ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

টেক্সাসে থ্রিডি প্রিন্টেড ১০০টি বাড়ির প্রকল্প, দাম ৬ লাখ ডলার


টেক্সাসে থ্রিডি প্রিন্টেড ১০০টি বাড়ির প্রকল্প, দাম ৬ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। অস্টিনের নিকটবর্তী ‘উলফ র‍্যাঞ্চ’ আবাসিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় ১০০টি বাড়ি নির্মাণ করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের মধ্যে রয়েছে।

নির্মাণের পদ্ধতি সাধারণ বাড়ির তুলনায় ভিন্ন। কংক্রিটের একাধিক স্তর স্তুপ করে নির্মাণের ফলে বাড়িগুলোর দেয়াল ঢেউখেলানো এবং মজবুত হয়ে উঠেছে। প্রযুক্তি পেশাজীবী ড্যানিয়েলা গ্লেজ এবং তার স্বামী ঐতিহ্যবাহী কাঠের বাড়ির পরিবর্তে এই থ্রিডি প্রিন্টেড চার বেডরুমের বাড়িটি বেছে নিয়েছেন। তাদের বক্তব্য, কংক্রিটের নির্মাণের ফলে বাড়িগুলোতে তাপমাত্রা স্বাভাবিক থাকে, ফলে ঘর গরম বা ঠান্ডা রাখতে বিদ্যুৎ খরচ কম হয়। এছাড়া, খরা, ঝোড়ো হাওয়া বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় বাড়িগুলো অত্যন্ত নিরাপদ এবং টেকসই।

এই বাড়িগুলো নির্মাণ করেছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান 'আইকন'। তাদের তৈরি বিশেষ মেশিন 'ভলকান' টুথপেস্টের মতো করে কংক্রিট মিশিয়ে ধাপে ধাপে এসব দেয়াল তৈরি করে। এই প্রযুক্তির মাধ্যমে বাড়ি তৈরির সময় সাধারণ ঘরের তুলনায় প্রায় ৬ সপ্তাহ কম লাগে এবং খরচও গড়ে ৪০ শতাংশ কমে যায়। ঐতিহ্যবাহী ঘরের দেয়াল যেখানে ঘণ্টায় ৪০ মাইল বেগের বাতাস প্রতিরোধ করতে পারে, আইকনের থ্রিডি প্রিন্টেড দেয়াল ঘণ্টায় ১৭৫ মাইল বেগের ঝড় এবং ১৮০ মিনিট পর্যন্ত আগুন প্রতিরোধে সক্ষম।

আরও পড়ুন: স্পেসএক্স-টেসলা এক হলে মাস্কের নিয়ন্ত্রণ বাড়বে, ১ ট্রিলিয়ন ডলার নয়

২০২৪ সালে বিশ্বজুড়ে থ্রিডি প্রিন্টেড বাড়ির বাজারের মূল্য ছিল প্রায় ৬ কোটি ডলার, যা ২০৩৩ সালের মধ্যে ৪৫০ কোটি ডলারের বেশি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আইকন সম্প্রতি ব্ল্যাকরক ও বেইলি জিফোর্ডের মতো প্রতিষ্ঠান থেকে ২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। তারা শিগগিরই তাদের নতুন রোবট 'টাইটান' উন্মোচন করতে যাচ্ছে, যা ২৬ ফুট উঁচু পর্যন্ত কংক্রিটের দেয়াল তৈরি করতে সক্ষম হবে। আইকনের প্রত্যাশা, এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আবাসন সংকটের সমাধান করবে এবং সাশ্রয়ী মূল্যে মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের দখলে থাকা খেলার মাঠ এখন বিএনপির নিয়ন্ত্রণে : নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


আওয়ামী লীগের দখলে থাকা খেলার মাঠ এখন বিএনপির নিয়ন্ত্রণে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের শাসনামলে যেসব খেলার মাঠ ও প্রতিষ্ঠান দলীয় লোকজনের নিয়ন্ত্রণে ছিল, সেগুলোর অনেক জায়গায় এখন বিএনপির লোকজন প্রভাব বিস্তার করছেন।

নাহিদ ইসলাম এসব কথা বলেন সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে রাজনৈতিক প্রতিষ্ঠান, ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠান ও প্রশাসনসহ বিভিন্ন খাতে কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই সংকট বিদ্যমান। এই কারণেই সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এসেছে। অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু সুযোগ ছিল, ততটুকু সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া, আইন পরিবর্তন এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার চেষ্টা করা হয়েছিল।

নাহিদ বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ ও মতাদর্শ থাকতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি একটি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবেন, তখন তাকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রাতিষ্ঠানিক আচরণ করতে হবে। যদি প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে পরিচালনা করা হয়, তবে তার কার্যকারিতা নষ্ট হয়। বর্তমানে বিভিন্ন খাতে আবারও দলীয়করণ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও স্বাধীন বিকল্প জায়গা তৈরি করা প্রয়োজন।

খেলার মাঠের সংকট নিয়ে নাহিদ বলেন, বিভিন্ন এলাকায় গেলে শিশু-কিশোর ও অভিভাবকদের কাছ থেকে যে দাবিগুলো আসে, তার মধ্যে একটি হলো খেলার মাঠ। বর্তমান সময়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বেড়ে গেছে। কিন্তু মাঠের অভাবে অনেক শিশু খেলাধুলার সুযোগ পাচ্ছে না। যদিও বিভিন্ন এলাকায় খেলার মাঠ তৈরির মতো জায়গা রয়েছে, সেগুলো দখল ও দলীয় প্রভাবের কারণে ব্যবহার করা যাচ্ছে না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে যেসব জায়গা দলটির লোকজনের নিয়ন্ত্রণে ছিল, সরকার পরিবর্তনের পর সেগুলোর অনেক জায়গায় বিএনপির লোকজন প্রভাব বিস্তার করছেন। এটি একটি দলের সমস্যা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির অংশ। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং দখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করা জরুরি।

দেশের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে নাহিদ বলেন, বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য বিশ্বমঞ্চে দেশকে পরিচিত করার বড় একটি মাধ্যম। খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয়, এটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বিকাশেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই ক্রিকেটসহ আন্তর্জাতিক পর্যায়ের খেলাগুলোতে আরও ভালো করার পাশাপাশি হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলো ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে নীতিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স যদি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়, তবে এনসিপি রাজনৈতিকভাবে সহযোগিতা করবে। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করতে হবে এবং এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।

এ সময় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স এনসিপির অঙ্গসংগঠন কি না, এমন প্রশ্নের জবাবও দেন তিনি। নাহিদ বলেন, এনসিপির সঙ্গে সংগঠনটির আদর্শিক ও নীতিগত সম্পর্ক রয়েছে, তবে এটি দলের অধীন কোনো সংগঠন নয়। রাজনৈতিক দলের সহযোগী সংগঠন এবং অঙ্গসংগঠনের মধ্যে পার্থক্য রয়েছে। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স নিজস্ব নেতৃত্ব ও সিদ্ধান্তে স্বাধীনভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, এনসিপি সংগঠনটির ভালো উদ্যোগে সহযোগিতা করতে চায়। ক্রীড়াঙ্গনের উন্নয়নে জাতীয় পর্যায়ে যেসব নীতিগত প্রস্তাব ও পরামর্শ প্রয়োজন হবে, সেগুলো নিয়ে রাজনৈতিক দল হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। তবে সংগঠনটির নেতৃত্ব ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হবে।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার প্রত্যাশা জানিয়ে নাহিদ বলেন, তরুণদের মধ্যে ক্রীড়া নিয়ে আগ্রহ রয়েছে। এই আগ্রহকে কাজে লাগিয়ে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি জাতি গঠনে উপযুক্ত করে তুলতে হবে। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করেছে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন যে, সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি, সব মিলিয়ে সরকার দেশকে কঠিন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু আরও জানান, ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনও দৃশ্যমান কোনো উন্নতি দেখা যায়নি। তৈরি পোশাকশিল্প ও শ্রমিক রপ্তানি খাতেও নতুন করে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। গার্মেন্টসে একটি বেতন কাঠামোকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে অন্যান্য পেশার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, সরকার দেশের পরিচালনায় সকলকে সঙ্গে নিয়ে আন্তরিকতার অভাব রয়েছে। অন্যদিকে, অভিজ্ঞতার অভাবে বিরোধী দলও প্রত্যাশিত ও কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। অর্থনীতি পুনরুদ্ধার এবং আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধের প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন। একই সঙ্গে বিরোধী দল যেন সংসদ ও রাজনৈতিক পরিসরে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সেই কার্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, মোঃ আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ), প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) অ্যাডভোকেট সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির,

সাংগঠনিক সম্পাদক (খুলনা) অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মিয়া মো. তৌফিক, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী ড. শাহেদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, শিক্ষা সম্পাদক ওমর ফারুক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ ও স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনিদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: বাদশাহ আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


ফিলিস্তিনিদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: বাদশাহ আবদুল্লাহ

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, ফিলিস্তিনিদের নিজস্ব আবাসভূমির অধিকার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি জর্ডানের পার্লামেন্টের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।

বাদশাহ আবদুল্লাহ উল্লেখ করেন, ‘আমরা বারবার বলেছি, ফিলিস্তিনি জনগণের নিজস্ব আবাসভূমির অধিকার প্রতিষ্ঠা ছাড়া আমাদের অঞ্চলে কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা আসতে পারে না।’

তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক মহলের বারবার আহ্বান সত্ত্বেও গাজায় মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে, এবং পশ্চিম তীর ও জেরুজালেমে নিরবচ্ছিন্ন হামলা চলছে।

জর্ডানের বাদশাহ বলেন, ইসরাইলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা এখনো এ অঞ্চলের ভবিষ্যৎ ও মানুষের আশার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অধিকার নিয়ে সাংবাদিকদের কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অধিকার নিয়ে সাংবাদিকদের কর্মশালা

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার, নির্বাচনী অংশগ্রহণ, প্রবেশগম্যতা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার উদ্দেশ্যে রাজধানীতে ‘ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন রিপোর্টিং’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এই কর্মশালার আয়োজন করে।

ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) সহযোগিতায় ‘প্রোমোটিং ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ (পিডিআইইও) প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে মূলধারার প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মূল লক্ষ্য ছিল নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণসংক্রান্ত সংবাদযোগ্য বিষয় চিহ্নিত করা এবং তথ্য অনুসন্ধান, যাচাই-বাছাই ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা।

জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক সনদ (সিআরপিডি)-এর ২৯ নম্বর অনুচ্ছেদ সংক্রান্ত নতুন সাধারণ নির্দেশনার আলোকে কর্মশালায় সংবাদ-ভাবনা নির্বাচন, সংবাদ শিরোনাম সম্পাদনা, অন্তর্ভুক্তিমূলক ছবি নির্বাচন এবং নির্বাচনী প্রবেশগম্যতাবিষয়ক বিভিন্ন কেস স্টাডি বিশ্লেষণ করা হয়।

এছাড়া নির্বাচনী কেন্দ্র ও প্রক্রিয়ার প্রবেশগম্যতাসংক্রান্ত তথ্য-প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিহ্নিত করা এবং অধিকার ও জবাবদিহিতার বিষয়গুলো অনুসন্ধানের ব্যবহারিক অনুশীলন করানো হয়। সংবাদে প্রতিবন্ধী ব্যক্তিদের কেবল সাক্ষাৎকারদাতা হিসেবে নয়, বরং নিজেদের অভিজ্ঞতার আলোকে অধিকারধারী ও বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণে সম্মতি, ব্যক্তির মর্যাদা রক্ষা, সংবেদনশীলতা এবং যথাযথ শব্দচয়নের বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়।

কর্মশালায় বি-স্ক্যানের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সালমা মাহবুব, প্রোগ্রাম পরিচালক ইফতেখার মাহমুদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমান রাকীব, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর উপমা সাহা এবং অ্যাডমিন অফিসার রুমা আক্তার। ইপিডির পক্ষে প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস উইবাওয়া ও প্রোগ্রাম ম্যানেজার রোকসানা হক কর্মশালায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

কর্মশালাটি পরিচালনা করেন মিডিয়া অ্যানালিস্ট ও গবেষক নাজিয়া আফরিন মোনামী এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও মহিলা অঙ্গনের সম্পাদক রাবেয়া বেবি। সমাপনী বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেট সিমোনা কামোলিনি।

কর্মশালায় বি-স্ক্যানের পক্ষ থেকে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী অংশগ্রহণ ও অধিকার নিয়ে গণমাধ্যমে দয়া বা সহানুভূতিনির্ভর উপস্থাপনার পরিবর্তে মানবাধিকার, সমতা ও নাগরিক অধিকারের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা জরুরি। প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনী প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের অধিকার, অভিজ্ঞতা ও প্রতিবন্ধকতাগুলো গণমাধ্যমে যথাযথ গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশনের চর্চা আরো জোরদার হবে। একই সঙ্গে দায়িত্বশীল ও অধিকারভিত্তিক সাংবাদিকতা নির্বাচনী গণতন্ত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ এবং গণমাধ্যমে তাঁদের মর্যাদাপূর্ণ উপস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%