ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস, নতুন চুক্তির দ্বারপ্রান্তে ব্রাজিলিয়ান তারকা


রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস, নতুন চুক্তির দ্বারপ্রান্তে ব্রাজিলিয়ান তারকা

 

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সঙ্গেই। দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে এবং বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, নতুন চুক্তির বিষয়ে মৌখিক সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে। নতুন চুক্তির আওতায় পারফরম্যান্সভিত্তিক বোনাস ও নির্ধারিত বেতন মিলিয়ে বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো আয় করতে পারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন: ভিনিসিয়াস ছাড়া সেভিয়াকে ৪-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

এর আগে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহ এবং ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই নিজের ভবিষ্যৎ দেখতে চান তিনি।

বর্তমানে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে ক্লাব কর্তৃপক্ষ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ তারকাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে নতুন চুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দুই পক্ষের মধ্যে বাকি থাকা কয়েকটি ছোটখাটো বিষয় চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের ঘোষণা দেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিকে শর্তসাপেক্ষ জামিন দিল ভারতের আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


হাতিকে শর্তসাপেক্ষ জামিন দিল ভারতের আদালত

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর রাজ্যের অটোচালক বিজয় হোলকার হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন। পরে হাতিটিকে হত্যার কারণে কারাগারে পাঠানো হয়। অবশেষে, ভারতের আদালত শর্ত সাপেক্ষে ওই হাতিটিকে জামিন দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অটোচালক বিজয় হোলকারের মৃত্যুর পর ঘাতক হাতিটিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। জেলা ও দায়রা আদালতের আদেশ অনুযায়ী, আপাতত হাতিটিকে শহরেই নজরবন্দি করে রাখা হয়েছে। তবে, চূড়ান্ত আইনি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হাতিটিকে ইনদওর ছাড়ার অনুমতি দেওয়া হবে না। আদালত হাতিটির বিষয়ে বেশ কিছু শর্ত আরোপ করেছে। হাতিটিকে শহর জুড়ে ঘোরানো, ধর্মীয় শোভাযাত্রা বা কোনো জনসমাবেশে উপস্থিত থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। যে কোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে বন বিভাগের কর্মকর্তারা হাতিটির গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখবেন।

বিষয়টি নিয়ে মামলায় হাতিটির মাহুত (হাতির চালক) উমেশ গোস্বামী এবং মালিক সন্দীপ নির্মোহীর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলস্বরূপ, দুই অভিযুক্তকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে। তদন্তে জানা গিয়েছে, বন বিভাগ শুধু ঘটনার পরিস্থিতি নয়, হাতিটির মালিকানা সম্পর্কিত নথিপত্রও খতিয়ে দেখছে। হাতিটিকে নিয়ম মেনে পরিবহণ ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে স্থানান্তকরণের নথি ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত চলাকালীন উঠে এসেছে যে, হায়দরাবাদ থেকে ফেরার পথে নান্দেদের কাছে হাতিটির আচরণে পরিবর্তন লক্ষ করা গিয়েছিল। যে ট্রাকে করে হাতিটিকে আনা হচ্ছিল, সেটির টায়ার ফুটো হয়ে যায়। এরপর, হাতিটি ট্রাকে উঠতে অস্বীকার করে এবং আক্রমণাত্মক আচরণ করতে শুরু করে। ট্রাকে উঠতে রাজি না হওয়ায় প্রায় ১৫ দিন হাঁটিয়ে সেটিকে উজ্জৈনে আনা হয়েছিল। বন বিভাগের কর্মকর্তাদের মতে, এই দীর্ঘ ও কঠিন যাত্রা হাতিটির আচরণে প্রভাব ফেলেছিল এবং হাতিটি পূর্বের তুলনায় অধিক খিটখিটির হয়ে ওঠে।

গত মাসের ২৫ তারিখে, হাতিটিকে তার মাহুত রাস্তায় ঘোরাতে নিয়ে বের হয়। হাতিটিকে গুড় খাওয়াতে গিয়েছিলেন ৪৯ বছরের বিজয়। হঠাৎ, হাতিটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিজয়কে শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে। সজোরে মাটিতে ছুড়ে ফেলে দেয়। বিজয়কে ছুড়ে ফেলার পর হাতিটি তাঁর বুকের উপর পা তুলে দেয়। গুরুতর আহত হন প্রৌঢ় বিজয়। আশপাশের লোকজন তাঁকে হাতির কবল থেকে মুক্ত করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁর পরিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসলে সে খুনির প্রমাণিত দোসর: আসিফ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


আসলে সে খুনির প্রমাণিত দোসর: আসিফ

জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর এখন ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে দৃশ্যত নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন।

এটি গতকাল বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া তার এক পোস্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনি সেখানে লিখেছেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’

হলেও, এই পোস্টে তিনি কারো নাম উল্লেখ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তিনি এই মন্তব্যটি ক্রিকেটার সাকিব আল হাসানের প্রেক্ষিতে করেছেন।

Asif ss

গত মার্চ মাসে যুক্তরাজ্যে সাকিব আল হাসানের জন্মদিনে আসিফ আকবর উপস্থিত ছিলেন। এ সময় দুজনকে একসঙ্গে কেক কাটতে দেখা যায় এবং একে অপরকে কেক খাইয়ে দিতে দেখা যায়। এই অনুষ্ঠানে সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছিল।

এছাড়া, গত ৪ মার্চ গণমাধ্যমের সাথে আলাপকালে আসিফ আকবর জানিয়েছিলেন যে, সাকিবের বিরুদ্ধে থাকা আইনি জটিলতা নিরসনের বিষয়টি মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। তিনি জানান, বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে। তখন তিনি আশা প্রকাশ করেছিলেন যে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিষয়টির সমাধান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চব্বিশের গণঅভ্যুত্থানের নায়ক তারেক রহমান: বিএনপি নেতা আলাউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


চব্বিশের গণঅভ্যুত্থানের নায়ক তারেক রহমান: বিএনপি নেতা আলাউদ্দিন

নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস ‘ফ্যাসিস্ট হাসিনার ভাতের হোটেলে’ গিয়ে দেশ ও জাতির সঙ্গে গাদ্দারি করেছিল বলা মন্তব্য করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি বলেন যে, দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি রচনা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সমাবেশটি বিপ্লবী ছাত্র-জনতার রক্তস্নাত দ্বিতীয় বর্ষপূর্তি ও ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পৌর শহরে একটি বিজয় শোভাযাত্রা বের করার পর অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার পর বাসস্ট্যান্ডে সমাবেশ হয়।

সমাবেশে আলাউদ্দিন সরকার আরও বলেন, ‘এনসিপির কয়েকজন নেতা আপত্তিকর ও বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের কুৎসিত আক্রমণ রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার পরিপন্থী। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাহিদ-হাসনাতরা ডিবি হারুনের হোটেলে ভাত খেয়ে দেশ ও জাতির সঙ্গে গাদ্দারি করেছিল। তারা আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পরিচালিত সেই ভাতের হোটেল বন্ধ হওয়ার দিন।’

তিনি আরও বলেন, ‘এনসিপি নেতারা খালি কলসি বাজাচ্ছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর পরিবারকে নিয়ে অশ্রাব্য ভাষায় গুরুতর কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে।’

তারেক রহমানের ভূমিকার প্রসঙ্গ টেনে আলাউদ্দিন সরকার বলেন, ‘অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি একদিনে তৈরি হয়নি। নির্বাসিত থেকেও সক্রিয় ছিলেন তারেক রহমান। তিনিই সেই পটভূমি রচনার প্রধান নায়ক।’

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা এবং এনামুল হক বাচ্চু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সফরে আসছেন ভারত ও পাকিস্তানের দুই ইসলামিক বক্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


বাংলাদেশ সফরে আসছেন ভারত ও পাকিস্তানের দুই ইসলামিক বক্তা

আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ হিসেবে বিবেচিত, ভারত ও পাকিস্তানের দুই তরুণ ইসলামিক বক্তা চলতি মাসে বাংলাদেশ সফরে আসছেন। তাদের অংশগ্রহণে ঢাকা এবং চট্টগ্রামে দুটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হচ্ছে সিয়ান পাবলিকেশন লিমিটেডের দ্বারা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলনে সিয়ান পাবলিকেশন কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

সিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাসমিয়া আহমদ রফিক জানিয়েছেন, সফরে আসছেন ভারতের ওয়াহইয়াইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শামায়েল নাদভী এবং পাকিস্তান ইউথ ক্লাবের পরিচালক তোয়াহা বিন জলিল। এই দুই বক্তা সমকালীন ইসলামী চিন্তাধারা, যুবসমাজের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এবং শরিয়াহ বিষয়ে প্রাঞ্জল উপস্থাপনার জন্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত।

আহমদ রফিক আরও জানান, প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি), আর দ্বিতীয় সেমিনারটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ঢাকার পিএসসি কনভেনশন হলে। এই সেমিনার দুটিতে দেশ-বিদেশের প্রখ্যাত বক্তারা ইসলাম সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভুল ধারণার জবাব দেবেন এবং আধুনিক সমাজে ইসলামের প্রাসঙ্গিকতা, তরুণ প্রজন্মের বিশ্বাস, মূল্যবোধ ও জীবনদর্শন নিয়ে আলোচনা করবেন। দুই আন্তর্জাতিক বক্তার পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট আলেম ও গবেষকরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন।

বাংলাদেশসংবাদ জানিয়েছে যে, আগ্রহীরা event.seanpublication.com ওয়েবসাইটের মাধ্যমে সেমিনারের জন্য আসন বুক করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%