ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চালের ড্রামে পোকা? ঘরোয়া উপায়েই মিলবে সহজ সমাধান


চালের ড্রামে পোকা? ঘরোয়া উপায়েই মিলবে সহজ সমাধান

বর্ষা আসার সাথে সাথে ঘরের বিভিন্ন শুকনো খাদ্যপণ্যে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করে। এই পরিস্থিতিতে চাল, ডাল এবং অন্যান্য দানাশস্যে ছোট ছোট পোকা দেখা দিতে পারে। দোকান থেকে পরিষ্কার চাল কিনে এনে যত্ন সহকারে ড্রামে সংরক্ষণ করার পরও যদি কিছু দিনের মধ্যে চালের মধ্যে পোকা দেখা দেয়, তাহলে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পোকাগুলো এক এক করে বেছে ফেলা যেমন কঠিন, তেমনি এত চাল ফেলে দেওয়াও সম্ভব নয়। তাহলে এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া উচিত?

বর্ষায় চালে কেন পোকা বেশি হয়?

চালের মধ্যে যদি অল্প সংখ্যক পোকা ঢুকে পড়ে, তবে তারা সেখানে বংশবিস্তার করতে পারে। এর প্রধান কারণ হলো অতিরিক্ত আর্দ্রতা। বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে চাল, ডাল এবং অন্যান্য শুকনো খাবারে পোকার উপদ্রব বৃদ্ধি পায়।

আরও পড়ুন: স্বপ্নের নারীকে বিয়ে করতে ১২০০ মাইল পাড়ি, গিয়ে জানলেন প্রেমিকা কৃত্রিম বুদ্ধিমত্তা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও বায়ো-কেমিক্যাল-ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রশান্ত বিশ্বাস বলেন, “শুকনো খাবার থেকে পোকা তাড়ানোর জন্য ক্লোরিন ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় কিন্তু ধোয়ার পরেও যৌগটি সম্পূর্ণরূপে পরিষ্কার হয় না। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই মা-খালাদের টোটকাই কাজ লাগতে পারে।”

যে ঘরোয়া টোটকায় চাল থেকে পোকা সরবে

শুকনো মরিচ: চাল বা ডালের পাত্রে কয়েকটি শুকানো মরিচ রেখে দিতে পারেন। লঙ্কার ঝাঝালো গন্ধ পোকার উপদ্রব কমাতে সাহায্য করে। এই পদ্ধতি শুধু বর্ষাকালে নয়, সারা বছর ব্যবহার করা যেতে পারে।

নিমপাতা: চালের পাত্রে শুকানো নিমপাতা বা নিমের শুকনো ডাল রাখলে পোকার সমস্যা কমে যেতে পারে। নিমপাতার গন্ধ পোকা সহ্য করতে পারে না।

আরও পড়ুন: এক কাঁধে ব্যাগ ঝোলানোর অভ্যাস শরীরে কী ক্ষতি করছে, জানেন?

সিলিকা জেল: জুতার বাক্সে বা ব্যাগের সঙ্গে যে ছোট সিলিকা জেলের প্যাকেট পাওয়া যায়, সেটিও ব্যবহার করা যেতে পারে।

অধ্যাপক প্রশান্ত বিশ্বাসের মতে, শুকনো খাবারের পাত্রে সিলিকা জেল রাখা যেতে পারে। অন্যান্য খাবার যেমন চাল, ডাল ছাড়াও বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবারের পাত্রে সিলিকা জেল রাখা উচিত। তবে খেয়াল রাখতে হবে, যদি সিলিকা জেলের প্যাকেট কোনো কারণে ভিজে যায়, তা দ্রুত বদলে ফেলতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ এম


সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, নিহত ২

হরমুজ প্রণালিতে সৌদি আরবের মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে, যার ফলে ফিলিপিন্সের দুই নাবিক নিহত হয়েছেন। রিয়াদ এই হামলার জন্য তেহরানকে দায়ী করেছে। তবে ইরান এখনো সৌদি আরবের এই অভিযোগের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

সৌদি জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান বাহরি বুধবার (২ সেপ্টেম্বর) জানায়, তাদের ‘সিদর’ নামের জাহাজটি হরমুজ প্রণালির মধ্য দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। স্থানীয় সময় সোমবার রাতের প্রায় ১১টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে।

সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক কয়েকটি প্রতিষ্ঠান জানায়, ওমানের মুসান্দাম উপদ্বীপের উত্তরে ‘সিদর’ জাহাজে কয়েকটি অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইল আঘাত করে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন আরেকটি সুপারট্যাংকার ‘সেনেগাল প্রসপারিটি’-তেও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

বাহরি এক বিবৃতিতে জানায়, এই হামলায় তাদের দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি প্রতিষ্ঠানটি গভীর সমবেদনা জানিয়েছে।

পরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি তেলবাহী জাহাজ ‘সিদর’কে লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে জর্ডান, বাহরাইন ও কুয়েতেও সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা কমানোর এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সৌদি সরকার।

সৌদি আরব আরও বলেছে, আন্তর্জাতিক নৌ চলাচল, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনকে সম্মান করা জরুরি।

এর আগে সামুদ্রিক ঝুঁকি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মারিস্কস ও কেপলার জানিয়েছিল, সোমবার রাতে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবোঝাই দুটি ট্যাংকার কয়েক মিনিটের ব্যবধানে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল করে সৌদি অপরিশোধিত তেল ছিল।

ইরান হামলার দায় স্বীকার করেনি। এর আগে দেশটি দাবি করেছিল, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় দুটি তেলবাহী জাহাজ মাইন আঘাত পেয়ে আগুন ধরে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চল্লিশেও রূপবতী থেকে নজর কাড়বেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


চল্লিশেও রূপবতী থেকে নজর কাড়বেন যেভাবে

৪০ বছর বয়সের পর নারীদের শরীরে নানা স্বাভাবিক পরিবর্তন ঘটে, যার মধ্যে হরমোনের তারতম্যও রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বয়সে শরীরকে সক্রিয় রাখতে, পেশির ক্ষয়রোধ করতে এবং মানসিক চাপ সামলাতে সকালের রুটিনে কিছু বিশেষ অভ্যাস যোগ করা প্রয়োজন। প্রথমত, সকালের নাশতায় পর্যাপ্ত প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া উচিত। বয়স বাড়ার সাথে সাথে শরীরে পেশির পরিমাণ স্বাভাবিকভাবেই কমতে থাকে। তাই সকালের নাশতায় ডিম, ডাল, ছোলা, পনির, টোফু কিংবা দইয়ের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। প্রাপ্তবয়স্ক নারীদের জন্য সকালের খাবারে প্রায় ২০-৩০ গ্রাম প্রোটিন থাকা পেশি ও হাড়ের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী।

বয়স ৪০ পেরোলে পেশির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, যার ফলে হরমোনের ক্ষরণ বদলে যেতে পারে। তাই সকালের রুটিনে এমন কিছু অভ্যাস রাখা প্রয়োজন, যা শরীরকে সক্রিয় রাখবে, পর্যাপ্ত পুষ্টি দেবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। মুম্বাইয়ের পুষ্টিবিদ শ্বেতা শাহ কয়েকটি অভ্যাসের কথা উল্লেখ করেছেন, যা ৪০ পেরোলে প্রতিটি নারীর জন্য গুরুত্বপূর্ণ।

৪০ পেরোলে যে কয়েকটি অভ্যাস পালন করা উচিত—

১. সকালে উঠে প্রথমে ভেজানো কিশমিশ ও মৌরি খাওয়া

সকালে উঠে ভিজিয়ে রাখা কালো কিশমিশের সঙ্গে মৌরি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে ৪০ পেরোলেই এই বিশেষ সংমিশ্রণ শরীরের জন্য আলাদা কোনও উপকার করবে— এমন নয়। কিশমিশ খেতে ভাল লাগলে সকালে খাওয়া যেতে পারে। এতে হজমের সমস্যা কমতে পারে। কিন্তু পাশাপাশি পর্যাপ্ত পুষ্টি, নিয়মিত শারীরচর্চা এবং ভাল ঘুমের গুরুত্ব অনেক বেশি।

২. সকালে প্রাতরাশে প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত

৪০-এর পর সকালের খাবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে প্রোটিনকে। বয়স বাড়ার সাথে সাথে শরীরে পেশির পরিমাণ স্বাভাবিকভাবে কমতে শুরু করে। পর্যাপ্ত প্রোটিন এই পেশি ধরে রাখতে সাহায্য করতে পারে। অধিকাংশ প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সকালের খাবারে প্রায় ২০-৩০ গ্রাম প্রোটিন রাখা দরকার। তবে শরীরের গঠন, শারীরিক সক্রিয়তা এবং সারাদিনের মোট খাবারের উপর প্রয়োজনের পরিমাণ বদলে যায়। ডিম, মাছ, মাংস, ডাল, ছোলা, পনির, টোফু, দই বা অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার দিয়ে সকালের খাবার তৈরি করা যায়।

৩. নিঃশ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা ও ১৫-২০ মিনিট হাঁটা

ঘুম থেকে উঠে সরাসরি কাজে বসে যাওয়া কিংবা অফিসে বেরোনোর তাড়া থাকে? তার বদলে প্রতিদিন সকালে উঠে আগে ১৫-২০ মিনিট হাঁটা উচিত। অল্প সময়ের হাঁটাও শরীরকে সক্রিয় করতে সাহায্য করে। খাওয়ার পর অল্প হাঁটার অভ্যাস রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির প্রবণতা কমিয়ে দেয়। সকালের রুটিনে শরীরের পাশাপাশি মনকেও সময় দেওয়া দরকার। ধীরে ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে শ্বাস নেওয়ার অভ্যাস স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ এম


৩ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

প্রবাদে উল্লেখ আছে, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই ইতিহাসের অংশ হয়ে ওঠে। বর্তমানের এই দিনটি আগামী দিনের অতীত হয়ে যাবে, এবং সেই অতীতের উল্লেখযোগ্য ঘটনাগুলোই ইতিহাসের পাতায় স্থান পাবে।

আজকের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই দিনটি বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু দিবসসহ অন্যান্য বিষয়।

ঘটনাবলি

১৭৫২ সালে ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের পরিবর্তে জর্জীয় ক্যালেন্ডার চালু করা হয়। এর ফলে ৩ সেপ্টেম্বর তারিখটি ১৪ সেপ্টেম্বর হয়ে যায়।

১৭৮৩ সালে গ্রেট ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃত হয়।

১৮১৪ সালে আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগে বাধ্য হন।

১৮৫৯ সালে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথমবারের মতো মঞ্চস্থ হয়।

১৮৬৬ সালে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৯১৮ সালে যুক্তরাষ্ট্র চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি প্রদান করে।

১৯১৮ সালে ঐতিহাসিক দামেস্ক শহরটি ব্রিটিশ সেনাদের দ্বারা দখল করা হয়।

১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইতালি আত্মসমর্পণ করে।

১৯৭১ সালে কাতার ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে।

১৯৭৬ সালে ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে পৌঁছায়।

আজকের এই দিনে যাদের জন্ম:

১৮৫৬ সালে জন্মগ্রহণ করেন মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান।

১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ।

১৯২৬ সালে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার।

১৯৭১ সালে জন্মগ্রহণ করেন ভারতীয় লেখক কিরণ দেশাই।

আজকের এই দিনে যাদের মৃত্যু:

১৮৮৩ সালে রুশ লেখক ইভান তুর্গেনেভের মৃত্যু ঘটে।

১৯৬২ সালে মার্কিন কবি ই ই কামিংস মৃত্যুবরণ করেন।

১৯৬৩ সালে আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিসের মৃত্যু হয়।

১৯৬৯ সালে ভিয়েতনামের বিপ্লবী নেতা হো-চি-মিন মৃত্যুবরণ করেন।

২০০৭ সালে ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্রের মৃত্যু ঘটে।

২০০৮ সালে বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যু হয়।

২০১৮ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ এম


বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রতিদিন কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও যাই। কিন্তু যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায় যে সব দোকানপাট বন্ধ, তাহলে আমাদের প্রচেষ্টা বিফলে যাবে।

তাহলে চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকে

মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার করপোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে

মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%