০৪:১৭ এম
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এনসিপির উদ্যোগে রাজধানী শহরে মশাল মিছিল আয়োজন করা হয়েছে।
সোমবার রাতে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে রাত ১২টার সময়ে মশাল মিছিলটি শুরু হয়। পরবর্তী সময়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়।
শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বক্তব্য রাখেন।
আরও পড়ুন: মীরসরাইয়ে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
মশাল মিছিলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এবং ঢাকা মহানগর উত্তর এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতারা সাভারের হামলার ঘটনাটির বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এর আগে ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যা অন্তত চারজনকে আহত করেছে।
আরও পড়ুন: জামায়াতের উদ্বেগ, সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ উদ্ধারে শাস্তির দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন