ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য


টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার প্রকৃত সার্থকতা তখনি আসে, যখন তার সুফল মানুষের জীবনমান উন্নয়নে কাজে আসে। স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর বাস্তবতায় সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন বর্তমানে সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে।

উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ একটি দীর্ঘ সময় ধরে চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের সমন্বয়ের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে আসছে। দেশে গবেষণার মাধ্যমে টেলিমেডিসিন, ডায়াবেটিক ফুট কেয়ার, নবজাতকের স্বাস্থ্যসেবা এবং রোগ নির্ণয় প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি স্বাস্থ্যখাতে উদ্ভাবনী প্রযুক্তির বিস্তার, স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণালব্ধ জ্ঞানের উন্মুক্ত ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর হেলথকেয়ার ইন এল এম আই সি-২০২৬’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য

এদিকে, স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তুলতে দেশীয় উদ্ভাবনের বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।

তিনি আওলান করেন, আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এবং উৎপাদনে গুরুত্ব দেওয়া জরুরি। এতে করে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সঙ্গে দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মন্ত্রী বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশে বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলীরা যুগোপযোগী স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবনের সক্ষমতা অর্জন করেছেন। এ সক্ষমতাকে কাজে লাগিয়ে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের সহযোগিতা ও প্রণোদনা অব্যাহত থাকবে। তিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক ও উদ্যোক্তাদের একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে 'প্যাগসা'-র যাত্রা শুরু

'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর হেলথকেয়ার ইন এল এম আই সি-২০২৬' শীর্ষক সম্মেলনের আয়োজক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, বি আই বি ইএ টি লিমিটেড এবং রিলেভ্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি, বাংলাদেশ রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এফ এম সিদ্দিকী, বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহামেদ এবং যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বি এইচ ব্রাউন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানী উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তৌফিক হাসান একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

এই দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, নীতিনির্ধারক এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। স্বাস্থ্যসেবায় উপযোগী প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা, নীতিগত সহায়তা, স্থানীয় উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আলোচনা করা হবে।

আরও পড়ুন: উন্নয়ন পরিকল্পনায় মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


মুন্সীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং ও অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সুমাইয়া মেডিসিন-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটির মালিক ইকবাল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বনলতা স্টোর-এ পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দোকানের মালিক মো. মিজানুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মায়ের দোয়া স্টোর-এ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি করতে দেখা গেলে প্রতিষ্ঠানটির মালিক মো. তাইজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


গোপালগঞ্জে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ যুবক গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামে রাকিব শেখ (২৫) নামের একজন যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার বিকালে।

রাকিব পুলিশ পরিচয়ে হুমকি-ধামকি এবং ভয় দেখিয়ে একটি বাড়িতে ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। আটক যুবক ওই এলাকায় বড়ভাট্রা গ্রামের মৃত হাই শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা শ্যামল, পরিমল ও প্রসুন জানান, গগন বালার ছেলে রাকিব যখন পুলিশেরকোটিটি পরে গগন বালার বাড়িতে প্রবেশ করে, তখন সে সেখানকার লোকজনকে হুমকি ও ভয়ভীতি দেখাতে শুরু করে। অবশেষে স্থানীয়রা সন্দেহ যুক্ত হয়ে তাকে আটক করেন।

আটকের সময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ এবং একটি চাকু। পরে ঘটনা জানিয়ে পুলিশ মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে এসে যুবককে আটক করে।

সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ (আইসি) আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গগন বালার বাড়ি থেকে রাকিব নামের একজন যুবককে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, পুলিশ লেখা একটি কটি এবং একটি চাকু জব্দ করা হয়েছে। যদিও পিস্তলটি খেলনা, তবে দেখতে অবিকল পিস্তলের মতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর নথি (ফাইল) অডিটের নামে প্রতারণার চেষ্টা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, এই অডিটের মাধ্যমে অব্যাহতির আশ্বাস দেওয়া বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করা প্রতারকদের বিষয়েও সচেতন থাকার পরামর্শ দিয়েছে এনবিআর।

শনিবারে এনবিআর একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সম্প্রতি একটি প্রতারণামূলক চক্র কর নথি অডিটে পড়েছে বলে দাবি করে করদাতাদের বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে।

এনবিআর আরও জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোন কর্মকর্তা বা কর্মচারী কখনোই ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে না। আইন অনুযায়ী, যেকোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট করদাতাকে তা জানানো হয়।

এছাড়া, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবলমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। ব্যক্তিগতভাবে অথবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার কোনো কর্মকর্তার নেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে।

কোনো ব্যক্তি যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতেও বলা হয়েছে।

করদাতাদের জন্য হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানেই এনবিআর বদ্ধপরিকর। তাই করদাতাদের প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিউনিসিয়ার ৮ খেলোয়াড়ের শরীরে নিষিদ্ধ পদার্থ শনাক্ত, বিতর্কের ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


তিউনিসিয়ার ৮ খেলোয়াড়ের শরীরে নিষিদ্ধ পদার্থ শনাক্ত, বিতর্কের ঝড়

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে তিউনিসিয়া বিদায় নিয়েছে, সঙ্গী করে সর্বোচ্চ গোল হজমের লজ্জার রেকর্ড। বিদায়ের পর আফ্রিকার দলটি বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে। দলের আটজন ফুটবলারের ডোপ টেস্টে নিষিদ্ধ পরমাণু পদার্থ ক্লেনবিউটারলের উপস্থিতি ধরা পড়েছে। এই পদার্থটি ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ডব্লিউএডিএ) নিষিদ্ধ তালিকায় স্থান পেয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর মন্তেরে শহরে তিউনিসিয়ার অনুশীলন ক্যাম্প চলাকালে এই পরীক্ষাগুলো করা হয়েছিল।

ক্লেনবিউটারল কী?

ক্লেনবিউটারল একটি ব্রঙ্কোডাইলেটর (শ্বাসনালী প্রসারক) ওষুধ, যা ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ। কারণ এটি শারীরিক সক্ষমতা বাড়াতে এবং শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করতে পারে। তবে এ ধরনের ঘটনার ক্ষেত্রে অনেক সময় এর উপস্থিতির কারণ হিসেবে মেক্সিকোর মাংস সরবরাহ ব্যবস্থায় খাদ্যদূষণের বিষয়টি সামনে আসে।

দূষিত মাংস খাওয়ার সম্ভাবনা

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খেলোয়াড়রা হয়তো অনিচ্ছাকৃতভাবে ক্লেনবিউটারল-দূষিত মাংস খেয়েছেন। অতীতেও মেক্সিকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমন ঘটনা ঘটেছে, যেখানে পরে প্রমাণিত হয়েছে যে নিষিদ্ধ পদার্থটি খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করেছিল।

আগের এসব ঘটনায় ইচ্ছাকৃত ডোপিংয়ের প্রমাণ না পাওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো ক্রীড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এই ঘটনা আন্তর্জাতিক টুর্নামেন্টে খাদ্য নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে, বিশেষ করে এমন দেশে যেখানে অতীতে মাংসে ক্লেনবিউটারল দূষণের ঘটনা ঘটেছে। বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সময়ে এই বিতর্কের কারণে মাঠের বাইরেও চাপের মুখে পড়েছে তিউনিসিয়া।

পুরো তদন্ত শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তবে যদি প্রমাণিত হয় যে খেলোয়াড়দের শরীরে ক্লেনবিউটারল খাদ্যদূষণের মাধ্যমে প্রবেশ করেছে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়ার সম্ভাবনা নেই।

বর্তমানে ফিফা এবং ডব্লিউএডিএ চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। এরপরেই ২০২৬ বিশ্বকাপের অন্যতম বিতর্কিত মাঠের বাইরের এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%