ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৬ জনের সবাই নারী


কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৬ জনের সবাই নারী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এক অনন্য গৌরব অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পাওয়া ছয়জন শিক্ষার্থীর সবাই নারী, যার মধ্যে পাঁচজনই অর্জন করেছে কাঙ্ক্ষিত ‘গোল্ডেন জিপিএ-৫’। গ্রামীণ জনপদে নারী শিক্ষার অগ্রযাত্রায় এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

সোমবার (১০ আগস্ট) ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, চলতি বছর লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯২ জন এবং পাশের হার ৭০.৭৭ শতাংশ।

বিদ্যালয়টি থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জণকারী মেধাবী ছাত্রীরা হলো- নূরে জান্নাত ইভা, নুসরাত আলম জামিয়া, মোছা. সানজিদা ইসলাম, মোছা. তাসমিয়া বাশার ও মোছা. জান্নাত আক্তার। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে মোছা. নাবিলা আক্তার।

আরও পড়ুন: বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিদ্যালয়ের এমন ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন (খোকন) বলেন, "এ অর্জন শিক্ষক-কর্মচারী, পরিচালনা পর্ষদ, অভিভাবক এবং শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফসল।" তবে ছেলেদের ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়া নিয়ে তিনি বলেন, "বেশ কয়েকজন ছেলে শিক্ষার্থীরও ভালো ফলাফলের কথা ছিল। অভিভাবকরা যদি দায়িত্ব নিয়ে খাতা পুনর্নিরীক্ষার (বোর্ড চ্যালেঞ্জ) আবেদন করেন, তবে ইতিবাচক পরিবর্তনের আশা করা যায়।" ভবিষ্যতে ছেলে-মেয়ে উভয়ই সমানভাবে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, মফস্বলে মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে শিক্ষার এই ধারাবাহিক সাফল্য একটি আলোকময় প্রজন্ম গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর কুলিয়ারচর উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১,৭৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১,১১৫ জন উত্তীর্ণ হয়েছে। উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: বরিশালসহ ৮টি ‘শান্তি নিবাস’ নির্মাণের ৫ বছর পর চালু হতে যাচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বে ‘অপরাজেয় শক্তি’ হিসেবে নিজেদের প্রমাণ করেছে ইরান: আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


বিশ্বে ‘অপরাজেয় শক্তি’ হিসেবে নিজেদের প্রমাণ করেছে ইরান: আরাগচি

ইরানকে বিশ্বের ‘কঠিন ও অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করার দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, যা সম্প্রচারিত হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে। আলজাজিরা সূত্রে জানা যায়, নানা দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তারা আরাগচিকে বলেছেন, ‘আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন; আপনারা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছেন।’

আরাগচি আরও বলেন যে, কেউ ভাবেনি যে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পেছনে ছিল ইসরায়েল, পশ্চিমা বিশ্ব এবং আরো কয়েকটি দেশের সমর্থন। কিন্তু এর পরেও ইরান প্রতিরোধ ধরে রাখতে সক্ষম হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিল সিরিয়ার আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিল সিরিয়ার আদালত

সিরিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গৃহযুদ্ধের সময় ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধে’ দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন।

এ মামলায় আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার জন্য আসাদকে দোষী সাব্যস্ত করা হয়। ওই দমন অভিযান থেকেই পরবর্তীতে দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটে। বিষয়টি কঠোর নিরাপত্তার মধ্যে রায় ঘোষণার সময় ঘটনাক্রমে সামনে আসে।

বিচারক যখন রায় পড়ছিলেন, তখন নাজিব বন্দিতে পোশাক পরে আদালতের খাঁচার ভেতরে দাঁড়িয়ে ছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখলে নেওয়ার পর আসাদ ও তার ভাই মাহের রাশিয়ায় পালিয়ে যান। এর পর আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়। নাজিব আসাদ সরকারের বিচারের মুখোমুখি হওয়া উচ্চপদস্থ কর্মকর্তাদের একজন।

নাজিব ছিলেন সিরিয়ার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। ২০১১ সালে তিনি দারা প্রদেশে আসাদ সরকারের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন।

আসাদের বিরুদ্ধে এই রায়টি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাবেক সরকারের কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে প্রথম বিচারিক রায়। অন্তর্বর্তী কর্তৃপক্ষ এ বছর সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে সশরীরে ও অনুপস্থিতিতে বিচার শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অসাধারণ সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অসাধারণ সাফল্য

এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানাচ্ছে, এ বছর ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৪৫৭ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৬৫টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১০ হাজার ৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৯৯২ জন কৃতকার্য হয়েছে। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ২০৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৯ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬২ দশমিক ০৯ শতাংশ।

এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান। শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা বলেও আইএসপিআর জানাচ্ছে।

এছাড়াও, এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব। নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এই সাফল্যের একটি অবিকল্প অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতা মো. আব্দুল কাদিরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও, এই আদেশে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামাতা হলেন চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে মো. আব্দুল কাদির মিয়া (৫০)। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামি কাদির মিয়ার স্ত্রী বীনা সরকার বিদেশ থেকে টাকা পাঠানো নিয়ে শাশুড়ির সাথে বিরোধে লিপ্ত ছিলেন। এরই প্রেক্ষাপটে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুর বাড়ির রান্না ঘরে গিয়ে দা দিয়ে হাজেরা খাতুন ওরপে মুল্লুক চানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন আসামি কাদির।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মনির সরকার বাদি হয়ে একমাত্র কাদির মিয়াকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। ২০১২ সালের ৮ মে পুলিশ তদন্ত শেষে আদালতে জার্জশীট প্রদান করে। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা চলাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. আফজাল হোসেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং তিনি উল্লেখ করেন রাষ্ট্রপক্ষ এই ধরনের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%