ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিস্কুটের প্রলোভনে শিশুকে ঘরে ডেকে নেওয়ার অভিযোগ রাতুলের বিরুদ্ধে


বিস্কুটের প্রলোভনে শিশুকে ঘরে ডেকে নেওয়ার অভিযোগ রাতুলের বিরুদ্ধে

রাজবাড়ীতে দুপুরবেলা একটি বিস্কুট খাওয়ানোর প্রলোভনে মো: রাতুল মোল্লা নামক এক যুবকের বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। পুলিশ পরবর্তীতে অভিযান চালিয়ে ঐ যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার (৪ জুলাই) জেলা সদরের বসন্তুপুরে এই ঘটনার রূপ নেয়।

সোমবার (৬ জুলাই) অভিযুক্ত রাতুলকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র

গ্রেপ্তার হওয়া রাতুল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের অধিবাসী।

পুলিশ ও মামলার সূত্র থেকে জানা গেছে, ৪ জুলাই দুপুরে ভুক্তভোগী শিশুর মা তাকে বাড়িতে রেখে কয়েক মিনিটের জন্য বাইরে যান। বাড়ির এই নির্জন সময়ের সুযোগ নিয়ে অভিযুক্ত রাতুল মোল্লা শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে একটি ঘরের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এই সময় শিশুর মা বাড়িতে ফিরে আসলে তিনি তার সন্তানকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। মায়ের আওয়াজ শোনামাত্র শিশুটি ভেতর থেকে চিৎকার করতে শুরু করে এবং মা দ্রুত ঘরের দিকে এগিয়ে যান। তখন নিজের উপস্থিতি প্রকাশ পাওয়ার ভয়ে রাতুল ঘর থেকে পালিয়ে যায়।

এই ঘটনার পর, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে শিশুর মা মামলা দায়ের করার পর পুলিশ দ্রুততায় একমাত্র আসামি রাতুলকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ শিশুদের সুরক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে স্কেল: দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে কমিশনের চূড়ান্ত প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ এম


পে স্কেল: দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে কমিশনের চূড়ান্ত প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই, আগামী দুই সপ্তাহের মধ্যে, মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হতে পারে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সবশেষ বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সোমবার অনুষ্ঠিত হয় কমিটির শেষ বৈঠক, যেখানে সভাপতিত্ব করেছেন কমিটির সভাপতি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অষ্টম বেতন কমিশনের প্রায় ১২ বছর পরে, ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এক দফা সময় বাড়ানোর পর চলতি বছরের ২১ জানুয়ারি কমিশনটি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

কমিশনের সুপারিশ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে নাসিমুল গনি নেতৃত্বাধীন কমিটি। কমিশনের মূল সুপারিশ কিছুটা কমিয়ে প্রথমে তিন অর্থবছর এবং পরে দুই অর্থবছরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের খসড়া প্রস্তাব দেয় কমিটি। সোমবারের বৈঠকে চলতি অর্থবছরের জন্য মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের জন্য ভাতা কার্যকরের ব্যাপারে মত দেন কমিটির সকল সদস্য। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এক সপ্তাহ আগে নেওয়া হয়েছে। বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে কিছু কারিগরি বিষয় ছিল, যা ইতিমধ্যে সমাধান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য পাঠানো হবে এবং পরে প্রজ্ঞাপন জারি করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এটি আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে বা প্রয়োজন হলে তার পরের বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাবান্ধা স্থলবন্দরে রফতানির সাফল্য, বছরে রাজস্ব বেড়েছে ২৫৭ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪১ এম


বাংলাবান্ধা স্থলবন্দরে রফতানির সাফল্য, বছরে রাজস্ব বেড়েছে ২৫৭ কোটি টাকা

পাথর আমদানিনির্ভর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানির পাশাপাশি ধারাবাহিকভাবে বেড়েছে রফতানিও।

এই বন্দরটি দিয়ে বাংলাদেশের বিভিন্ন ইউত্পাদিত পণ্য ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে রফতানি হচ্ছে। তবে এবার এই রফতানি তালিকার মধ্যে সবচেয়ে বেশি নেপালে যাচ্ছে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিল।

বন্দর ব্যবহারকারীদের দাবি, আমদানির পাশাপাশি রপ্তানিযোগ্য পণ্যের পরিধি বাড়াতে সরকারি নীতিগত সহায়তা ও নতুন উদ্যোগ নেওয়া হলে যেমন বাণিজ্য সম্প্রসারিত হবে, তেমনি কয়েক গুণ বাড়বে সরকারের রাজস্ব আয়।

সরেজমিনে বন্দর এলাকা ঘুরে দেখা গেছে, মহাসড়কজুড়ে পাথরসহ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। একদিকে ভিনদেশি ট্রাকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশী বিভিন্ন পণ্য। এতে বন্দর এলাকাজুড়ে ব্যাপক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতিদিন দেড়শ থেকে দুইশ ট্রাকে পাথরসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি হলেও, এবার বন্দরটি রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিদিন অর্ধশতাধিকের বেশি ট্রাকে ভারত ও নেপালে রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, শিল্পের কাঁচামাল, খাদ্য ও পানীয় এবং ভোগ্যপণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি নেপালে রপ্তানি হচ্ছে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত সয়াবিন মিল।

