাধ্যম।

পোস্টের শেষে তিনি লেখেন, “একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারে, আবুল বাশার বাছেদর পরিবার হুমকি সমীক্ষীন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারে, আবুল বাশার বাছেদর পরিবার হুমকি সমীক্ষীন

মোহাম্মদ আবুল বাশার, বাছেদ, পিতার নাম জীবন আলী, গ্রাম ধন কুন্ডা, গোদনাইল, পোস্ট অফিস এল এন্ড মিলস্ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ,
বিগত ১৯৯৩ সনে অর্ধ এলাকায় দশ শতাংশ জায়গা খরিদ সূত্রের মালিক হন, পরবর্তী 2020 এ তার টাকার প্রয়োজনে, মোহাম্মদ মামুন, পিতা আব্দুল কাদের, তাহার ১০ শতাংশ জায়গা থেকে তিন শতাংশ জায়গা বিক্রি করেন, মোহাম্মদ মামুন একজন অকটেন ডিজেল ব্যবসায়ী, অঠাল টাকার মালিক হওয়ায়, নিরীহ আবুল বাশার কে পাঁচ ছয় বছর যাবত কন্টিনিউ হুমকি এমনকি মার ধরার ঘটনা ঘটিয়েছেন মোঃ মামুন , উক্ত বিষয়ে কয়েকবার থানা পুলিশ এসে মামলার সুরার করার চেষ্টা করলেও মামুনের দাপটে, আবুল বাশারীর পরিবার এখন আতঙ্কে বসবাস করিতেছে, এমনকি মামুন আবুল বাশারের সামনে দিয়ে চলাচলের রাস্তাটি নিজের নামে নেওয়ার জন্য পাঁয়তারা শুরু করেছেন, এবং এই চলাচলের জায়গাটি পার্শ্ববর্তী, মোহাম্মদ আজিজুল হাকিম এর নিকট হইতে মামুন পাঁচ লাখ টাকার বিনিময়, রাস্তায় চলাচলের জন্য সুবিধা প্রদান করেছেন, জায়গা হল আবুল বাশারের, টাকা লেনদেন করে মোঃ মামুন, এই বিষয়ে কয়েকবার চেষ্টা করেও মামুনকে থামানো যাচ্ছে না, বেপরোয়া হয়ে উঠেছে মামুন, তাই প্রশাসনিক নিকট ভুক্তভোগী আবুল বাশারের পরিবার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছেন, পাশাপাশি মোঃ মামুন আবুল বাশারের গায়ে হাত তুলেছে তার বিচার দাবি জানাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোমা হামলার হুমকির মধ্যে অমিতাভের রহস্যময় পোস্ট 'বেঁচে গেলাম'

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


বোমা হামলার হুমকির মধ্যে অমিতাভের রহস্যময় পোস্ট

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের একটি রহস্যময় পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। মুম্বাইয়ে তার বাড়ি ‘জলসা’সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকির মধ্যে তিনি নিজের এক্স অ্যাকাউন্টে ‘বাঁচ গেয়ে’ (বেঁচে গেলাম) লিখেছেন। তবে কেন তিনি এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি তিনি।

অমিতাভ গত ১৫ নভেম্বর রাতে পোস্টটি করেন। এর আগে দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পর্কিত সন্দেহে বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ নামে দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার পাশাপাশি মুম্বাইয়ে অমিতাভের বাড়িতে হামলার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তদন্তকারীদের ধারণা, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভের একটি মন্তব্যকে কেন্দ্র করে তাকে নিশানা করার পরিকল্পনা হতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

এদিকে, গত এক মাসে অমিতাভের বাড়ি ‘জলসা’কে লক্ষ্য করে তিন দফায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রথম হুমকিটি আসে ২৩ অক্টোবর, দ্বিতীয়টি ৬ নভেম্বর এবং তৃতীয়টি ১২ নভেম্বর। এসব ই-মেইলে অমিতাভের বাড়ির পাশাপাশি মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, বোম্বে হাইকোর্ট, বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিমানবন্দর ও কয়েকটি ব্যাংকের নাম উল্লেখ করা হয়।

শুধু তাই নয়, আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে প্রতিটি হুমকির পর সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

নিরাপত্তার স্বার্থে অমিতাভের বাড়ির বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড স্থাপন করা হয়েছে। গত ১ নভেম্বর ভক্তদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সময় বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে তাদের অভিবাদন জানান অভিনেতা। তবে ৮ ও ১৫ নভেম্বরের সাক্ষাতে তাকে আর কাচের আড়ালে দেখা যায়নি। ১৫ নভেম্বর ছেলে অভিষেক বচ্চনকেও বাবার পাশে থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে দেখা যায়।

অন্যদিকে, গ্রেপ্তার দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাদের নেটওয়ার্ক এবং বিদেশে অবস্থানরত গ্যাং সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ ধারায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%