০১:২৫ পি.এম
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ২২৪৭ জন ছিল। এর মধ্যে ১৫৫৭ জনকে আবারও গ্রেপ্তার করে ফিরিয়ে আনা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে, রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত কারা অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালেন কারা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জেল থেকে বেরিয়ে এখনও ৬৯০ জন বন্দী পলাতক রয়েছে। এদের মধ্যে নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন পালিয়েছিল, কিন্তু ১৬৬ জনের ব্যাপারে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
কারাগারে মাদক প্রবেশের বিষয়টি এবং কারারক্ষীদের এসবে সহায়তার প্রশ্নে তিনি বলেন, ‘মাদক এবং আর্থিক দুর্নীতি নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদক সংক্রান্ত অপরাধে কেউ যদি জড়িয়ে পড়ে তাহলে তাদের জন্য আমরা অত্যন্ত কঠোর ছিলাম।’
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তিনি আরও জানান, গত দুই বছরে এসব কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচুত করা হয়েছে। এর পাশাপাশি ৮৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন মূলে বিভাগীয় মামলা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ছোটখাটো অপরাধের জন্য ৩০৩ জনকে প্রশাসনিক কারণে বিভিন্ন বিভাগের বাইরে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘যদি আমাদের কোনো কারারক্ষী মাদক সংক্রান্ত কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে তাকে আমরা ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন