১০:১১ পি.এম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬ ২২:০১
ডারউইনে টেস্ট জয়ের পর বাংলাদেশের উদযাপন।
আরও পড়ুন: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ক্রিকেট মাতৃভূমিতে টেস্ট জয়ের কাজ শেষ হয়েছে। এবার বাংলাদশের সামনে সিরিজ জয়ের পালা।
কিভাবে জিততে হবে, সেটার উপায় এবার সাবেক কোচ অ্যালান ডোনাল্ড বাতলে দিয়েছেন।
ডোনাল্ড সাবেক শিষ্যদের পরামর্শ দিয়েছেন যে, কোনোভাবেই কৌশলে কোনো পরিবর্তন আনা যাবে না। ডারউইনের মতোই বাংলাদেশের লড়াইয়ের মানসিকতা ধরে রাখতে হবে। বার্তা সংস্থা এএফপিকে পাঠানো ভিডিও বার্তায় সাবেক পেস বোলিং কোচ বলেছেন, “দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে দিতে সর্বশক্তি দিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রায়ই মনে হতে পারে—‘সব তো শুদ্ধ আছে, আমরা সিরিজ হারতে পারি না’—এমন রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ভাবা কিংবা যেকোনো উপায়ে ড্র করতে পারলে কাজ হয়ে যাবে।”
আরও পড়ুন: সালাহকে ছুঁয়ে ইতোর রেকর্ডের কাছে পৌঁছালেন আশরাফ হাকিমি
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৫৪ রানে অলআউট হয়েছিল। সেই পারফরম্যান্স ডারউইন টেস্টে বাংলাদেশকে তাতিয়ে দিয়েছে বলে মনে করেন ডোনাল্ড। মূল ম্যাচে ঘুরে দাঁড়াতে পেরেছে জানিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার বলেছেন, ‘ম্যাচের আগে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পর কারো ভেতরে একটি অস্বস্তি কাজ করবে, এটাই স্বাভাবিক।
কিন্তু তারপর দলের সেই ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়া সত্যিই দারুণ।’
হাসান মাহমুদসহ বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করেছেন ডোনাল্ড। ক্রিকেটে ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত সাবেক পেসার বলেছেন, ‘তারা অত্যন্ত আধিপত্য বিস্তার করে বোলিং করেছে। হাসান বর্তমানে অবিশ্বাস্য ছন্দে রয়েছে। তাকে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে।
কয়েক বছর আগে নেটে যখন প্রথম দেখি, তখনই আমার মনে হয়েছিল ছেলেটা অসাধারণ প্রতিভাবান। বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ তার। একদম সঠিক জায়গায় বল ফেলে দুই দিকে সুইং করাতে সক্ষম।’
আরও পড়ুন: দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট
বাংলাদেশের পেস গভীরতা নিয়ে ডোনাল্ড আরও বলেন, ‘পেস আক্রমণ কতটা গভীর ও শক্তিশালী তা বোঝা যায় যখন নাহিদ রানা না থাকলেও ইবাদত হোসেনের মতো কেউ এসে নিখুঁতভাবে নিজের কাজটি করে। এটাই প্রমাণ করে বাংলাদেশের বোলিং লাইনআপে যথেষ্ট গভীরতা তৈরি হচ্ছে, তা দেখে সত্যিই খুব ভালো লাগছে।’
আগামী ২২ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে। ডারউইনে বাংলাদেশ ৯ উইকেটে জিতেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন