ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার


বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার কে নিয়ে অপপ্রচারে মেতে উঠেছে কুচক্রী মহল।

বরিশাল জেলা পুলিশের অত্যন্ত বিনয়ী নম্র-ভদ্র জনপ্রিয়, সৎ, আদর্শবান, নির্ভীক, কর্মদক্ষ, চৌকস, সুদর্শন পুলিশ অফিসার, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল জেলা, দায়িত্বরত বাকেরগঞ্জ সার্কেল ফরহাদ সরদারকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মনগড়া কতিপয় উক্তি দিয়ে কুচক্রী মহলেরা অপপ্রচারে মেতে উঠেছে। যাহা ইতিমধ্যেই পাঠক সহ সচেতন মহল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এর নামে কুচক্রী মহল তার একটি বক্তব্যের কথা বলে অপপ্রচার চালাচ্ছে যাহা হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে এমন একটি বক্তব্য নিয়ে কুচক্রী মহলটি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন: দিনাজপুরে ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে প্রতিবেদক কে জানান।চাকুরি রক্ষার ক্ষেত্রে ফ্যাসিস্ট আ'লীগ সরকার আমলে অনেকেই মনের ইচ্ছার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে ও তার স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য দিতে হয়েছিল।যদি ফরহাদ সরদারের এমন বক্তব্য অপরাধ হয় তাহলে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে একই অপরাধের অপরাধী তাহলে সকলে কি আর চাকুরি করার সুযোগ দেয়া হবে না অথবা তারা কোন পদোন্নতি পাবেনা এটা যেমন হাস্যকর তেমন তেমনি ফরহাদ সরদারকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা পাঠকের কাছে সচেতন মহলের কাছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বর্তমান সরকারের কাছেও হাস্যকর এবং বাংলাদেশ পুলিশ কে হয়রানি মূলক সংবাদ প্রকাশ করার দায় হিসেবে কেন এই সংবাদটি বিবেচিত হবে না? এমন প্রশ্ন এখন পাঠক ও সচেতন মহলের সকলের জিজ্ঞাসা প্রশ্ন ও মনের কথা।

বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার গৌরব সুনাম ও ঐতিহ্যের সাথে বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। তিনি একজন সৎ, আদর্শবান, মানবিক পুলিশ অফিসার হিসেবে বরিশাল জেলায় পরিচিত ছিলেন তার দ্বারা কারো কোন দিন ক্ষতি হয়েছে বরিশালে এমন কথা কেউ বলতে পারবেনা।এমনকি অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার একটি ব্যক্তিকেও রাজনৈতিকভাবে হয়রানি করেছেন তাও কেউ প্রমাণ দিতে পারবে না।তাই ফরহাদ সরদারের নামে অপপ্রচার বন্ধ করার লক্ষ্যে পাঠক সচেতন মহলসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।
এই লেখাটা সঠিক বানান এবং খুব সুন্দর করে সাজিয়ে নিউজ আকারে তৈরি করে ভালো হেডিং দিয়ে অনলাইন নিউজ পোটালের জন্য সংবাদ তৈরি করা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটিভিতে আনুপাতিক হারে সরকার ও বিরোধী দলের সংবাদ প্রচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


বিটিভিতে আনুপাতিক হারে সরকার ও বিরোধী দলের সংবাদ প্রচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গণমাধ্যমে জনগণের কথা তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি টেলিভিশনে সরকার ও বিরোধী দলের সংবাদ আনুপাতিক হারে প্রচার করা আবশ্যক।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিটিভি ও সংসদ টিভির জন্য নিউজ প্রকাশের ক্ষেত্রে আনুপাতিক হারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

গণমাধ্যম অতীতের তুলনায় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ছয় মাসে নিউজ প্রকাশের জন্য গোয়েন্দা সংস্থা কোনো ফোন করেনি।

তিনি আরো বলেন, ছয় মাসে গুম বা বিচারবহির্ভূত ঘটনা ঘটেনি। তবে রাষ্ট্রদ্রোহমূলক সংবাদ প্রচার করা উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশমিকার ফ্লপ সিনেমাকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


রাশমিকার ফ্লপ সিনেমাকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

প্রেক্ষাগৃহে গড়পড়তা ব্যবসা এবং সমালোচকদের তীব্র কটাক্ষের মধ্যে মুক্তির সময় ‘ককটেল ২’, যা পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া, বিশেষভাবে আলো ছড়াতে পারেনি। তবে বড় পর্দায় এই ব্যর্থতার কাহিনী ওটিটিতে এসে সম্পূর্ণভাবে পাল্টে গেছে।

নেটফ্লিক্সে মুক্তির পর শহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত সিনেমাটি রীতিমতো উড়ছে।

বিশ্বব্যাপী নেটফ্লিক্সের অ-ইংরেজি সিনেমার তালিকায় ছবিটি চতুর্থ স্থানে অবস্থান করছে। বাংলাদেশে দর্শকদের আগ্রহের কারণে সিনেমাটি শীর্ষে উঠে এসেছে। সমালোচকদের ‘জঘন্য’ তকমা এবং বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পরও বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন, যা নেটফ্লিক্সের তালিকাই প্রমাণ করে।

২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘ককটেল’-এর প্রায় ১৪ বছর পর নির্মিত হয়েছে নতুন কিস্তি। সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়না পেন্টি অভিনীত প্রথম সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে নতুন পর্বে শিল্পী ও গল্পের প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে।

সিসিলির মনোরম পটভূমিতে আধুনিক সম্পর্কের জটিলতা এবং প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু নিয়ে এগিয়েছে ‘ককটেল ২’-এর গল্প।

