০২:৫৩ পি.এম
ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।
তিনি জানান, গতকাল শনিবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বাবুর কাছ থেকে একটি ছোরা, মিল্টনের কাছ থেকে একটি দা, শান্তর কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, রিয়াজের কাছ থেকে একটি ভোল্ট কাটার এবং নিখিলের কাছ থেকে একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে বিশেষ অভিযানে একদিনে ৭৪ জন গ্রেফতার
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে, এ তথ্য জানিয়েছেন পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন