ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রেকে একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব বাদ দিতে হবে : ইরান


যুক্তরাষ্ট্রেকে একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব বাদ দিতে হবে : ইরান

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটনের ‘অবজ্ঞাসূচক ও একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব’ প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন মেনে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাঘাই যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন অন্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমতার নীতি অনুসরণ করে না। বরং নিজেদের অবস্থান থেকে অন্যদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে।

তিনি আরও বলেন, রাষ্ট্রগুলোর পারস্পরিক সমতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ নীতি। তবে যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইরানের ক্ষেত্রেই নয়, অন্যান্য দেশের সঙ্গেও আচরণের সময় এসব নীতি লঙ্ঘন করে। এ প্রসঙ্গে ফিলিস্তিন, কিউবা ও ভেনেজুয়েলার নাম উল্লেখ করেন ইরানের এই মুখপাত্র।

আরও পড়ুন: ট্রাম্পের বিরোধিতার মধ্যেই পঞ্চমবার নির্বাচিত হলেন ইলহান ওমর

বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশ অন্য দেশের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। বরং পারস্পরিক সম্মান, সমতা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত।

সূত্র: আল জাজিরা

এআরবি

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া আবদুল এল-সায়েদ কে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপ খেলতে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ল যুবারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


এশিয়া কাপ খেলতে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ল যুবারা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপ খেলতে ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে। মঙ্গলবার বিকাল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় দলটি।

দেশ ছাড়ার পূর্ব মুহূর্তে যুবাদের হেড কোচ হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের সুস্বাস্থ্য কামনা করেছেন। তিনি লিখেছেন, "এশিয়া কাপে যাচ্ছি। সবাই চায় দল চ্যাম্পিয়ন হোক, আমিও চাই। তবে আমার সবচেয়ে বড় চাওয়া ছেলেরা যাতে সুস্থ্য থাকে। কোনোরকমের চাপ না নিয়ে খেলুক ওরা, সময়টা উপভোগ করুক আর দেশের হয়ে খেলার গৌরবটা অনুভব করে যেন! দোয়া করবেন দলটার জন্য।"

এবারের যুব এশিয়া কাপের আসর আগামী ৫ নভেম্বর ওমানের মাসকাটে শুরু হবে। টুর্নামেন্টে মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা করবে। ‘এ’ গ্রুপে ভারত, নেপাল, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, মালয়েশিয়া এবং শ্রীলংকা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। এরপর ৭ নভেম্বর মালয়েশিয়া এবং ৯ নভেম্বর শ্রীলংকার বিপক্ষে যুবা টাইগাররা লড়াইয়ে নামবে। গত শনিবার এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে কনসার্ট, হলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


বাকৃবিতে কনসার্ট, হলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সড়ক সংস্কারের দাবি ছাত্রদলের
 
সড়ক সংস্কার ও হলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ নানা দাবি বাকৃবি ছাত্রদলের
 
 
 
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ সম্প্রসারণে ক্যাম্পাসে কনসার্ট, আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত সড়ক পুনর্নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।
 
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এসব দাবি জানানো হয়।
 
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইবসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।
 
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, বিদ্যমান সমস্যা সমাধান, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি একাডেমিক কার্যক্রমের চাপ ও একঘেয়েমি দূর করে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ বাড়াতে ক্যাম্পাসে কনসার্ট এবং আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যের কাছে তুলে ধরার অনুরোধ করেন নেতাকর্মীরা।
 
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা তুলে ধরে শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, ‘জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাতায়াতের সুবিধার্থে সড়কটি দ্রুত পুনর্নির্মাণে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।’
 
এ ছাড়া ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনায় সমান সুযোগ ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে স্বেচ্ছাসেবীদের আগ্রহ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব দেন তারা।
 
এ সময় নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টাকে ‘নন্দিত রাষ্ট্রনায়ক: জিয়াউর রহমান’ এবং ‘জননায়ক তারেক রহমান’ শীর্ষক দুটি বই উপহার দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
 
নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও প্রশাসনিক কাঠামো অনুসরণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীসহ আটক ২

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন এলাকায় উম্মে হাবিবা (২৪) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে হাজী চান মিয়া রোডের কালারপুল এলাকার কাসেম ভিলার তৃতীয় তলার বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্বামীসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই। পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে আটক করেছে।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন নিহতের বড় ভাই মো. ইদ্রিস রানা (৩৭) বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলায় নিহতের স্বামী ছাড়াও আরও চারজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

নিহতের স্বামী মাহমুদুল হাসান (২৪), তাঁর বোন শাকিলা (২২), ভাই বখতিয়ার হোসেন (৩৬), মা রওশন আক্তার (৫৩) এবং বখতিয়ারের স্ত্রী জারিয়াতুল মোস্তাফা বেগম (২৮)। তাঁদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকায়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে মাহমুদুল হাসানের সঙ্গে উম্মে হাবিবার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁরা পাঁচলাইশের কাসেম ভিলার তৃতীয় তলার বাসায় বসবাস করতেন। নিহতের ভাইয়ের অভিযোগ, বিয়ের পর থেকেই মাহমুদুল হাসান তাঁর বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির টাকা দাবি করে আসছিলেন। মাহমুদুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

টিউশন ফির টাকা না দেওয়ায় হাবিবাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। স্বামীর পরিবারের অন্য সদস্যদের প্ররোচনায় এই নির্যাতন চলত। বিভিন্ন সময়ে হাবিবা তাঁর পরিবারের সদস্যদের কাছে এসব নির্যাতনের কথা জানিয়েছেন। তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সব নির্যাতন সহ্য করেও হাবিবা সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে বোনের লাশ নিতে এসে নিহতের বড় ভাই ইদ্রিস রানা বলেন, ‘আমাদের এক চাচাতো ভাইকে শ্বশুরবাড়ির লোকজন ফোন করে হাবিবার আত্মহত্যার খবর দেন। খবর পেয়ে আমরা মাহমুদুল হাসানের বাসায় গিয়ে বোনের মরদেহ দেখতে পাই। এ সময় মাহমুদুল আমাদের জানান, হাবিবা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।’

ইদ্রিস রানা আরও বলেন, ‘পেশাগত কারণে আমি চট্টগ্রাম নগরীতেই থাকি। অথচ বোনের মৃত্যুর খবর আমাকে সরাসরি ফোন না করে চাচাতো ভাইকে জানানো হয়েছে, যা অত্যন্ত সন্দেহজনক। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারণেই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এমনকি তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে কি না, আমরা সে আশঙ্কামাও করছি।’

নিহত উম্মে হাবিবা চট্টগ্রাম কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী মাহমুদুল হাসান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের মোবারক আলীর ছেলে। অন্যদিকে হাবিবা কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নুরুল কবির ও সাবেকুন নাহারের ছোট মেয়ে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
রাজশাহীর চারঘাট সীমান্ত দিয়ে চোরাচালানের সময় ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুক্তারপুর ক্যাডেট কলেজের পাশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে ১বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সোমবার রাতে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল মুক্তারপুর ক্যাডেট কলেজের পাশের এলাকায় তিনজন চোরাকারবারীকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় তারা একটি ব্যাগটি ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
জব্দ করা মালামাল চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজিবি।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%