এক দশকের লিভ-ইন সম্পর্কের পর প্রেমিকের বিশ্বস্ততা যাচাই করতে গিয়ে দিয়ার নেওয়া এক অদ্ভুত সিদ্ধান্ত এবং সেই পরিকল্পনায় তার বান্ধবী অ্যালির জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার কাহিনি গড়ে উঠেছে।

চকচকে লোকেশন, তারকাদের উপস্থিতি এবং দৃশ্যায়ন প্রশংসা পেলেও গল্পের গাঁথুনি নিয়ে সিনেমাটি সমালোচনার মুখে পড়েছে। বিভিন্ন পর্যালোচনায় আধুনিক প্রেমের গল্প তুলে ধরতে গিয়ে ছবিটি শেষ পর্যন্ত পুরুষতান্ত্রিক মানসিকতাকেই প্রাধান্য দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্পর্কের আবেগ ও সংবেদনশীলতার চেয়ে চটুল রসিকতা বেশি গুরুত্ব পেয়েছে বলেও মত অনেক সমালোচকের।

‘ককটেল ২’ আধুনিক প্রেমের গল্প হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুরুষতান্ত্রিক রোমান্টিক কল্পনার পুরোনো বোতলেই নতুন লেবেল লাগিয়েছে।

ছবির চাকচিক্য, তারকা এবং বিদেশের লোকেশন থাকলেও প্রেমের সেই স্বাদ, রস বা প্রাণ কোনোটিই নেই—এভাবেই সিনেমাটি সম্পর্কে লিখেছে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া।

তবে সমালোচকদের এমন কঠোর মূল্যায়ন সাধারণ দর্শকদের খুব একটা প্রভাবিত করতে পারেনি বলেই মনে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে সিনেমাটির জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর মধ্যে অন্যতম রাশমিকা মান্দানার জনপ্রিয়তা। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত মুখ। ‘ককটেল ২’-এ তিনি তার পরিচিত ‘পাশের বাড়ির মেয়ে’ ধরনের ইমেজ থেকে বেরিয়ে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন। রাশমিকাকে নতুন এই অবতারে দেখার আগ্রহও দর্শকদের সিনেমাটির দিকে টেনে আনতে পারে।

এ ছাড়া ২০১২ সালের ‘ককটেল’-এর প্রতি দর্শকদের নস্টালজিয়াও নতুন সিনেমাটির প্রতি আগ্রহ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আধুনিক সম্পর্কের টানাপোড়েন, প্রেম, সন্দেহ এবং জটিলতার গল্প তরুণ দর্শকদের কাছে কৌতূহলের কারণ হয়ে উঠতে পারে।

মজার বিষয় হলো, সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক প্রতিক্রিয়াও উল্টো কৌতূহল তৈরি করেছে। অনেকেই সমালোচনা ও বিরূপ মন্তব্য দেখেই সিনেমাটি দেখতে বসেছেন। যদিও সবাই সিনেমাটি দেখে সন্তুষ্ট নন; অনেকে বিরক্তি ও হতাশার কথাও জানিয়েছেন।

প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য না পেলেও ওটিটিতে হিট হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে অক্ষয় কুমার অভিনীত প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ নিয়েও বাংলাদেশে প্রায় একই চিত্র দেখা গিয়েছিল। সিনেমাটি নিয়ে নানা প্রতিক্রিয়া থাকলেও নেটফ্লিক্সের বাংলাদেশি টপচার্টে দীর্ঘ সময় দাপট দেখিয়েছিল ছবিটি।

সব মিলিয়ে বক্স অফিসের হিসাব কিংবা সমালোচকদের রায় সব সময় দর্শকের পছন্দের সঙ্গে মিলবে, তা আবারও প্রমাণ করল ‘ককটেল ২’। প্রেক্ষাগৃহে ব্যর্থতার তকমা পাওয়া সিনেমাটিই এখন বাংলাদেশের নেটফ্লিক্স দর্শকদের পছন্দের শীর্ষে। আর সেই সাফল্যের পেছনে পুরোনো ‘ককটেল’-এর নস্টালজিয়া, সম্পর্কের আধুনিক গল্প এবং রাশমিকা মান্দানার জনপ্রিয়তা—সবকিছুরই ভূমিকা থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার পানিসংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


ঢাকার পানিসংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডিমন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও পানিসংকট মোকাবেলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী জানান, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ডেনমার্কের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকারমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি একই সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও ডেনমার্কের বিনিয়োগের সুযোগ রয়েছে।

বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)-এ ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

প্রকল্পটিতে ডেনমার্ক সরকারের পক্ষ থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ সহায়তা হিসেবে দেওয়া হবে।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে মোকাবেলা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ডেনমার্কের অর্থায়নের ফলে প্রকল্প বাস্তবায়নে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার স্পর্শকাতর সময় পার করছে : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


সরকার স্পর্শকাতর সময় পার করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ মন্তব্য করেছেন যে, সরকার একটি স্পর্শকাতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্যটি করেন।

 

মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো স্বাভাবিক সময়ে ক্ষমতায় আসেনি। সরকারের জন্য এটি একটি স্পর্শকাতর সময়, তবে দেশের জনগণ যদি তাদের সঙ্গে থাকে, তাহলে সরকার এগিয়ে যাবে।

তিনি উল্লেখ করেন, যারা বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে ফ্যাসিজম প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া অন্য কোনো উপায় নেই।

 

মন্ত্রী আরও বলেন, যদি কেউ চিন্তা-চেতনার দিক থেকে স্বৈরাচারকে ভালোবাসে, তবে এটি তার দৈন্যতা।

তিনি বলেন, যদি বিষয়টি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে চলে যায়, তাহলে সামাজিক বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্দালিভ রহমান পার্থ আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া ও দু-একটি স্থানে কনসার্টসহ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে। সরকার এই বিষয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%