বন্দরের আমদানিকারক, রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, বন্দরটি দিয়ে আমদানির পাশাপাশি আরও বিভিন্ন নতুন পণ্য রপ্তানির সরকারি অনুমোদন এবং সময়োপযোগী উদ্যোগ নেওয়া হলে রাজস্ব আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে।

এদিকে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বন্দরের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, 'গুরুত্বপূর্ণ এ বন্দরটি বিভিন্ন সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়লেও বর্তমানে আমদানির পাশাপাশি মোট কার্যক্রমের ৬০ শতাংশের বেশি রপ্তানিকেন্দ্রিক হয়ে উঠেছে।'

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমসের তথ্য অনুযায়ী, পাথরসহ বিভিন্ন পণ্যের আমদানি-রফতানি থেকে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ১৬৬ কোটি ৭৯ লাখ টাকা। আর সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে ২৩০ কোটি ২৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রেকর্ড পরিমাণ অর্থাৎ ৪২৪ কোটি ৬৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় ২৫৭ কোটি ৮৪ লাখ টাকা বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪২ এম


ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরানি জাতির বিরুদ্ধে সাম্প্রতিক হুমকির জন্য কঠোর জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মোহাম্মদ বাঘের যুলঘাদর। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো অসম্মানজনক ভাষা সহ্য করবে না এবং প্রয়োজনে যথাযথ জবাব দেবে।

সোমবার (৬ জুলাই) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ‘যে কোনো উপায়ে’ জিতবে।

ট্রাম্প ঘোষণা করেন, আমরা হয় একটি চুক্তিতে আসব, অথবা কাজটি শেষ করে দেব। কাজটি শেষ করা কঠিন হবে না।

গত সোমবার জারি করা এক বিবৃতিতে, যুলঘাদর সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন যে, ইরানের ৯ কোটি ১০ লাখ মানুষকে হুমকি দেওয়ার জন্য ট্রাম্প এখন বিভ্রান্ত।

যুলঘাদর বলেন, যুক্তরাষ্ট্রের সেই বিভ্রান্ত প্রেসিডেন্টকে, যিনি আজ ৯ কোটি ১০ লাখ ইরানিকে হুমকি দিয়েছেন, আমি বলছি: এর আগে, মাত্র ২৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ একটি শিকড়হীন দেশের প্রেসিডেন্ট হিসেবে, আপনি ইরানের কয়েক হাজার বছরের পুরোনো সভ্যতা মুছে ফেলার বিষয়ে একই ধরনের কথা বলেছিলেন। আপনার জন্য একমাত্র পরিণতি ছিল পরাজয়, অসহায়তা এবং আলোচনা ও যুদ্ধবিরতির জন্য মরিয়া আবেদন।

তিনি জোর দিয়ে বলেন, ইরানিরা বিদেশিদের হুমকির ভাষায় অভ্যস্ত নয় এবং তাতে তারা বিচলিতও হয় না।

‘ইরানিরা হুমকির ভাষায় অভ্যস্ত নয়। তাই, ইরানি জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন; অন্যথায়, আমরা আপনাদের ভিন্ন ভাষায় জবাব দেব,’ ঊর্ধ্বতন কর্মকর্তাটি সতর্ক করেন।

ওয়াশিংটনের বারবার ভয় দেখানোর প্রচেষ্টার সুস্পষ্ট প্রত্যাখ্যান হিসেবেই এই মন্তব্যটি এসেছে। প্রতিবেদনে বলা হয়।

ইরানি কর্মকর্তারা ধারাবাহিকভাবে জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র এবং এর গর্বিত জনগণ যুক্তরাষ্ট্রের কোনো ধমক বা অসম্মানজনক কথাবার্তার কাছে কখনো মাথা নত করবে না।

এসএনএসসি প্রধানের এই বিবৃতি ইরানের প্রাচীন সভ্যতা এবং জাতির অটুট ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা তার শক্তি, মর্যাদা এবং আত্মবিশ্বাসের দীর্ঘস্থায়ী অবস্থানকে প্রতিফলিত করে।

তেহরান বারবার স্পষ্ট করে দিয়েছে যে, যে কোনো আগ্রাসন বা ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব একটি দৃঢ়, সুচিন্তিত এবং যথাযথ উপায়ে দেওয়া হবে।

সূত্র: প্রেস টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটো সম্মেলনের আগে মস্কো লক্ষ্য করে ৪০০-এর বেশি ড্রোন হামলা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ এম


ন্যাটো সম্মেলনের আগে মস্কো লক্ষ্য করে ৪০০-এর বেশি ড্রোন হামলা ইউক্রেনের

তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ইউক্রেন ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এ বিষয়ে শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন মঙ্গলবার বিস্তারিত তথ্য জানিয়েছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ একটি পোস্টে সোবিয়ানিন জানায়, ‘সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা (গ্রিনিচ মান সময় ০৩০০) পর্যন্ত মস্কোর দিকে ৪৩০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ড্রোনগুলোর বেশির ভাগই রাজধানী থেকে দূরে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে, মস্কোর কাছাকাছি পৌঁছানোর সময় অতিরিক্ত ৩৬টি ড্রোনও ধ্বংস করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%