ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

চাঁদা নিতে এসে রাজাপুরে যুবককে আটক করল স্থানীয়রা


চাঁদা নিতে এসে রাজাপুরে যুবককে আটক করল স্থানীয়রা

ঝালকাঠির রাজাপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২ জুন) সকালে, ঘটনা উপজেলার শুক্তগড় ইউনিয়নের কেওতা বাজারে ঘটে।

অভিযুক্ত যুবকের নাম মো. অনিক সিকদার (৩০) হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি বাজার এলাকার বাসিন্দা মো. শাহজাহান সিকদারের ছেলে।

শুক্তগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক এবং প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার সংবাদকর্মীদের জানান, গত কয়েকদিন ধরে অনিক সিকদার তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাকে চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেয়া হয়েছে।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মঙ্গলবার সকালে অনিক সিকদার কেওতা বাজারে দাবিকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে আসেন। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুর একটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অনিক সিকদারকে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক মো. অনিক সিকদারের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নম্বরবিহীন ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার তদন্ত চলছে এবং সেই সাথে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শিরিন খানমের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপু‌রে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা প‌রিচালক মো: ওমর ফারুক খান‌কে স্বপ‌দে পুনর্বহা‌লের দা‌বি‌তে মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছেন গ্রাহকগণ

আন্তর্জাতিক ডেস্ক

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


শরীয়তপু‌রে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা প‌রিচালক মো: ওমর ফারুক খান‌কে স্বপ‌দে পুনর্বহা‌লের দা‌বি‌তে মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছেন গ্রাহকগণ

"নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে" সকাল ১০ টায় জেলা শহ‌রে দুবাই প্লাজায় অব‌স্থিত ব‌্যাং‌কের সাম‌নে গ্রাহকরা এ মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছেন।

এসময় ব‌্যাং‌কের শরীয়তপুর গ্রাহক শাখার সভাপ‌তি শাহজালাল চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা জ‌হিরুল ইসলামসহ অন‌্যান‌্যরা ব্ক্তব‌্য রা‌খেন।


এসময় বক্তব্য বলেন বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকটি সাফল্যের সঙ্গে পরিচালিত হয়েছে। তাই তাকে স্বপদে পুনর্বহাল করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের আস্থা বজায় রাখার দাবি জানান তারা। পাশাপাশি ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


‘জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দেশের উন্নয়নের পাশাপাশি আমাদেরও নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে (কলেজে) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন শিশির, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এম. এ. মান্নান উল্লেখ করে বলেন, বর্তমান সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি সংস্কার বা গণভোট মানে না এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্পিকার

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফলে, ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।

এটি উল্লেখ্য যে, বাংলাদেশে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবারে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক প্রতিক্রিয়ায় বলেন, এটি বাংলাদেশের বিজয়, ‘বাংলাদেশ জিতেছে’ উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২ জুন) মুঠোফোনে কালের কণ্ঠকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ড. খলিলুর রহমানের সঙ্গে উপস্থিত রয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান সরকারের গ্রহণযোগ্য নেতৃত্বের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে।

তিনি আরো বলেন, গত সাড়ে তিন মাস ধরে পরিচালিত কূটনৈতিক ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অধিকাংশ দেশের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ অনেক দেশকে কনভিন্স করতে সক্ষম হয়েছে এবং দেশের অবস্থানের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায় করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, এই প্রক্রিয়ায় বাংলাদেশ কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রদর্শন করতে সক্ষম হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিটি দেশের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা করা হয়েছে এবং তা সফল হয়েছে।

তিনি আরো বলেন, এই সাফল্য বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার বড় অর্জন। এটি দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো দৃশ্যমান করেছে।

তিনি বলেন, এ সময়কালে নেওয়া কূটনৈতিক উদ্যোগ ও নেতৃত্বের ফলেই বিশ্বমঞ্চে বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাওয়া সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%