০৬:১৩ পি.এম
বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা সুপার গলফে নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে আন্তর্জাতিক কফিশপ ব্র্যান্ড ক্যাফে আমাজন।
সোমবার (৯ নভেম্বর) নতুন আউটলেটটি পরিদর্শন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।
নতুন এই আউটলেটে ক্যাফে আমাজনের জনপ্রিয় কফি, বিভিন্ন ধরনের পানীয় এবং ব্র্যান্ডটির স্বতন্ত্র প্রকৃতিনির্ভর ক্যাফে পরিবেশ পাওয়া যাবে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে আউটলেটটি।
আরও পড়ুন: সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে আটক ২ জনের পরিচয় মিলল
এখানে কফি পান করার পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার, অনানুষ্ঠানিক বৈঠক করার কিংবা অবসর সময় কাটানোর সুযোগ রয়েছে।
বসুন্ধরা সুপার গলফের অবস্থানগত গুরুত্ব নতুন আউটলেটটির সম্ভাবনা আরো বৃদ্ধি করেছে।
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, গলফপ্রেমী, পরিবার এবং আশপাশে আসা দর্শনার্থীদের কাছে ক্যাফে আমাজনের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
থাইল্যান্ডে যাত্রা শুরু করা ক্যাফে আমাজন আন্তর্জাতিকভাবে একটি পরিচিত কফিশপ ব্র্যান্ড।
আরও পড়ুন: ফার্মগেটে বাসে আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে
কফি ও বৈচিত্র্যময় পানীয়ের পাশাপাশি প্রকৃতিনির্ভর ক্যাফে ধারণার জন্য ব্র্যান্ডটির বিশেষ পরিচিতি রয়েছে। পণ্যের মান, স্বতন্ত্র পরিবেশ ও গ্রাহকসেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কফিশপ অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে।
বসুন্ধরা সুপার গলফে নতুন আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরো সম্প্রসারণ করল ক্যাফে আমাজন। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান কফি সংস্কৃতিতে আন্তর্জাতিক ব্র্যান্ডটির নতুন ক্যাফে অভিজ্ঞতা যুক্ত হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন