১০:৪৫ পি.এম
চাঁদপুরের মতলব দক্ষিণে আপন ভাগ্নি ইশাতকে (১৪) মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো ট্রাকের সাথে ধাক্কা লেগে ফজলে রাব্বি (২১) নামে মামা নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে ইশাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে চাঁদপুরের মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ীর মো. মিজানুর রহমানের ছেলে। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, আহত ইশাত তার আপন ভাগ্নি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। তিনি স্বপরিবারে থাকেন ঢাকা যাত্রাবাড়ী। সচিবালয়ের গাড়ি চালক। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার কালাইয়া। ঈদ উপলক্ষে মায়ের সাথে মতলব নানা বাড়িতে বেড়াতে আসে ইশাত।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় মোটরসাইকেলে হরিণের মাংস বহন, পল্লী বিদ্যুতের কর্মীসহ ২ গ্রেপ্তার
চাঁদপুর সদর হাসপাতালে আসা নিহত রাব্বির চাচি মরিয়ম বেগম উভয় পরিবারের এসব তথ্য গণমাধ্যমকে জানান।
চাঁদপুরের এ্যাম্বুলেন্স চালক মো. জসিম বলেন, ঘটনাস্থল দিয়ে তিনি যাচ্ছিলেন। ওই সময় সড়ক বিভাগের ট্রাক চালক মিজানুর রহমান খালি এ্যাম্বুলেন্স দেখে তাকে থামান। তাদেরকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখি। তিনি আরও বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব সেতুর দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় রাব্বি নামে একজন মৃত্যুবরণ করেন। তার ভাগ্নিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন