ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৭ ক্লাব কর্মকর্তা নিষিদ্ধ


বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৭ ক্লাব কর্মকর্তা নিষিদ্ধ

তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৪৭ জন ফুটবল ক্লাব কর্মকর্তাকে ৪৫ দিনের জন্য নিষিদ্ধ করেছে বেটিং-সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে। এদের মধ্যে তুরস্কের শীর্ষ ফুটবল ক্লাব ত্রাবজোনস্পর-এর সভাপতি এরতুঘরুল দোগানও অন্তর্ভুক্ত রয়েছেন।

গত মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজি ধরার অভিযোগে ৪৪৮ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি তুর্কি ফুটবল ফেডারেশনের পেশাদার ফুটবল শৃঙ্খলা বোর্ডে পাঠানো হয়েছে।

টিএফএফ, ফিফা এবং উয়েফা-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়, কোচ এবং ম্যাচ কর্মকর্তাদের কোনো ধরনের বেটিং কার্যক্রমে অংশগ্রহণ করা নিষিদ্ধ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু

অভিযুক্তদের মধ্যে ১৪৭ জনকে বেটিং-সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, যাদের গত পাঁচ বছরে তুরস্কের শীর্ষ দুই ফুটবল বিভাগের বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নিষেধাজ্ঞার ফলে, এই ১৪৭ জনকে ফুটবল-সংশ্লিষ্ট কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। অন্যদিকে, বাকি ৩০১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

গত এক বছরে তুরস্কের ফুটবল কর্তৃপক্ষ খেলাধুলায় বেটিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৫ সালের নভেম্বরে টিএফএফ-এর তদন্তের পর ১৪৯ জন রেফারি এবং ১,২০৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছিল।

আরও পড়ুন: আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ইতিহাস লিখলেন ওয়াসিম আকরাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ, শীর্ষে পাকিস্তানের লাহোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৮ এম


ঢাকা বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ, শীর্ষে পাকিস্তানের লাহোর

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে দূষণের দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৬৭ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ২৬৫। এই বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

বুধবার (২১ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এই তথ্য জানা যায়। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমান স্কোর ২৬৫। এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এছাড়া, বায়ুমান স্কোর ২৫৭ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৮২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৮১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের মুম্বাই এবং পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৭৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, যা হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জনের মৃত্যু, আহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৮ এম


মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জনের মৃত্যু, আহত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ফলে আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

দেশটির সংবাদপত্র আল-আহরাম জানাচ্ছে, কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ফলে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর একটি ক্রেনের সাহায্যে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি সরানো হয়। সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে যায়। সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাসের ভাঙা ধাতব অংশ ও অন্যান্য ধ্বংসাবশেষ।

আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতা এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

সূত্র: আরব নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালি বিক্ষোভ ও দাঙ্গা দমনে নতুন আইন জারি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৯ এম


ইতালি বিক্ষোভ ও দাঙ্গা দমনে নতুন আইন জারি করেছে

উত্তর ইতালির বিভিন্ন শহরে বিশৃঙ্খলা ও তাণ্ডব ছড়িয়ে পড়ার পর ইতালির সরকার দাঙ্গা ও সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ইতালি সরকার নতুন নিরাপত্তাব্যবস্থা অনুমোদন করেছে, যার আওতায় বিক্ষোভে সহিংস অংশগ্রহণকে নতুন অপরাধ হিসেবে গণ্য করা হবে। দাঙ্গাকারীদের শাস্তি বাড়ানোর পাশাপাশি নাবালকরা যদি ভাঙচুর ও লুটপাটে জড়িত হয়, তবে তাদের বাবা-মাকে আর্থিক দায়ভার বহন করতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অধ্যাদেশ উন্মোচন করার সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, "ভাঙচুর ও চুরি কোনো প্রতিবাদ হতে পারে না, এগুলো স্রেফ অপরাধমূলক কাজ।"

অবিলম্বে কার্যকর হওয়া এই নিরাপত্তা প্যাকেজের আওতায়, অন্তত পাঁচজনের কোনো দলে অংশ নিয়ে জননিরাপত্তা বিপন্ন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। মুখ ঢেকে অপরাধ করা বা কেউ আহত হলে শাস্তির মাত্রা আরো বাড়বে। বিপদের আশঙ্কা থাকলে ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের আগাম আটক করা যাবে এবং নাবালকদের করা যেকোনো ক্ষয়ক্ষতির আর্থিক জরিমানা সরাসরি তাদের বাবা-মাকে পরিশোধ করতে হবে।

সম্প্রতি উত্তর ইতালির প্রধান অর্থনৈতিক কেন্দ্র মিলানসহ একাধিক শহরে একদল তরুণ তাণ্ডব চালিয়েছে। তারা দোকানপাটের কাচ ভেঙে লুটপাট করেছে এবং পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন অশান্তির আশঙ্কায় মিলানে ২০২৬ সালের শেষ পর্যন্ত পুলিশের পাশাপাশি ৫০০ সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

উত্তর ইতালির সহিংসতার পাশাপাশি দেশটির দক্ষিণ অঞ্চলেও চাপ বাড়ছে। জ্বালানি তেলের (ডিজেল) আকাশছোঁয়া দাম ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ট্রাকচালকরা সড়ক অবরোধ সৃষ্টি করায় ইতালিজুড়ে সরবরাহব্যবস্থা থমকে গেছে। এর প্রভাবে বেশ কিছু পাস্তা কারখানা উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে এবং ফল ও সবজি পচে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

২০২৭ সালের আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই অর্থনৈতিক অসন্তোষ ও সহিংসতা মেলোনি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্দিরে অর্থ সহায়তা করলেন আলিনগর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাওসার হাওলাদার

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট-শাহ্ জালাল সরদার, কালকিনি ও ডাসার(মাদারীপুর)

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ এম


মন্দিরে অর্থ সহায়তা করলেন আলিনগর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাওসার হাওলাদার

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি মন্দিরে নগদ অর্থ প্রদান করলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলিনগর ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক কালকিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাওছার হাওলাদার।
সোমবার সন্ধ্যায় তার নিজ এলাকা আলিনগর ইউনিয়নে অবস্থিত রাজার চর এলাকায় বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ তুলে দেন।

এসময়ে তিনি বলেন, এই রাজার চর দীর্ঘ দিন ধরে অবহেলিত, আপনারা আমাকে সুযোগ দিলে আমি আপনাদের সেবা করতে চাই এবং এই এলাকার উন্নয়নের অংশীদার হতে চাই হতে চাই।
এছাড়াও তিনি আরো বলেন, আলিনগর একটি মারামারি ও সংঘাতময় এলাকা। আমি চাই এখানে কোন সংঘাত থাকবেনা। সবাই মিলেমিশে থাকবে।

এসময়ে আরো উপস্থিত ছিলেন,আলিনগর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মনির তালুকদার,
আলিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বেপারী, মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য রুবেল খান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল হাওলাদার,১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারসহ আলিনগর ইউনিয়ন ছাত্র নেতা শোয়েব অহিদ হাওলাদার এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%