১২:৩৩ পি.এম
দেশের ভঙ্গুর অবস্থায় সবচেয়ে ভালো বাজেট হয়েছে এবং জনবান্ধব হওয়ার চেষ্টা করেছে সরকার, এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শুক্রবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুঃস্থ মানুষদের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এ সময় উপজেলা প্রশাসন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, এবারের পুরো বাজেটটি জনবান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করেছে সরকার। তিনি উল্লেখ করেন, এই বাজেটের সফলতা নির্ভর করবে বাজেটটি কতটুকু সম্পাদন করতে পারলাম তার উপর। আপনারা জানেন, খুবই বাজে একটি অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেটটি দিতে হয়েছে।
আরও পড়ুন: এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ, সদস্যসচিব আখতার
প্রত্যেকটি মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে জানান তিনি। তবে তিনি স্পষ্ট করে বলেন, সেগুলো কোন বড় প্রজেক্টের জন্য নয়, বরং মানুষজনের জীবন মান উন্নয়নের জন্য।
এছাড়াও, তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ক্যান্সার রোগীদের জন্য পূর্বে যেখানে ৫০ হাজার টাকা দেওয়া হতো, সেখানে এখন এক লাখ টাকা দেওয়া হবে। কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির জন্যও চেষ্টা করা হচ্ছে।
বাজেট নিয়ে বিরোধী দলের বিরুদ্ধ অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, বাজেট নিয়ে তাদের (জামায়াতের) অবজার্ভেশন থাকতে পারে। বিষয়গুলো তারা আমাদেরকে বলতে পারেন। তবে বাজেট জনকল্যাণমুখী হয়েছে কিনা সেটা কাজে গেলে আমরা বুঝতে পারব। তিনি বলেন, বাজেটের প্রত্যেকটি টাকা মানুষের উন্নয়নের জন্য পৌঁছাবে।
আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন