০৬:২২ পি.এম
চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’, যা তিন দিনব্যাপী হবে। বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই) চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আগামী ২০, ২১ ও ২২ আগস্ট নগরীর পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে এ এক্সপো অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে হোটেল র্যাডিসন ব্লু, চট্টগ্রামে- এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’ সাব-কমিটির আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামে রাশিয়ান ফেডারেশনের অনারি কনসাল জেনারেল ও সংগঠনের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬ সাব কমিটির উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, স্থপতি অনিকেত চৌধুরী, স্থপতি আবদুল্লাহ রুম্মান, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হকসহ আরো অনেকে।
আরও পড়ুন: কালীগঞ্জে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ, সড়ক পাকা না হওয়ায় কৃষকদের সমস্যা
এবারের এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এদিকে, সেখানে থাকবে পণ্য প্রদর্শন, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন